Advertisement

WhatsApp-এ আসবে PF-এর আপডেট! EPFO-র চ্যানেলে রেজিস্টার করার সহজ পদ্ধতি

প্রভিডেন্ট ফান্ড বা PF সংক্রান্ত নতুন খবর জানতে বার বার ওয়েবসাইট খুলতে হয়? এবার সেই ঝক্কি কমাতে পারে WhatsApp।

কোন তথ্য মিলবে, আর কোন কাজের জন্য অন্য মাধ্যম ব্যবহার করতে হবে?কোন তথ্য মিলবে, আর কোন কাজের জন্য অন্য মাধ্যম ব্যবহার করতে হবে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Oct 2026,
  • अपडेटेड 9:28 PM IST
  • প্রভিডেন্ট ফান্ড বা PF সংক্রান্ত নতুন খবর জানতে বার বার ওয়েবসাইট খুলতে হয়?
  • কোন তথ্য মিলবে, আর কোন কাজের জন্য অন্য মাধ্যম ব্যবহার করতে হবে?

EPFO WhatsApp Channel: প্রভিডেন্ট ফান্ড বা PF সংক্রান্ত নতুন খবর জানতে বার বার ওয়েবসাইট খুলতে হয়? এবার সেই ঝক্কি কমাতে পারে WhatsApp। EPFO তাদের গ্রাহকদের কাছে বিভিন্ন প্রকল্পের খবর পৌঁছে দিতে এই জনপ্রিয় মেসেজিং মাধ্যম ব্যবহার করছে। সংস্থার দাবি, তাদের WhatsApp চ্যানেলের গ্রাহক সংখ্যা ইতিমধ্যেই ২ লক্ষ ছাড়িয়েছে। তবে এই চ্যানেল থেকে সব ধরনের PF-এর কাজ করা যায় না। কোন তথ্য মিলবে, আর কোন কাজের জন্য অন্য মাধ্যম ব্যবহার করতে হবে?

WhatsApp চ্যানেল থেকে কী কী জানতে পারবেন?
EPFO-র WhatsApp চ্যানেলে কর্মচারী প্রভিডেন্ট ফান্ড (EPF), কর্মচারী পেনশন প্রকল্প (EPS) এবং কর্মচারী জমা-সংযুক্ত বিমা প্রকল্প (EDLI) সংক্রান্ত বিভিন্ন আপডেট দেওয়া হয়। প্রকল্পের নিয়ম, নতুন উদ্যোগ, গুরুত্বপূর্ণ সময়সীমা এবং সংগঠনের সিদ্ধান্ত সম্পর্কে জানা যায় এই চ্যানেলের মাধ্যমে।

এ ছাড়াও গ্রাহকদের অভিযোগের নিষ্পত্তির জন্য আয়োজিত শিবিরের খবরও দেওয়া হয়। কর্মচারীদের পাশাপাশি নিয়োগকর্তারাও এই তথ্য থেকে উপকৃত হতে পারেন। বিভিন্ন পরিষেবা ব্যবহার করার পদ্ধতি বোঝাতে টিউটোরিয়ালের লিঙ্কও ভাগ করে EPFO। সেখানে YouTube ভিডিয়োও থাকে। PF থেকে অগ্রিম টাকা তোলার নিয়ম কিংবা প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার অধীনে অর্থ প্রদানের পরে জমা সংক্রান্ত প্রক্রিয়া সম্পর্কে সেই ভিডিয়োগুলি থেকে জানা যেতে পারে।

কীভাবে EPFO-র WhatsApp চ্যানেলে যোগ দেবেন?
EPFO-র সরকারি WhatsApp চ্যানেলে যোগ দিতে সংস্থার প্রকাশিত চ্যানেল লিঙ্ক ব্যবহার করতে হবে। লিঙ্ক খুলে চ্যানেলটি অনুসরণ করলেই নিয়মিত আপডেট পাওয়ার সুযোগ মিলবে। তবে ভুয়ো লিঙ্ক এড়াতে সতর্ক থাকুন। অচেনা কাউকে নিজের UAN, পাসওয়ার্ড, OTP বা ব্যাঙ্কের তথ্য দেবেন না।

WhatsApp থেকেই কি PF-এর কাজ করা যাবে?
না। এই চ্যানেল মূলত তথ্য জানানোর জন্য। PF-এর ব্যালান্স পরীক্ষা, টাকা তোলার আবেদন কিংবা পেনশন সংক্রান্ত কাজ করার ব্যবস্থা এখানে নেই। এই ধরনের কাজের জন্য EPFO-র সরকারি পোর্টাল অথবা UMANG অ্যাপ ব্যবহার করতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট আঞ্চলিক EPF দফতরেও যোগাযোগ করা যায়।

Advertisement

তাই PF-এর নতুন নিয়ম ও পরিষেবা সম্পর্কে দ্রুত খবর পেতে WhatsApp চ্যানেল কাজে লাগতে পারে। কিন্তু টাকা তোলা বা ব্যক্তিগত অ্যাকাউন্টের কাজের জন্য নির্দিষ্ট সরকারি মাধ্যমই ব্যবহার করতে হবে। 

Read more!
Advertisement
Advertisement