Advertisement

EPFO Pension: সুখবর শোনার অপেক্ষায় পেনশনভোগীরা, বাড়তে পারে EPFO-র পেনশনের টাকা

EPFO-এর আওতায় বহু পেনশন প্রাপক তাকিয়ে রয়েছেন তাঁদের পেনশনের বৃদ্ধির দিকে। পেনশন স্কিম (EPS)-এর অধীনে ন্যূনতম মাসিক পেনশন বর্তমানে ১,০০০ টাকা। এই অঙ্ক বাড়তে পারে।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 27 Oct 2026,
  • अपडेटेड 5:41 PM IST
  • এবার সুখবর পেতে পারেন কয়েক লক্ষ পেনশনভোগী।
  • বহু পেনশন প্রাপক তাকিয়ে রয়েছেন তাঁদের পেনশনের বৃদ্ধির দিকে।
  • EPS- এ পেনশনের কোনো সর্বোচ্চ সীমা আছে কি?

এবার সুখবর পেতে পারেন কয়েক লক্ষ পেনশনভোগী। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন-এর আওতায় বহু পেনশন প্রাপক তাকিয়ে রয়েছেন তাঁদের পেনশনের বৃদ্ধির দিকে। বর্তমানে, এমপ্লয়িজ পেনশন স্কিমের আওতায় ন্যূনতম পেনশন রয়েছে প্রতি মাসে ১০০০ টাকা।  কর্মচারী ও পেনশনভোগী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে এই পরিমাণ বৃদ্ধির দাবি করে আসছে। আসন্ন EPFO-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (সিবিটি)-এর ২৪০তম সভা আসন্ন ১৯ নভেম্বর গুজরাটের গির-এ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সভায় EPS-এর আওতায় ন্যূনতম মাসিক পেনশন বৃদ্ধির বিষয়টি উত্থাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পেনশন স্কিম (EPS)-এর অধীনে ন্যূনতম মাসিক পেনশন বর্তমানে ১,০০০ টাকা। অর্থাৎ যদি কোনও যোগ্য কর্মীর পেনশন এই পরিমাণের চেয়ে কম হয়, তবে প্রযোজ্য সরকারি সহায়তার মাধ্যমে ১,০০০ টাকা পর্যন্ত ন্যূনতম পেনশন কনফার্ম করা হবে। এই স্কিমটি সংগঠিত খাতের যোগ্য কর্মচারীদের অবসর-পরবর্তী পেনশন দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে। পেনশনের টাকার অঙ্ক নির্ভর করে কর্মীর পেনশনযোগ্য বেতন এবং পেনশন স্কিমের মেয়াদের উপর।

EPS- এ পেনশনের কোনো সর্বোচ্চ সীমা আছে কি?

EPS- এ পেনশনের কোনও নির্দিষ্ট সর্বোচ্চ পরিমাণ নেই। তবে, এটি পেনশনযোগ্য বেতন এবং পেনশনযোগ্য চাকরির মেয়াদের উপর ভিত্তি করে হিসাব করা হয়। বর্তমান ব্যবস্থায় পেনশনযোগ্য বেতনের সীমা প্রতি মাসে ২৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

ন্যূনতম পেনশন বাড়ানো হলে কী হবে?

ন্যূনতম ইপিএস পেনশন বৃদ্ধির প্রস্তাব অনুমোদিত হলে, বর্তমান ন্যূনতম পেনশন গ্রহণকারী যোগ্য পেনশনভোগীরা স্বস্তি পেতে পারেন। তবে, প্রকৃত সুবিধা নির্ভর করবে সরকার কর্তৃক ন্যূনতম পেনশনের পরিমাণ নির্ধারণ এবং নতুন নিয়ম কোন কোন বিভাগের জন্য প্রযোজ্য হবে তার উপর। বর্তমানে, মাসিক ন্যূনতম পেনশন হলো ১,০০০ টাকা। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার পরেই পেনশন বৃদ্ধি, নতুন পরিমাণ এবং এর বাস্তবায়ন সংক্রান্ত চূড়ান্ত বিবরণ স্পষ্ট হবে। আপাতত বিষয়টি জল্পনার স্তরে রয়েছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement