
FD interest rates 2026: ফিক্সড ডিপোজিটে (FD) টাকা রাখেন? জুনেই একাধিক ব্যাঙ্কে সুদের হার বদল হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ৫.৫ শতাংশে অপরিবর্তিত রেখেছে। স্বাভাবিকভাবেই FD Rates নিয়ে সবার আগ্রহ তুঙ্গে। এখনও বেশ কিছু ব্যাঙ্কে সিনিয়র সিটিজেনরা ৮% এর বেশি সুদ পাচ্ছেন।
জুনেই সুদের হার কারেকশন করেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB), উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ডিসিবি ব্যাঙ্ক। ফলে যাঁরা এখন দীর্ঘমেয়াদে টাকা বিনিয়োগের প্ল্যান করছেন, তাঁদের এটি বেশ ভাল সুযোগ।
PNB Interest Rate
Punjab National Bank এ সাধারণ গ্রাহকরা সর্বাধিক ৬.৬ শতাংশ সুদ পাবেন। ৪৪৪ দিনের FD তে সিনিয়র সিটিজেনরা ৭.১০ শতাংশ সুদ পাবেন। ৮০ বছরের বেশি বয়সী, অর্থাৎ, সপার সিনিয়ররা ৭.৪০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন।
উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক
উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাঙ্কে সুদের হার সবচেয়ে বেশি। সাধারণ গ্রাহকরা সর্বাধিক ৭.৫৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৮.০৫ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। ৩ বছর ১ দিন থেকে ৩ বছর ৬ মাস মেয়াদের এফডিতে এই সুদের হার প্রযোজ্য।
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ৫৫৫ দিনের এফডিতে সাধারণ বয়সী গ্রাহকরা ৬.৬৫ শতাংশ সুদ পাবেন। সিনিয়র সিটিজেনরা ৭.১৫ শতাংশ সুদ পাবেন।
ডিসিবি ব্যাঙ্ক
ডিসিবি ব্যাঙ্কেও সিনিয়র সিটিজেনরা ভালই রেট পাবেন। ২৪ থেকে ২৫ মাসের এফডিতে সাধারণ গ্রাহকরা ৭.৫০ শতাংশ সুদ পাবেন। তবে সিনিয়র সিটিজেনরা ৮ শতাংশ সুদ পাবেন। ৭০ বছরের বেশি বয়সিরা ৮.০৫ শতাংশ পর্যন্ত সুদ পেতে পারেন।
সব মিলিয়ে, আপাতত ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে সুদের হার বেশ স্টেবল আছে। তাই সময় থাকতে থাকতে লং টার্ম এফডি করা যেতেই পারে। তবে বিনিয়োগের আগে মেয়াদ, কর সংক্রান্ত নিয়ম এবং ব্যাঙ্কের শর্তাবলি অবশ্যই খুঁটিয়ে পড়ুন। প্রয়োজনে ব্যাঙ্ক আধিকারিক ও ব্যক্তিগত আর্থিক বিশেষজ্ঞদের পরামর্শ নিন।
দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।