Advertisement

FD-র রিটার্ন Mutual Fund-এর চেয়ে বেশি? হিসেবটা জানলে চমকে যাবেন

মূল্যবৃদ্ধি বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে টাকা ব্যাঙ্কে ফেলে রাখলে চলবে না। অর্থ ব্যবহার করতে হবে। টাকাকে খাটাতে হবে নিজের জন্য। তাহলেই বয়সকালে কোনও চিন্তা থাকবে না। আপনি শুয়ে-বসে দিন কাটাতে পারবেন। এমন পরিস্থিতিতে মিউচুয়াল ফান্ড না ফিক্সড ডিপোজিট করবেন?

FD না Mutual Fund?FD না Mutual Fund?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Feb 2026,
  • अपडेटेड 2:22 PM IST
  • টাকা ব্যাঙ্কে ফেলে রাখলে চলবে না
  • টাকাকে খাটাতে হবে নিজের জন্য
  • এমন পরিস্থিতিতে মিউচুয়াল ফান্ড না ফিক্সড ডিপোজিট করবেন?

মূল্যবৃদ্ধি বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে টাকা ব্যাঙ্কে ফেলে রাখলে চলবে না। অর্থ ব্যবহার করতে হবে। টাকাকে খাটাতে হবে নিজের জন্য। তাহলেই বয়সকালে কোনও চিন্তা থাকবে না। আপনি শুয়ে-বসে দিন কাটাতে পারবেন। 

মাখায় রাখতে হবে, অনেকেই বিনিয়োগের জন্য ফিক্সড ডিপোজিটের রাস্তা বেছে নেন। আবার কিছু মানুষ মিউচুয়াল ফান্ডে করেন বিনিয়োগ। এখন প্রশ্ন হল, এই দুইয়ের মধ্যে কোনটায় বিনিয়োগ করলে লাভ মিলবে বেশি এবং টাকা থাকবে নিরাপদ? আর সেই উত্তরটাই জানান হল নিবন্ধটিতে।

ফিক্সড ডিপোজিট নিয়ে দুই চার কথা
অনেকেই ফিক্সড ডিপোজিট করেন। এক্ষেত্রে ব্যাঙ্কে বা কোনও অর্থনৈতিক প্রতিষ্ঠানে নির্দিষ্ট সময়ের জন্য টাকা রাখা হয়। ম্যাচুরিটির সময় সেই মূলধনের পাশাপাশি মেলে সুদ। এটাই হল ফিক্সড ডিপোজিটের সুবিধা। 

মিউচুয়াল ফান্ড কী? 
শেয়ারবাজারে বিনিয়োগের সহজ রাস্তা হল মিউচুয়াল ফান্ড। এর মাধ্যমে কোনও ফান্ড ম্যানেজার একাধিক স্টকে আপনার টাকা বিনিয়োগ করেন। তার উপর রিটার্ন পাওয়া যায়।

বর্তমানে হাজার হাজার মিউচুয়াল ফান্ড রয়েছে। ফান্ডগুলির থিমও আলাদা। তার মধ্যে থেকে বেছে নিয়ে বিনিয়োগ করা যেতে পারে। 

এফডি এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে কোনটা বেশি রিটার্ন মিলবে? 
এই প্রশ্নের উত্তর দেওয়াটা বেশ কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এমনিতে মিউচুয়াল ফান্ডের লাভ বেশি। তবে কিছু ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটেও বেশি লাভ মিলতে পারে। 

আসলে মিউচুয়াল ফান্ডে সাধারণত ১২ শতাংশ হারে রিটার্ন পাওয়া যায়। অন্যদিকে ফিক্সড ডিপোজিটে সুদ মেলে ৬ থেকে ৭ শতাংশ। তাই এই হিসেবে দেখতে গেলে অবশ্যই মিউচুয়াল ফান্ডে রিটার্ন বেশি। অন্যদিকে ফিক্সড ডিপোজিটে সুদ কম। 

কোথায় এগিয়ে রয়েছে ফিক্সড ডিপোজিট? 
আসলে মিউচুয়াল ফান্ড বাজার নির্ভর। বাজার বাড়লে মিউচুয়াল ফান্ডে রিটার্ন মেলে ভাল। অপর দিকে মার্কেট পড়লে টাকা পয়সা শেষ হয়ে যায়। আর এখানে জিতে যায় ফিক্সড ডিপোজিট। এর সঙ্গে বাজারের কোনও যোগ নেই। এটি করার সময় যেই সুদ দেওয়া হবে বলে চুক্তি হয়, সেটাই দেওয়া হয়। মার্কেট পড়ে যাক বা বাড়ুক, তাতে কোনও পরিবর্তন হয় না সুদে।

Advertisement

বর্তমান মার্কেটের কথাই ধরুন। এই সময় অনেকটাই পড়েছে শেয়ারবাজার। যার ফলে মিউচুয়াল ফান্ডের অবস্থা খারাপ। কিন্তু এই সময়ও রিটার্ন দিচ্ছে ফিক্সড ডিপোজিট।

দু'টির মধ্যে কোনটা ভাল? 
এই উত্তর সরাসরি দিতে চাইছেন না বিশেষজ্ঞরা। তাঁদের মতে, যাঁরা ঝুঁকি নিতে চান না, তাঁরা মিউচুয়াল ফান্ড এড়িয়ে যান। বরং আপনারা বেছে নিতে পারেন ফিক্সড ডিপোজিট। তবে যাঁরা একটু ঝুঁকি নিতে পারেন এবং দীর্ঘ সময়ের জন্য টাকাটা রেখে দিতে চান, তাঁরা মিউচুয়াল ফান্ডে রাখুন টাকা। ভাল রিটার্ন পেতে পারেন। 

বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।
 

 

Read more!
Advertisement
Advertisement