Advertisement

EPFO-তে ঠিক কী কী Update রয়েছে? 5টি Main Changes জেনে নিন এক নজরে

জব হারিয়েছেন? এদিকে নিজের জমানো PF-এর টাকা তুলতে দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে? এবার সেই নিয়মে বড় বদল আনার সিদ্ধান্ত নিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)।

EPFO সংক্রান্ত নিয়ম বুঝে নিন।EPFO সংক্রান্ত নিয়ম বুঝে নিন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Nov 2026,
  • अपडेटेड 7:42 PM IST
  •  নিজের জমানো PF-এর টাকা তুলতে দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে?
  • বড় বদল আনার সিদ্ধান্ত নিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)।

EPFO New Rules 2026: জব হারিয়েছেন? এদিকে নিজের জমানো PF-এর টাকা তুলতে দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে? এবার সেই নিয়মে বড় বদল আনার সিদ্ধান্ত নিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। নতুন সিদ্ধান্ত লাগু হলে বেকার হওয়ার মাত্র দু’মাস পরেই PF-এর পুরো টাকা তোলার জন্য আবেদন করা যাবে। শুধু তাই নয়, অ্যাকাউন্টে ন্যূনতম জমা রাখতে হবে মাত্র ১০ শতাংশ টাকা। অর্থাৎ, যোগ্য ক্ষেত্রে নিজের জমানো টাকার ৯০ শতাংশ পর্যন্ত তোলার সুযোগ মিলবে।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্যের নেতৃত্বে EPFO-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের বৈঠকে এই প্রস্তাবগুলি অনুমোদিত হয়েছে। অবসরের পর PF-এর টাকা একবারে না তুলে কিস্তিতে পাওয়ার ব্যবস্থাও চালু করার সিদ্ধান্ত হয়েছে। এক নজরে দেখে নিন পাঁচটি বড় পরিবর্তন।

১. PF-এর ৯০ শতাংশ পর্যন্ত তোলা যাবে
আগে PF অ্যাকাউন্টে মোট জমার অন্তত ২৫ শতাংশ টাকা রেখে দিতে হত। নতুন সিদ্ধান্তে সেই বাধ্যবাধকতা কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। ফলে নির্দিষ্ট নিয়ম মেনে অ্যাকাউন্টে থাকা যোগ্য টাকার ৯০ শতাংশ পর্যন্ত তোলা সম্ভব হবে। জরুরি প্রয়োজনে নিজের সঞ্চয় ব্যবহার করতে পারবেন সদস্যরা।

২. চাকরি হারালে দু’মাসেই PF-এর টাকা
আগে চাকরি হারানোর পর PF-এর চূড়ান্ত টাকা তুলতে ১২ মাস অপেক্ষা করতে হত। ২০২৫ সালে এই নিয়ম চালু হয়েছিল। নতুন সিদ্ধান্তে অপেক্ষার সময় কমিয়ে ফের দু’মাস করা হয়েছে। অর্থাৎ, কেউ চাকরি হারালে দু’মাস বেকার থাকার পর PF-এর চূড়ান্ত নিষ্পত্তির জন্য আবেদন করতে পারবেন। তবে পেনশন স্কিমের (EPS) টাকা তোলার ক্ষেত্রে ৩৬ মাসের অপেক্ষার নিয়মে কোনও পরিবর্তন হচ্ছে না।

৩. অবসরের টাকা একসঙ্গে নয়, ভাগে ভাগেও তোলা যাবে
অবসরের পর PF-এর পুরো টাকা একবারে তুলে নেওয়ার বদলে এ বার কিস্তিতে পাওয়ার সুযোগ আসছে। নতুন Systematic Withdrawal Plan (SWP) অনুযায়ী, সদস্যরা মাসিক, তিন মাস অন্তর অথবা ছ’মাস অন্তর টাকা নিতে পারবেন। চাইলে প্রথমে কিছু টাকা একসঙ্গে তুলে বাকিটা কিস্তিতে নেওয়া যাবে। আবার জমা টাকার সুদটুকুও তোলার বিকল্প থাকবে। এই ব্যবস্থা বাধ্যতামূলক নয়। সদস্যরা চাইলে আগের মতো এককালীন টাকাও তুলতে পারবেন।

Advertisement

৪. টাকা তুললেও বাকি জমায় সুদ মিলবে
নতুন ব্যবস্থায় PF অ্যাকাউন্টে যে টাকা অবশিষ্ট থাকবে, তার উপর নিয়ম অনুযায়ী সুদ জমতে থাকবে। ফলে অবসরের পর নিয়মিত টাকা হাতে পাওয়ার পাশাপাশি বাকি সঞ্চয় থেকেও সুদ পাওয়া যাবে। প্রয়োজনে সদস্য মাঝপথে কিস্তির ব্যবস্থা বন্ধ করে অবশিষ্ট টাকা তুলে নিতে পারবেন। সদস্যের মৃত্যু হলে তাঁর নমিনি বা স্ত্রী অবশিষ্ট টাকা তুলতে পারবেন অথবা কিস্তি চালিয়ে যেতে পারবেন।

৫. গিগ কর্মীদের জন্য নতুন নিয়ম
এ বার গিগ ও প্ল্যাটফর্ম কর্মী, পরিচারক-পরিচারিকা এবং অসংগঠিত ক্ষেত্রের কর্মীদেরও PF-এর আওতায় আনার প্রস্তাব দিয়েছে EPFO। UAN নম্বরের মাধ্যমে তাঁরা স্বেচ্ছায় অবসরের জন্য টাকা জমাতে পারবেন। এমনকি গ্রাহকদের দেওয়া টিপসের মতো ছোট অঙ্কের টাকাও এই সঞ্চয়ে যোগ করার ব্যবস্থা তৈরির পরিকল্পনা রয়েছে। তবে এই প্রস্তাব কার্যকর করতে প্রয়োজনীয় নিয়ম সংশোধন ও অনুমোদন এখনও বাকি।  

Read more!
Advertisement
Advertisement