Advertisement

Retire করার পর মাসে মাসে PF থেকে টাকা! পেনশনের মতো স্কিম আনছে EPFO

রিটায়ার করলেন। পিএফের সব টাকা তুলে নিলেন। সে প্রায় লাখ-খানেক। এবার সেটা নিয়ে যা করার করুন। এতদিন বিষয়টি তেমনই ছিল। যাঁরা বিনিয়োগের বিষয়ে মোটামুটি জানেন, তারা সেই টাকা বিনিয়োগ করে সুদ থেকে আয় করেন।

নতুন 'সিস্টেম্যাটিক উইথড্রয়াল প্ল্যান' বা SWP-তে প্রতি মাসে, তিন মাস অন্তর অথবা ছ'মাস অন্তর টাকা তোলা যাবে। ফলে অবসরের পরেও PF-এর বাকি টাকার উপর সুদ জমতে থাকবে।নতুন 'সিস্টেম্যাটিক উইথড্রয়াল প্ল্যান' বা SWP-তে প্রতি মাসে, তিন মাস অন্তর অথবা ছ'মাস অন্তর টাকা তোলা যাবে। ফলে অবসরের পরেও PF-এর বাকি টাকার উপর সুদ জমতে থাকবে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Nov 2026,
  • अपडेटेड 6:26 PM IST
  • SWP-তে প্রতি মাসে, তিন মাস অন্তর অথবা ছ'মাস অন্তর টাকা তোলা যাবে।
  • নতুন নিয়মে বিশেষ করে বেসরকারি সংস্থার কর্মীরা উপকৃত হবেন।

রিটায়ার করলেন। পিএফের সব টাকা তুলে নিলেন। সে প্রায় লাখ-খানেক। এবার সেটা নিয়ে যা করার করুন। এতদিন বিষয়টি তেমনই ছিল। যাঁরা বিনিয়োগের বিষয়ে মোটামুটি জানেন, তারা সেই টাকা বিনিয়োগ করে সুদ থেকে আয় করেন। আবার অনেকে ঠিক কী করা উচিত বুঝতে পারেন না। সেই পরিস্থিতিই এবার বদলাচ্ছে EPFO। এবার থেকে, এককালীন টাকা তুলে নেওয়ার বদলে ধাপে ধাপে টাকা তোলার ব্যবস্থা থাকবে। এমনই প্ল্যান কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের(EPFO)। নতুন 'সিস্টেম্যাটিক উইথড্রয়াল প্ল্যান' বা SWP-তে প্রতি মাসে, তিন মাস অন্তর অথবা ছ'মাস অন্তর টাকা তোলা যাবে। ফলে অবসরের পরেও PF-এর বাকি টাকার উপর সুদ জমতে থাকবে। এই নতুন নিয়মে বিশেষ করে বেসরকারি সংস্থার কর্মীরা উপকৃত হবেন।

নতুন নিয়মে কী হবে?
এত দিন অবসরের সময় পিএফের জমা টাকা এককালীন তুলে নেওয়া যেত। নতুন সিস্টেমে পুরো টাকা একসঙ্গে না তুলে প্রয়োজনমতো কিস্তিতে নেওয়া যাবে।

যেমন ধরুন, কারও পিএফে ২০ লক্ষ টাকা জমে আছে। চাইলে তিনি তার একাংশ জমা রেখেই নির্দিষ্ট সময় অন্তর অল্প অল্প করে টাকা তুলতে পারবেন।

অ্যাকাউন্টে যে টাকা থাকবে, তার উপর ব্যাঙ্কের মতো কায়দায় সুদও পাবেন। তবে কত টাকা করে তোলা যাবে এবং কত দিন এই সুবিধা পাবেন, তা এখনও জানায়নি ইপিএফও।

কারা এই সুবিধা পাবেন?
১৯ নভেম্বর ইপিএফও-র কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের ২৪০তম বৈঠকে প্রস্তাবে গ্রিন সিগনাল দেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৫৫ বছরের বেশি বয়সি এবং পিএফে অন্তত ৫ লক্ষ টাকা জমা রয়েছে, এমন প্রায় ৬.৩২ লক্ষ সদস্যকে সম্ভাব্য বেনেফিসিয়ারি হিসাবে চিহ্নিত করেছে শ্রম মন্ত্রক।

যোগ্য পরিবারের সদস্য বা নমিনিরাও নির্দিষ্ট পরিস্থিতিতে অবশিষ্ট টাকা তুলতে পারবেন, অথবা কিস্তিতে টাকা তোলা চালিয়ে যেতে পারবেন।

পেনশন নয়, এটা আপনার নিজস্ব সঞ্চয়
এই এসডব্লিউপি-কে অনেকে ক্লিকবেটের জন্য মাসে মাসে পেনশন হিসেবে ব্যাখ্যা করছেন। কিন্তু বিষয়টি ঠিক তেমন নয়। এটি মাসিক পেনশন ভেবে ভুল করবেন না। সেটা কর্মচারী পেনশন প্রকল্প (ইপিএস)-এর মধ্যে পড়ে।

Advertisement

EPFO-র নতুন সিস্টেমে নিজের পিএফে জমা টাকাই ধাপে ধাপে তুলতে পারবেন। ফলে এটি পেনশনের বিকল্প ভাববেন না। বরং অবসরের পর অতিরিক্ত আয়ের উপায় হিসেবে দেখাই শ্রেয়।

তবে এখনই এর সেটআপ করা যাবে না। নিয়ম সংশোধন, অর্থ মন্ত্রকের সঙ্গে কর সংক্রান্ত বিষয়ে আলোচনা এবং সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ বাকি। 

Read more!
Advertisement
Advertisement