
বেসরকারি কর্মীদের আরও সুবিধা দিতে নয়া পদক্ষেপ নিয়েছে EPFO। এবার অবসরের সময়কালে টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে ‘সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান’ বা SWP নিয়ে এল EPFO। যার আওতায় অবসরের পরেও কর্মীরা নিজের জমানো টাকা থেকে মাসিক টাকা পেতে থাকবেন। ১৯ নভেম্বর, বৃহস্পতিবার কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডবিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ-এর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই নিয়মটি ঠিক কী ভাবে কাজ করবে?
এর অর্থ হল, যদি আপনার EPFO অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা থাকে, তবে আপনি চাইলে প্রতি মাসে ১০ হাজার করে টাকা তুলতে পারেন। এরজন্য বারবার Apply করারও দরকার নেই। শুধু অবসরের সময় SWP সিস্টেমটি অ্যাক্টিভ করে দিলেই চলবে। এমতাবস্থায় অনেকেই প্রশ্ন করছেন, পিএফ SWP-এর উপর কি কর প্রযোজ্য হবে?
EPFO থেকে টাকা তোলায় বর্তমানে কি TAX লাগে?
বর্তমান আয়কর নিয়ম অনুযায়ী, যদি কোনও কর্মচারী কমপক্ষে ৫ বছর টানা চাকরি করে থাকেন, তবে স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড থেকে তোলা টাকা তুলতে সাধারণত কর দিতে হয় না। অসুস্থতা, কোম্পানি বন্ধ হয়ে যাওয়া বা কর্মচারীর নিয়ন্ত্রণের বাইরে থাকা অন্য কোনও কারণে চাকরি হারালেও সেক্ষেত্রে কর দিতে হয় না। তবে বেশিরভাগ ক্ষেত্রে পাঁচ বছরের সময়সীমার আগে টাকা তোলা হলে সেই পরিমাণে TAX দিতে হতে পারে।
সাধারণত কোন কোন পরিস্থিতিতে কর দিতে হয়?
৫ বছর চাকরি করার আগে অবসর নিলে কর চাপানো হতে পারে।
অসুস্থতা বা চাকরি হারানোর কারণে পিএফ তোলা হলে ট্যাক্স চাপানো হবে না।
নির্ধারিত সীমার বেশি পিএফ থেকে টাকা তোলা হলে সদ হিসেবে পাওয়া টাকার ক্ষেত্রে কর বিধি প্রযোজ্য হতে পারে।রিটারমেন্টের পর EPFO থেকে টাকা তোলা সাধারণ TAX ফ্রি হয়।
SWP-তে কি কর বসবে?
অর্থমন্ত্রক বা বোর্ডের তরফে এখনও এ বিষয়ে কোনও বিস্তারিত নোটিশ জানানো হয়নি। তবে কিছু বিশেষজ্ঞ মনে করছেন, যেহেতু অবসরের পর SWP করা হচ্ছে, তাই এই সিস্টেমটি ট্যাক্স ফ্রি হতে চলেছে। কারণ, অবসরের পর এটিই বহু প্রাক্তন কর্মীর আয়ের উৎস হতে পারে।