Advertisement

EPF Contribution Limit: এখন প্রভিডেন্ট ফান্ডে ১৮০০ টাকার বেশি রাখা যাবে না? জেনে নিন EPFO-এর নতুন নিয়ম

পিএফ-এর নতুন নিয়ম চালু হয়েছে। এমন পরিস্থিতিতে কী মাসে ১৮০০ টাকার বেশি কন্ট্রিবিউট করা যাবে না? জেনে নিন নিয়মটা।

ইপিএফ-এর নতুন নিয়মইপিএফ-এর নতুন নিয়ম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Jul 2026,
  • अपडेटेड 12:58 PM IST
  • পিএফ-এর নতুন নিয়ম চালু হয়েছে
  • এমন পরিস্থিতিতে কী মাসে ১৮০০ টাকার বেশি কন্ট্রিবিউট করা যাবে না?
  • জেনে নিন নিয়মটা

কেন্দ্রীয় সরকার নতুন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড স্কিম, ২০২৬ চালু করেছে। এটি ইপিএফ স্কিম ১৯৫২-এর পরিবর্তে লাগু হবে। আর একজন স্যালারিড পার্সনের কাছে এই নতুন বদল খুবই গুরুত্বপূর্ণ। তবে নতুন এই স্কিমের ফলেও পিএফ-এর কন্ট্রিবিউশনের হারে কোনও পরিবর্তন হয়নি। তবে এই স্কিমে কতটা টাকা দেওয়া বাধ্যতামূলক, সেটা জানান হয়েছে।

নতুন নিয়মগুলির ফলে প্রায় ৮ কোটি সক্রিয় ইপিএফও গ্রাহকের জন্য ইপিএফ ব্যবস্থা আরও সহজ হবে বলে দাবি করা হচ্ছে। এখন ডিজিটালি আরও সহজে করা যাবে ইপিএফও-এর কাজ। দীর্ঘদিন ধরে চালু থাকা ইপিএস, ১৯৫২-এর পরিবর্তে ২৯ জুন থেকে নতুন স্কিম কার্যকর হয়েছে।

পিএফ-এ টাকা জমা রাখার ক্ষেত্রে কী পরিবর্তন হয়েছে?
সবচেয়ে বড় পরিবর্তনগুলির মধ্যে একটি হল, নতুন স্কিমে স্পষ্টভাবে বলা হয়েছে যে কর্মচারীর বাধ্যতামূলক অবদান শুধুমাত্র আইন নির্ধারিত বেতনসীমা পর্যন্ত প্রযোজ্য। আর সেই বেতন বর্তমানে মাসে ১৫,০০০ টাকা।

এর অর্থ, বাধ্যতামূলক ইপিএফ কন্ট্রিবিউশন আগের মতোই ১৫,০০০ টাকার ১২ শতাংশ থাকবে। অর্থাৎ মাসে ১,৮০০ টাকা। এই আইন অনুযায়ী নিয়োগকর্তারাও সমপরিমাণ কন্ট্রিবিউশন রাখতে থাকবেন।

আগে অনেক কর্মী সংস্থার নীতির এবং চুক্তির ভিত্তিতে বেশি বেতনের ওপর পিএফ কন্ট্রিবিউট করতেন। তবে নতুন নিয়মে এখন বাধ্যতামূলক এবং স্বেচ্ছায় অবদানের মধ্যে স্পষ্ট পার্থক্য করা হয়েছে।

তবে আপনি যদি অবসরকালীন সঞ্চয়ের জন্য আরও বেশি অর্থ জমা করতে চান, তাহলে এখনও তা করতে পারবেন। কিন্তু বাধ্যতামূলক ১,৮০০ টাকার বেশি যে কোনও কন্ট্রিবিউশন এখন স্বেচ্ছায় বলে গণ্য করা হবে।

গুরুত্বপূর্ণ বিষয় হল, এখন থেকে নিয়োগকর্তারা কর্মীর এই অতিরিক্ত স্বেচ্ছায় জমার সমপরিমাণ অর্থ দিতে বাধ্য নন।

অবদানের হার অপরিবর্তিত
নতুন স্কিমে ইপিএফ অবদানের বর্তমান হার পরিবর্তন করা হয়নি। কর্মচারী এবং নিয়োগকর্তা দুইজনই আগের মতো বেতনের ১২ শতাংশ করে কন্ট্রিবিউট করবেন। তবে যেসব প্রতিষ্ঠান বর্তমানে সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ১০ শতাংশ হারে অবদান দেওয়ার সুবিধা পায়, তারা সেই কম হারই মেনে চলতে পারেন।

Advertisement

পিএফ তোলার নিয়মও সহজ করা হয়েছে
ইপিএস স্কিম, ২০২৬-এ আংশিক টাকা তোলার নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ইপিএফও-এর সদস্যরা অসুস্থতা, শিক্ষা এবং বিয়ের ও ঘরের জন্য প্রয়োজনের বিশেষ পরিস্থিতিতে নির্ধারিত শর্ত ও ন্যূনতম ব্যালেন্স বজায় রেখে অর্থ তুলতে পারবেন।

কর্মীদের জন্য এর অর্থ কী?
বেশিরভাগ বেতনভোগী কর্মীদের ক্ষেত্রে নতুন স্কিম পিএফ অবদানের মূল হারে পরিবর্তন হচ্ছে না। এমনকী অবসরকালীন সুবিধাও কমছে না। বরং এটি কোন কন্ট্রিবিউশন বাধ্যতামূলক এবং কোনটি স্বেচ্ছায়, সে বিষয়টা আরও স্পষ্ট হয়েছে।

যে সব কর্মী বড় অবসরের জন্য টাকা জমাতে চান, তাঁরা এখনও এই নির্ধারিত বেশি অবদান রাখতে পারবেন। তবে মনে রাখতে হবে, আলাদা কোনও চুক্তি না থাকলে নিয়োগকর্তারা এই অতিরিক্ত সমপরিমাণ টাকা দেবেন না।

 

Read more!
Advertisement
Advertisement