Advertisement

Fixed Deposit: RBI রেপো রেট বাড়াতেই FD-তে বেড়ে গেল সুদের হার, কোন ব্যাঙ্কে সুখবর?

Fixed Deposit: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল একটি আর্থিক সংস্থা। RBI রেপো রেট বৃদ্ধি করতেই FD-তে রেট বৃদ্ধি করল বাজাজ ফাইন্য়ান্স।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 09 Oct 2026,
  • अपडेटेड 9:54 AM IST
  • বুধবারই রেপো রেট বৃদ্ধির ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
  • এরপরেই ব্যাঙ্কগুলি ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করবে।
  • FD-তে সুদের হার বাড়াল একটি আর্থিক সংস্থা।

বুধবারই রেপো রেট বৃদ্ধির ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রত্যাশা করা হচ্ছিল এরপরেই ব্যাঙ্কগুলি ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করবে। ফলে স্বস্তি পাবেন FD-তে বিনিয়োগকারীরা। শুক্রবার সেই সুখবর পাচ্ছেন তাঁরা। কারণ আপাতত FD-তে সুদের হার বাড়াল একটি আর্থিক সংস্থা। আরবিআই-এর রেট বৃদ্ধির পরপরই এই ঘোষণা করেছে বাজাজা ফাইন্যান্স।

কতটা সুদ বাড়ছে?

 বাজাজ ফাইন্যান্সের তরফে সুদের হার বাড়ানোর ঘোষণা করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানটি ফিক্সড ডিপোজিটের সুদের হার ৪০ বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়িয়েছে। এরফলে প্রবীণ নাগরিকেরা নিজেদের বিনিয়োগে  শতাংশের বেশি সুদ পাওয়ার অপশন পাচ্ছেন।

বুধবার থেকেই নতুন সুদের হার

বাজাজ ফাইন্যান্স তাদের ফিক্সড ডিপোজিটের হার ১৫-৪০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। নতুন সুদের হার ৭ অক্টোবর থেকে ১ বছর- ৫ বছর মেয়াদের জন্য বৃদ্ধি করা হয়েছে। সংস্থাটি এখন সাধারণ আমানতকারীদের নতুন আমানতের উপর ৭.৭৫% পর্যন্ত সর্বোচ্চ সুদ দিচ্ছে। অন্যদিকেস প্রবীণ নাগরিকরা ৮.১৫% পর্যন্ত আকর্ষণীয় সুদের হার পাচ্ছেন।

কোন কোন গ্রাহকরা এই সুবিধা পাবেন?

আর্থিক সংস্থার তরফে জানানো হয়েছে, বাজাজ ফাইন্যান্স-এ এফডি-র সুদের হার বৃদ্ধি নতুন এবং রিনিউ করতে চাওয়া গ্রাহকদের জন্য লাভবান হবে। জানা যাচ্ছে, দীর্ঘমেয়াদী এফডি-র ক্ষেত্রে এই বৃদ্ধির হার সর্বোচ্চ। ৩১-৬০ মাসের ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ৩৫ বিপিএস বাড়িয়ে ৭.৪০% থেকে ৭.৭৫% করা হয়েছে, অন্যদিকে এই মেয়াদের জন্য প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৪০ বিপিএস বাড়িয়ে ৭.৭৫% থেকে ৮.১৫% করা হয়েছে। 

এই মেয়াদেও হার বৃদ্ধি

বাজাজ ফাইন্যান্স জানিয়েছে, শুধু ৩১-৬০ মাসের এফডি-র জন্যই নয়। সাধারণ গ্রাহকরা এখন থেকে ১২-১৭ মাসের FD-তেও আগের ৬.৬০% এর পরিবর্তে ৬.৮০% সুদ পাবেন। ১৮-৩০ মাসের এফডি-র ক্ষেত্রে সুদের হার ৬.৮৫% থেকে বাড়িয়ে ৭% করা হয়েছে। প্রবীণ নাগরিকদের জন্য, ১২-১৭ মাসের এফডি-র ক্ষেত্রে সুদের হার বাড়িয়ে ৭.২০% এবং ১৮-৩০ মাসের এফডি-র ক্ষেত্রে ৭.৪০% করা হয়েছে। 

Advertisement

FD রিনিউ করা গ্রাহকরা অতিরিক্ত সুবিধার কথাও ঘোষণা করেছে। তাঁরা অতিরিক্ত ০.১০% হারে সুদ পাবেন। এর ফলে প্রবীণ নাগরিকরা সর্বোচ্চ  ৮.২৫% পর্যন্ত সুদ পেতে পারেন।


 

 

TAGS:
Read more!
Advertisement
Advertisement