Advertisement

FD Rate: ফিক্সড ডিপোজিটে আট শতাংশের বেশি সুদ, বাম্পার অফার এই ৪ ব্যাঙ্কের

FD Rate: একটি ব্যাঙ্ক FD-তেও দিচ্ছে দুর্দান্ত সুদের হার। বেসরকারি খাতে কমপক্ষে ২টি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে ৮ শতাংশ সুদ অফার করছে। সেগুলি কোন কোন ব্যাঙ্ক? জেনে নেওয়া যাক

এফডি-তে পাবেন ৮ শতাংশের বেশি সুদএফডি-তে পাবেন ৮ শতাংশের বেশি সুদ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Jun 2026,
  • अपडेटेड 3:22 PM IST
  • কমপক্ষে ২টি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে ৮ শতাংশ সুদ অফার করছে।
  • একটি ব্যাঙ্ক FD-তেও দিচ্ছে দুর্দান্ত সুদের হার।
  • কোন ব্যাঙ্কে সুদের হার সবচেয়ে বেশি রয়েছে দেখে নিন-

বর্তমানে বিনিয়োগের একাধিক অপশন থাকলেও বহু মানুষ নিজের অর্থ সুরক্ষিত করতে এখনও ভরসা করেন ফিক্সড ডিপোজিটকেই। অনেকে বিনিয়োগকারীই মনে করেন, FD-তে সুদের হার কম পাওয়া গেলেও, অর্থ নিরাপদে থাকে। কিন্তু একটি ব্যাঙ্ক fd-তেও দিচ্ছে দুর্দান্ত সুদের হার, যা ছাপিয়ে যেতে পারে শেয়ার বাজারের রিটার্নকেও।

আসলে RBI মানিটারি পলিসি একই রাখার পরে বিভিন্ন বিনিয়োগকারীরা FD-র সুদের হার নিয়ে খোঁজ খবর করা শুরু করেছেন। কোন ব্যাঙ্কে সুদের হার সবচেয়ে বেশি রয়েছে দেখে নিন-

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB), উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ডিসিবি ব্যাঙ্ক সহ একাধিক ব্যাঙ্ক জুন মাসে নিজেদের FD- রেটে বদল এনেছে। যার ফলে লাভবান হতে চলেছে বিনিয়োগকারীরা।

কোন ব্যাঙ্কে FD রেট কত রয়েছে? দেখে নিন

উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: এই ব্যাঙ্কটি FD-তে বর্তমানে সবচেয়ে বেশি সুদ অফার করছে। ৩৬-৪২ মাসের FD-এর ক্ষেত্রে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনদের ৮.০৫ শতাংশ সুদ অফার করছে। তবে সাধারণ গ্রাহকদের জন্য এই সুদের হার ৭.৫৫ শতাংশ।

ডিসিবি ব্যাঙ্ক: এই ব্যাঙ্কের সুদের হার রয়েছে চড়া। ২৪ থেকে ২৫ মাসের FD-র ক্ষেত্রে সিনিয়র সিটিজেনদের জন্য ডিসিবি ব্যাঙ্কের সুদের হার রয়েছে ৮.০০ শতাংশ। অন্যদিকে, সুপার সিনিয়র সিটিজেনদের জন্য এই সুদের হার রয়েছে ৮.০৫ শতাংশ।

PNB-তে সুদের হার: সরকারি ব্যাঙ্কের মধ্যে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এফডি-তে দারুণ সুদ পেতে পারেন। সাধারণ গ্রাহকদের জন্য PNB-র FD-তে সুদের হার রয়েছে ৬.৬ শতাংশ। অন্যদিকে সুপার সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার রয়েছে ৭.৪ শতাংশ। এক্ষেত্রে FD-র সময়সীমা রয়েছে ৪৪৪ দিন।

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: এই ব্যাঙ্কও FD-তে ভালো সুদের হার অফার করছে। সাধারণ গ্রাহকদের জন্য ৫৫৫ দিনের FD-তে সুদের হার রয়েছে ৬.৬৫ শতাংশ। সিনিয়র সিটিজেনদের জন্য এই সুদের হার রয়েছে ৭.১৫ শতাংশ।

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement