Advertisement

EPFO: 'Hello' লিখলেই WhatsApp-এ মিলবে PF-এর সব তথ্য, জানুন পদ্ধতি

শুধুমাত্র একটি 'Hello' টাইপ করলেই EPFO সদস্যরা তাঁদের PF অ্যাকাউন্টের ব্যালেন্স সহ সমস্ত বিবরণ সঙ্গে সঙ্গে তাদের হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। কীভাবে করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড...

EPFO-র সব তথ্য পেয়ে যান এক ক্লিকেইEPFO-র সব তথ্য পেয়ে যান এক ক্লিকেই
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Sep 2026,
  • अपडेटेड 10:59 AM IST
  • শুধুমাত্র একটি 'Hello' টাইপ করলেই মিলবে তথ্য
  • হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে PF- এর সব তথ্য
  • জেনে নিন স্টেপ বাই স্টেপ গাইড

EPFO তাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এই তথ্য জানিয়েছে EPFO। শুধুমাত্র একটি 'Hello' টাইপ করলেই EPFO সদস্যরা তাঁদের PF অ্যাকাউন্টের ব্যালেন্স সহ সমস্ত বিবরণ সঙ্গে সঙ্গে তাদের হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। এছাড়াও সংস্থার সদস্য কর্মচারী এবং পেনশনভোগীরা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে EPFO-র অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবা এবং আপটেডগুলিও পেতে পারবেন। 

EPFO তার সদস্যদের কাছে পরিষেবা পৌঁছে দিতে এবং তাদের সকল পরিষেবায় সহজলভ্যতা নিশ্চিত করতে ক্রমাগত পদক্ষেপ করছে। এই লক্ষ্যে সংস্থাটি হোয়াটসঅ্যাপ মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে এই নতুন ফিচারটি চালু করেছে। একটি ইমেল পোস্টে EPFO সদস্যদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দেওয়ার অনুরোধ করা হয়েছে। 

EPFO-র পোস্টে স্পষ্ট করা হয়েছে, এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিয়ে সর্বশেষ আপডেট এবং গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন। EPFO পোস্টটিতে একটি QR কোডও শেয়ার করেছে। যা স্ক্যান করে সদস্যরা সরাসরি যোগ দিতে পারবেন ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলে। 

শুধু QR কোডের মাধ্যমেই নয়, EPFO সদস্যরা এই লিঙ্কের মাধ্যমেও (https://whatsapp.com/channel/0029vb6kmH48ftd6w3Y) EPFO-র অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যোগ দিতে পারেবন। 

এই পদ্ধতি কীভাবে কাজ করে?
যদি হোয়াটসঅ্যাপের পরিষেবাগুলির সবিধা নিতে চান, তাহলে EPFO-র রেজিস্টার্ড হোয়াটসঅ্যাপ চ্যামেলের সঙ্গে লিঙ্ক করতে হবে এবং তাতে 'Hello' টাইপ করতে হবে। রেজিস্টার্ড মোবাইল নম্বরেও EPFO-র বার্তা গ্রহণ করার বিকল্পটি বেছে নিতে পারেন। 

সংস্থাটি প্রথমে যাচাই করবে যে 'Hello' বার্তাটি ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN)-এর সঙ্গে যুক্ত রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে এসেছে কি না। বার্তাটি যাচাই করা হয়ে গেলে সদস্য স্থানীয় ভাষায় সহজ মেনু দেখতে পাবেন। যেখানে তিনি বিকল্প নির্বাচন করতে পারবেন। একটি AI চ্যাটবট সরাসরি অথবা EPFO ডেটাবেস চেক করে তার উত্তর দেবে। 

তাৎক্ষণিক ভাবে কী কী তথ্য মিলবে? 
WhatsApp-এর মাধ্যমে EPFO-র বিভিন্ন পরিষেবা সম্পর্কে তথ্য  পাওয়া যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সদস্যরা তাঁদের PF অ্যাকাউন্টের ব্যালেন্সের সম্পূর্ণ বিবরণ জানতে পারবেন। এছাড়াও তাঁরা তাঁদের শেষ ৫টি লেনদেনের তথ্য জানতে পারবেন। EPFO-র অধীনে দাবির স্ট্যাটাসও যাচাই করা যাবে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement