Advertisement

eMudhra নিয়ে ঠিক কী হয়েছে? সর্বস্ব খোয়ানোর আগে অবশ্যই জেনে রাখুন

eMudhra Security Flaw: ব্যাঙ্কের ওয়েবসাইট খুলছেন। দেখতে আসলের মতোই। কিন্তু ওয়েবসাইটটি যদি নকল হয়? আপনার কার্ডের ডিটেইলস দিলেই কেলেঙ্কারি। ঠিক সেই পরিস্থিতিই তৈরি হয়েছে।

E-Mudra নিয়ে ঠিক কী হয়েছে? আপনার পকেটেও পড়তে পারে প্রভাব, বুঝুনE-Mudra নিয়ে ঠিক কী হয়েছে? আপনার পকেটেও পড়তে পারে প্রভাব, বুঝুন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Oct 2026,
  • अपडेटेड 5:38 PM IST
  • কাঠগড়ায় ভারতের এক সাইবার নিরাপত্তা সংস্থা।
  • বড় সংস্থা এই ডিজিটাল সার্টিফিকেট ব্লক করে দিয়েছে। 
  • ই-মুদ্রার তৈরি আটটি ডিজিটাল সার্টিফিকেটে 'সিকিউরিটি কি' তৈরির সময় গলদ ছিল।

eMudhra Security Flaw: ব্যাঙ্কের ওয়েবসাইট খুলছেন। দেখতে আসলের মতোই। কিন্তু ওয়েবসাইটটি যদি নকল হয়? আপনার কার্ডের ডিটেইলস দিলেই কেলেঙ্কারি। ঠিক সেই পরিস্থিতিই তৈরি হয়েছে। কাঠগড়ায় ভারতের এক সাইবার নিরাপত্তা সংস্থা। নাম 'ই-মুদ্রা'। তাদের তৈরি আটটি ডিজিটাল সার্টিফিকেট নিয়ে আপাতত তোলপাড় চলছে। বিষয়টি এখনও অনেকে বুঝতে পারছেন না। তাঁদের জন্য একটু সহজে বোঝানো হল এই প্রতিবেদনে।  ইতিমধ্যেই অ্যাপল, গুগল, মাইক্রোসফট এবং মজিলার মতো বড় সংস্থা এই ডিজিটাল সার্টিফিকেট ব্লক করে দিয়েছে। 

ডিজিটাল সার্টিফিকেট কী?
সহজ উদাহরণ দিয়ে বোঝা যাক। কোনও অফিসে ঢুকতে গেলে পরিচয়পত্র দেখাতে হয়। তাতে বোঝা যায়, আপনি যে পরিচয় দিচ্ছেন, সেই ব্যক্তিই কি না। ইন্টারনেটেও ওয়েবসাইটের পরিচয় যাচাই করার জন্য ডিজিটাল সার্টিফিকেট ব্যবহার করতে হয়। এই সার্টিফিকেট দেখে ব্রাউজার বোঝার চেষ্টা করে, যে ওয়েবসাইটে ঢুকছেন, সেটি আসল কি না।

কোথায় ভুল হয়েছিল?
ই-মুদ্রার তৈরি আটটি ডিজিটাল সার্টিফিকেটে 'সিকিউরিটি কি' তৈরির সময় গলদ ছিল। এই Key বা চাবি অনেকটা বাড়ির তালার চাবির মতো। সাধারণত এই চাবি এতই জটিল হয় যে, তা সহজে কপি করা যায় না। কিন্তু এই আটটি চাবি ছিল অত্যন্ত দুর্বল।

গবেষকেরা এক সেকেন্ডেরও কম সময়ে সেই key বের করে দেখিয়ে দিয়েছেন। অর্থাৎ, কেউ এই দুর্বলতা কাজে লাগালে আসল ওয়েবসাইটের মতো হুবহু একই দেখতে নকল ওয়েবসাইট তৈরি করে নিতে পারতেন।

ধরা যাক, আপনি নিজের ব্যাঙ্কের ওয়েবসাইট ভেবে একটি নকল সাইট খুললেন। সেখানে ব্যাঙ্কের নাম, লোগো, সব কিছুই আসলের মতো। আপনি সেখানে পাসওয়ার্ড বা গোপন ডেটা দিলে তা প্রতারকের হাতে চলে যেতে পারে। তবে এই ঘটনায় এমন হামলা হয়েছে, এমন প্রমাণ এখনও মেলেনি।

ই-মুদ্রা কী বলছে? 
সংস্থার দাবি, আটটি নির্দিষ্ট সার্টিফিকেটেই এই সমস্যা হয়েছে। মূল সিকিউরিটি সিস্টেমের গোপন Keys-এ কিছু হয়নি। আটটির মধ্যে মাত্র একটি সার্টিফিকেট ব্যবহার করা হয়েছিল। কোনও ওয়েবসাইটের জন্য সার্টিফিকেট তৈরি করতেও সেগুলি ব্যবহার হয়নি বলে জানিয়েছে সংস্থা। তবে, ঘটনার তদন্তে বিশেষ দল গঠন করেছে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক।  

Advertisement

আপনার কী করা উচিত?
আতঙ্কিত হওয়ার কিছু নেই। নিজের মোবাইল ও কম্পিউটারের ব্রাউজার, অপারেটিং সিস্টেম এবং অ্যাপ নিয়মিত আপডেট করুন। কোনও অ্যাপে আপডেট এলে অবশ্যই করে নিন। নিজে থেকে মোবাইল, অ্যাপ, সফটওয়্যার, ব্রাউজারের সিকিউরিটি সেটিংস বদলাবেন না। ব্যাঙ্কের ওয়েবসাইট খোলার সময় সেই ওয়েব অ্যাড্রেস ভাল করে দেখে নিন। অপরিচিত লিঙ্কে ক্লিক করা নৈব নৈব চ। 

Read more!
Advertisement
Advertisement