Advertisement

FD তে ৮.২৫% পর্যন্ত সুদ! November 2026-এর সরকারি, বেসরকারি Bank লিস্ট

FD Interest Rates November 2026: নিশ্চিত রিটার্নের আশায় অনেকেই ফিক্সড ডিপোজিট বা এফডি-তে টাকা রাখেন। বাজারের ওঠানামার ঝুঁকি এড়িয়ে নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায়।

এক নজরে বিভিন্ন মেয়াদের এফডি-তে সর্বোচ্চ সুদের হার এক নজরে দেখে নেওয়া যাক।এক নজরে বিভিন্ন মেয়াদের এফডি-তে সর্বোচ্চ সুদের হার এক নজরে দেখে নেওয়া যাক।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Nov 2026,
  • अपडेटेड 5:02 PM IST
  • অনেকেই ফিক্সড ডিপোজিট বা এফডি-তে টাকা রাখেন।
  • বাজারের ওঠানামার ঝুঁকি এড়িয়ে নির্দিষ্ট হারে সুদ পাওয়ার সুযোগ থাকে।
  • এক নজরে বিভিন্ন মেয়াদের এফডি-তে সর্বোচ্চ সুদের হার এক নজরে দেখে নেওয়া যাক।

FD Interest Rates November 2026: নিশ্চিত রিটার্নের আশায় অনেকেই ফিক্সড ডিপোজিট বা এফডি-তে টাকা রাখেন। বাজারের ওঠানামার ঝুঁকি এড়িয়ে নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায়। নভেম্বর ২০২৬-এ কিছু ব্যাঙ্কে এফডি-তে ৮.২৫ শতাংশ পর্যন্ত সুদ পেয়ে যাবেন। তবে সব ব্যাঙ্কে বা সব মেয়াদের আমানতে এই সুদ মিলবে না। স্মল ফিনান্স ব্যাঙ্ক, বেসরকারি ব্যাঙ্ক, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং বিদেশি ব্যাঙ্কের সুদের হারে বেশ কিছুটা ফারাক রয়েছে।

এক নজরে বিভিন্ন মেয়াদের এফডি-তে সর্বোচ্চ সুদের হার এক নজরে দেখে নেওয়া যাক:
স্মল ফিনান্স ব্যাঙ্কে সবচেয়ে বেশি সুদ
নভেম্বর মাসে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে স্মল ফিনান্স ব্যাঙ্কগুলি। লিস্টের টপে রয়েছে সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক। তাদের এফডি-তে সর্বোচ্চ ৮.২৫ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। উজ্জীবন এবং উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক দিচ্ছে সর্বোচ্চ ৮.১০ শতাংশ সুদ।

এ ছাড়াও ইকুইটাস, ইএসএএফ, জানা এবং শিবালিক স্মল ফিনান্স ব্যাঙ্কে সর্বোচ্চ ৮ শতাংশ সুদ মিলছে।

বেসরকারি ব্যাঙ্কে সুদের হার কত?
বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে ডিসিবি ব্যাঙ্ক সর্বোচ্চ ৭.৫০ শতাংশ সুদ দিচ্ছে। বন্ধন ব্যাঙ্কে সর্বোচ্চ সুদের হার ৭.৪৫ শতাংশ। এসবিএম ব্যাঙ্ক ইন্ডিয়ায় মিলছে ৭.৩০ শতাংশ সুদ।

অন্য দিকে, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে সর্বোচ্চ ৬.৮০ শতাংশ, এইচডিএফসি এবং অ্যাক্সিস ব্যাঙ্কে ৬.৬০ শতাংশ করে সুদ পাওয়া যাচ্ছে। আইডিবিআই ব্যাঙ্কের সর্বোচ্চ সুদের হার ৬.৫৫ শতাংশ।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কত সুদ?
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মধ্যে পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক সর্বোচ্চ ৬.৯০ শতাংশ সুদ দিচ্ছে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় মিলছে ৬.৮৫ শতাংশ এবং ইন্ডিয়ান ব্যাঙ্কে ৬.৮০ শতাংশ সুদ। ব্যাঙ্ক অফ বরোদায় সর্বোচ্চ সুদের হার ৬.৭৫ শতাংশ। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৬.৬০ শতাংশ এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৬.৪৫ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যাচ্ছে।

বিদেশি ব্যাঙ্কে সুদের হার
বিদেশি ব্যাঙ্কগুলির মধ্যে ডয়েশে ব্যাঙ্ক সর্বোচ্চ ৭ শতাংশ সুদ দিচ্ছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কে সর্বোচ্চ সুদের হার ৬.৬০ শতাংশ। এইচএসবিসি দিচ্ছে ৫.৫০ শতাংশ সুদ।

Advertisement

তবে শুধু বেশি সুদের হার দেখেই এফডি করার সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। বিশেষজ্ঞদের পরামর্শ, প্রয়োজনে একাধিক ব্যাঙ্কে টাকা ভাগ করে রাখা যেতে পারে। প্রতি ব্যাঙ্কে আমানতের ক্ষেত্রে ৫ লক্ষ টাকার বিমা সুরক্ষার বিষয়টিও মাথায় রাখা জরুরি। পাশাপাশি কখন টাকার প্রয়োজন হতে পারে, তা বুঝে এফডি-র ভ্যালিডিটি চুজ করুন।  

Read more!
Advertisement
Advertisement