Advertisement

EPFO WhatsApp Service: PF-এ কত টাকা জমেছে, এই WhatsApp নম্বরে 'Hi' লিখলেই পেয়ে যাবেন

EPFO WhatsApp Service Launched: EPFO নতুন WhatsApp পরিষেবা চালু করেছে এবং এর মাধ্যমে সদস্যরা তাদের PF অ্যাকাউন্টের ব্যালেন্স সহ বিভিন্ন আপডেট দ্রুত পেতে পারবেন।

এখন WhatsApp থেকেই পান  PF ব্যালেন্স ও পাসবুকের সম্পূর্ণ বিবরণ এখন WhatsApp থেকেই পান PF ব্যালেন্স ও পাসবুকের সম্পূর্ণ বিবরণ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Nov 2026,
  • अपडेटेड 2:02 PM IST

EPFO On WhatsApp: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) তার সদস্যদের জন্য একটি নতুন WhatsApp  পরিষেবা চালু করেছে। এটি ব্যবহার করে, আপনি কেবল আপনার PF  অ্যাকাউন্টের ব্যালেন্সের বিবরণই দেখতে পারবেন না, বরং তাৎক্ষণিক লেনদেনের তথ্যও পেতে পারেন। শুধু 'Hi' টাইপ করলেই আপনার PPF অ্যাকাউন্ট সম্পর্কিত আদ্যোপান্ত সমস্ত তথ্য চলে আসবে। এটি আপনাকে EPFO থেকে সমস্ত সর্বশেষ আপডেটও প্রদান করে। চলুন জেনে নেওয়া যাক এটি কীভাবে ব্যবহার করতে হবে-

আপনি আপনার PF-এর প্রতিটি বিবরণ সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন
সরকার রবিবার EPFO-এর WhatsApp পরিষেবা চালু করেছে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া এটি চালু করেন। EPFO -র নতুন হোয়াটসঅ্যাপ পরিষেবার মাধ্যমে, EPF সদস্যরা এখন তাদের PF ব্যালেন্স সহ PF  অ্যাকাউন্ট পাসবুক সম্পর্কিত বিবরণ সঙ্গে সঙ্গে পেতে সক্ষম হবেন। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্যুইটারে (বর্তমানে X) একটি পোস্টের মাধ্যমে এই পরিষেবা সম্পর্কে বিস্তারিত জানিয়েছে।

EPFO কী পোস্ট শেয়ার করেছে?
EPFO সদস্যদের জন্য EPFO হোয়াটসঅ্যাপ অ্যাপ চালু করার ঘোষণা করেছে। এর মাধ্যমে সদস্যরা তাদের PF ব্যালেন্স দেখার পাশাপাশি তাদের শেষ ৫টি লেনদেনের বিবরণও জানতে পারবেন। এছাড়াও, ইউজাররা শুধুমাত্র একটি হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমেই তাদের PF অ্যাকাউন্টের পাসবুক ডাউনলোড করতে পারবেন।

সোশ্যাল মিডিয়া পোস্টে EPF-এর একটি কিউআর কোডও শেয়ার করা হয়েছে, যা স্ক্যান করে সরাসরি হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে তথ্য পাওয়া যাবে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন  '8796441800' নম্বরটিও শেয়ার করেছে, যেখানে EPFO-এর হোয়াটসঅ্যাপ সার্ভিসে যুক্ত হয়ে বিস্তারিত তথ্য ও আপডেট পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপ নম্বরের সঙ্গে কীভাবে সংযোগ স্থাপন করবেন?

  • EPFO কর্তৃক প্রদত্ত 8796441800 নম্বরটি সেভ করুন।
  • WhatsApp খুলুন এবং এই নম্বরে চ্যাট শুরু করুন।
  • এখন আপনাকে 'Hi' লিখে এই নম্বরে পাঠাতে হবে।
  • এখন ভেরিফিকেশন  প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
  • যে নম্বরটি দিয়ে আপনি চ্যাটবট ব্যবহার করেন, সেটি UAN-এর সঙ্গে সংযুক্ত থাকা উচিত।
  • ভেরিফিকেশনের পর আপনার প্রয়োজন অনুযায়ী পরিষেবাটি বেছে নিন।
  • আপনি PF ব্যালেন্স, লেনদেন বা পাসবুক ডাউনলোড বিকল্পটি বেছে নিতে পারেন।

EPFO-এর QR কোডের সঙ্গে সংযোগ

  • EPFO-এর শেয়ার করা WhatsApp QR কোডটি স্ক্যান করুন।
  • আপনাকে সরাসরি ইপিএফও (EPFO) হোয়াটসঅ্যাপ চ্যানেলে সংযুক্ত করা হবে।
  • এখন, নম্বরটির মতোই, চ্যাটবটে 'Hi' টাইপ করে পাঠিয়ে দিন।
  • এখন আপনার সুবিধামতো ভাষা নির্বাচন করুন।
  • এরপর আপনার সামনে চারটি বিকল্প প্রদর্শিত হবে।
  • পিএফ ব্যালেন্স, শেষ ৫টি লেনদেন, পাসবুক ডাউনলোড এবং ভাষা পরিবর্তনের অপশন দেখা যাবে।
  • আপনার প্রয়োজন অনুযায়ী পরিষেবাটি নির্বাচন করুন।
  • এরপর আপনি এ সম্পর্কিত বিস্তারিত তথ্য পাবেন।

Read more!
Advertisement
Advertisement