
EPS Pension Rules: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর এমপ্লয়িজ পেনশন স্কিম (EPS-95) বেসরকারি খাতের কর্মচারীদের জন্য অবসর গ্রহণের পর নিয়মিত আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস। তবে, এই স্কিমটি শুধুমাত্র অবসর-পরবর্তী পেনশনের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি সদস্যের মৃত্যু, স্থায়ী অক্ষমতা বা অকাল অবসরের মতো পরিস্থিতিতেও সুবিধা দেয়।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক অনুসারে, সদস্যদের এবং তাদের পরিবারকে বার্ধক্যে ও অন্যান্য অপ্রত্যাশিত পরিস্থিতিতে আর্থিক নিরাপত্তা প্রদানের উদ্দেশ্যে ইপিএস-৯৫ পরিচালিত হয়।
৫৮ বছর বয়সে নিয়মিত পেনশন পাওয়া যায়
ইপিএস-৯৫ অনুযায়ী, একজন সদস্য ৫৮ বছর বয়স পূর্ণ করলে পেনশনের জন্য যোগ্য হন। ইপিএফও-এর নিয়ম অনুযায়ী, ন্যূনতম ১০ বছরের যোগ্য চাকরি থাকা আবশ্যক। যদি কোনও সদস্য ১০ বছরের চাকরি পূর্ণ না করে থাকেন, তবে তিনি উইথড্রয়াল বেনিফিট (টাকা তোলার সুবিধা) বেছে নিতে পারেন।
৫০ বছর বয়সে পেনশন শুরু হতে পারে
ইপিএস-৯৫ এর অধীনে, একজন সদস্য ৫৮ বছর বয়সের আগেও পেনশন পেতে শুরু করতে পারেন। এই স্কিমে ৫০ বছর বয়স থেকে আর্লি মেম্বার পেনশনের (Early Member Pension) ব্যবস্থা রয়েছে। তবে, এক্ষেত্রে পেনশনের পরিমাণ সাধারণ পেনশনের চেয়ে কম হতে পারে।
১০ মার্চ ২০২৫ তারিখে লোকসভায় পিআইবির প্রদত্ত তথ্য অনুসারে, ইপিএস-৯৫ এর অধীনে '৫০ বছর বয়স থেকে প্রারম্ভিক সদস্য পেনশন'-এর নিয়ং উপলব্ধ রয়েছে।
স্থায়ীভাবে অক্ষম হয়ে গেলে পেনশনের কী হবে?
যদি কোনও ইপিএস সদস্য চাকরিরত অবস্থায় স্থায়ীভাবে এবং সম্পূর্ণ অক্ষম হয়ে যান, তবে তিনি অক্ষমতা পেনশন পাওয়ার অধিকারী হন। পিআইবি অনুসারে, "চাকরিরত অবস্থায় স্থায়ী ও সম্পূর্ণ অক্ষমতার ক্ষেত্রে অক্ষমতা পেনশন" হল ইপিএস-৯৫ এর অন্যতম প্রধান সুবিধা।
মৃত্যু হলে পেনশনের কী হবে?
কোনও সদস্যের মৃত্যুর পর পরিবার যাতে পেনশন পায়, তা নিশ্চিত করার জন্য বেশ কিছু ব্যবস্থা করা হয়েছে।
বিধবা পেনশন
কোনও সদস্যের মৃত্যুর পর, তাঁর স্বামী বা স্ত্রীকে বিধবা/বিপত্নীক পেনশন প্রদান করা হয়।
সন্তান পেনশন
কোনও সদস্যের মৃত্যুর পর, একবারে সর্বোচ্চ দু'জন সন্তানকে সন্তান পেনশন প্রদান করা হয়। এই সুবিধাটি ২৫ বছর বয়স পর্যন্ত পাওয়া যায়।
অনাথ পেনশন
সদস্যের মৃত্যুর পর যদি তাঁর কোনও স্বামী বা স্ত্রী না থাকেন, অথবা স্বামী বা স্ত্রীও পরে মারা যান, তবে সর্বোচ্চ দু'জন সন্তানকে অনাথ পেনশন প্রদান করা হয়।
প্রতিবন্ধী সন্তানদের জন্য আজীবন পেনশন
ইপিএস-৯৫ প্রতিবন্ধী শিশু বা অনাথদের জন্য বিশেষ বিধান রেখেছে। এই ধরনের শিশুদের আজীবন প্রতিবন্ধী পেনশন] দেওয়া যেতে পারে।