Advertisement

PF-ই এবার পেনশন! প্রাইভেট চাকরিজীবীদের জন্য দারুণ নিয়ম আনল EPFO

EPFO New SWP Rules: চাকরি থেকে অবসর। হাতে বেশ কিছুটা প্রভিডেন্ট ফান্ডের (PF) টাকা পেলেন। সেই টাকা দিয়ে কী করবেন? এককালীন পুরো টাকা তুলে নেবেন, নাকি ব্যাঙ্কে জমা রাখবেন?

নতুন 'সিস্টেম্যাটিক উইথড্রয়াল প্ল্যান' বা SWP-তে প্রতি মাসে, তিন মাস অন্তর অথবা ছ'মাস অন্তর টাকা তোলা যাবে। ফলে অবসরের পরেও PF-এর বাকি টাকার উপর সুদ জমতে থাকবে।নতুন 'সিস্টেম্যাটিক উইথড্রয়াল প্ল্যান' বা SWP-তে প্রতি মাসে, তিন মাস অন্তর অথবা ছ'মাস অন্তর টাকা তোলা যাবে। ফলে অবসরের পরেও PF-এর বাকি টাকার উপর সুদ জমতে থাকবে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Nov 2026,
  • अपडेटेड 2:17 PM IST
  • হাতে বেশ কিছুটা প্রভিডেন্ট ফান্ডের (PF) টাকা পেলেন।
  • এককালীন পুরো টাকা তুলে নেবেন, নাকি ব্যাঙ্কে জমা রাখবেন?
  • মাসে মাসে, তিন মাস অন্তর অথবা ছ’মাস অন্তর কিস্তিতে টাকা তুলতে পারবেন।

EPFO New SWP Rules: চাকরি থেকে অবসর। হাতে বেশ কিছুটা প্রভিডেন্ট ফান্ডের (PF) টাকা পেলেন। সেই টাকা দিয়ে কী করবেন? এককালীন পুরো টাকা তুলে নেবেন, নাকি ব্যাঙ্কে জমা রাখবেন? এই সমস্যার সমাধানে নতুন সিস্টেম আনতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। অবসরের পর আর একবারে পুরো টাকা তুলতে হবে না। বরং মাসে মাসে, তিন মাস অন্তর অথবা ছ’মাস অন্তর কিস্তিতে টাকা তুলতে পারবেন।

গত ১৯ নভেম্বর EPFO-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের (CBT) ২৪০তম বৈঠকে Systematic Withdrawal Plan (SWP)-এর প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া। তবে এটা যে সবাই অটোম্যাটিকালি-ই পেয়ে যাবেন, তেমনটা হবে না। যাঁরা এই অপশন সিলেক্ট করবেন, তাঁরাই একমাত্র পাবেন।

SWP - সিস্টেম্যাটিক উইথড্রয়াল প্ল্যান
ধরা যাক, অবসরের সময় আপনার PF অ্যাকাউন্টে ২০ লক্ষ টাকা জমা রয়েছে। নতুন সিস্টেমে পুরো টাকা তুলে না নিয়ে কিস্তিতে ধাপে ধাপে টাকা তুলতে পারবেন। অ্যাকাউন্টে যে টাকা পড়ে থাকবে, তার উপর নিয়ম অনুযায়ী সুদ জমা হতে থাকবে।

তিন ধরনের অপশন থাকতে পারে। প্রতি মাসে পেনশনের মতো করে টাকা তুলতে পারেন। আবার চাইলে প্রতি তিন মাসে অথবা প্রতি ছ'মাস অন্তরও টাকা তোলা যাবে। তবে কত টাকা তোলা যাবে, তার সর্বনিম্ন ও সর্বোচ্চ সীমা এখনও জানায়নি EPFO।

ধরা যাক, ২০ লক্ষ টাকা থেকে প্রতি মাসে ১০ হাজার টাকা তুলছেন। বছরে মোট উঠবে ১.২ লক্ষ টাকা। অন্য দিকে, অবশিষ্ট টাকায় গড়ে ৮ শতাংশ সুদ মিললে সুদের অঙ্ক প্রায় ১.৫৫ লক্ষ টাকা হতে পারে। অর্থাৎ, এই উদাহরণে টাকা তোলার পরেও PF-এর সঞ্চয় বাড়তে পারে। তবে এটি নিছক হিসাব। প্রকৃত সুদের হার ও নিয়মের উপর চূড়ান্ত অঙ্ক নির্ভর করবে।

কারা এই সুবিধা পাবেন?
প্রাথমিক পর্যায়ে ৫৫ বছরের বেশি বয়সি এবং PF অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকার বেশি জমা রয়েছে, এমন প্রায় ৬.৩২ লক্ষ সদস্যকে সম্ভাব্য সুবিধাভোগী হিসাবে চিহ্নিত করেছে শ্রমমন্ত্রক। যোগ্য পরিবারের সদস্য বা নমিনিরাও সুবিধা পেতে পারেন।

Advertisement

কারও মৃত্যু হলে কী হবে?
অ্যাকাউন্টে টাকা থাকলে নমিনি সেই টাকা এককালীন তুলতে পারবেন। অথবা তিনিও কিস্তিতে নিতে পারেন।

EPS পেনশনের সঙ্গে গুলিয়ে ফেলবেন না
EPS আর SWP এক নয়। EPS-এর মাসিক পেনশন এবং নতুন SWP সম্পূর্ণ আলাদা। EPS বেসিকালি পেনশন। অন্যদিকে, SWP-তে নিজের জমানো PF-এর টাকাই ধাপে ধাপে পাচ্ছেন। 

Read more!
Advertisement
Advertisement