Advertisement

Pension Stopped: এই ছোট্ট ভুলেই বন্ধ হয়ে যেতে পারে আপনার পেনশন, ফের চালু করবেন কীভাবে?

Pension Rules: পেনশনভোগীদের জন্য জরুরি খবর। সামান্য ভুলেই বন্ধ হয়ে যেতে পারে পেনশন। এক্ষেত্রে কোন ভুল একেবারেই করা চলবে না, জেনে নেওযা যাক।

ছোট্ট ভুলেই বন্ধ হয়ে যেতে পারে আপনার পেনশনছোট্ট ভুলেই বন্ধ হয়ে যেতে পারে আপনার পেনশন
Aajtak Bangla
  • দিল্লি,
  • 16 Aug 2026,
  • अपडेटेड 2:25 PM IST
  • বেশ কয়েকজন EPFO সদস্য সম্প্রতি দাবি করেছেন, তাঁদের পেনশন বন্ধ হয়ে গিয়েছে।
  • কিন্তু এই বিষয় নিয়ে আদৌ খুব বেশি চিন্তা করার প্রয়োজন নেই।
  • EPFO-র নিয়ম অনুযায়ী, প্রতি মাসে পেনশন পাওয়ার জন্য প্রতি বছর লাইফ সার্টিফিকেট জমা দেওয়া জরুরি।।

বেশ কয়েকজন EPFO সদস্য সম্প্রতি দাবি করেছেন, তাঁদের পেনশন বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু এই বিষয় নিয়ে আদৌ খুব বেশি চিন্তা করার প্রয়োজন নেই। কারণ, এই মুহূর্তে অ্য়াকাউন্টে পেনশন না জমা হওয়ার সবচেয়ে বড় কারণ হতে পারে ডিজিটাল লাইফ সার্টিফিকেট (DLC) জমা না দেওয়া। EPFO-র নিয়ম অনুযায়ী, প্রতি মাসে পেনশন পাওয়ার জন্য প্রতি বছর লাইফ সার্টিফিকেট জমা দেওয়া জরুরি।

ডিজিটাল লাইফ সার্টিফিকেট দিয়ে আসলে প্রমাণ হয় পেনশন প্রাপক জীবিত আছেন। ইপিএফও-এর নিয়ম অনুযায়ী, একবার ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিলে তা এক বছরের জন্য বৈধ থাকে। সময়মতো DLC জমা না দিলে পেনশন বন্ধ হয়ে যায়।

UMANG App লাইফ সার্টিফিকেট

EPFO পেনশনভোগীদের জন্য অনলাইন প্রক্রিয়া সহজ হয়েছে। পেনশনভোগীরা UMANG App এবং আধার ফেস আরডি অ্যাপ ব্যবহার করে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ঘরে বসেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন।

কীভাবে UMANG App-এর মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেবেন?

UMANG অ্যাপে লাইফ সার্টিফিকেট সেকশনটি খুলুন এবং জেনারেট সার্টিফিকেট অপশনটি সিলেক্ট করুন। এরপর  আধার নম্বর, মোবাইল নম্বর, OTP, PPO নম্বর এবং ব্যাঙ্কের ডিটেইলস দিন। ফেস স্ক্যান সম্পন্ন হওয়ার পর ডিজিটাল লাইফ সার্টিফিকেটটি তৈরি হয়ে যাবে।

যেসব পেনশনভোগী নিজেরা অনলাইন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন না, তাদের জন্য ইপিএফও, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (আইপিপিবি)-এর সহযোগিতায় একটি ডোরস্টেপ পরিষেবা চালু করেছে, যেখানে পোস্ট অফিসের কর্মীরা পেনশনভোগীদের বাড়ি গিয়ে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিতে সাহায্য করতে পারেন। পেনশনভোগীরা তাদের মোবাইল ফোন থেকে 0000 202 9000 টোল-ফ্রি নম্বরে কল করে ডোরস্টেপ সার্ভিস বুক করতে পারেন। 


 

Read more!
Advertisement
Advertisement