Advertisement

Best FD Rates: কোন ব্যাঙ্কে টাকা রাখলে সবচেয়ে বেশি রিটার্ন?

Best Fixed Deposits India: বাজারে অনিশ্চয়তা বাড়ছে। শেয়ার, সোনা; সব জায়গাতেই ওঠানামা। এহেন পরিস্থিতিতে অনেকেই আবার ফিক্সড ডিপোজিট বা FD-র কথা ভাবছেন।

এক নজরে সুদের তালিকা দেখে নিন।এক নজরে সুদের তালিকা দেখে নিন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Apr 2026,
  • अपडेटेड 4:22 PM IST
  • শেয়ার, সোনা; সব জায়গাতেই ওঠানামা।
  • অনেকেই আবার ফিক্সড ডিপোজিট বা FD-র কথা ভাবছেন।
  • স্বল্পমেয়াদি FD-তে (১ থেকে ৩ বছর) সবচেয়ে বেশি সুদ দিচ্ছে স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলি।

Best Fixed Deposits India: বাজারে অনিশ্চয়তা বাড়ছে। শেয়ার, সোনা; সব জায়গাতেই ওঠানামা। এহেন পরিস্থিতিতে অনেকেই আবার ফিক্সড ডিপোজিট বা FD-র কথা ভাবছেন। নিরাপদে টাকা রাখার জন্য এখন অনেকেই FD Rates দেখছেন। কারণ এখানে ঝুঁকি কম। রিটার্নও আগে থেকেই জানা থাকে। Reserve Bank of India সম্প্রতি ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম নীতিগত বৈঠক করে। তারপর রেপো রেট ৫.২৫%-এ অপরিবর্তিতই রাখা হয়। এর ফলে FD-র সুদের হার আপাতত স্থির থাকছে। অর্থাৎ, এখন যে সুদ পাওয়া যাচ্ছে, তা আরও কিছুদিন একই থাকতে পারে। তাই অনেকেই এখন FD-তে টাকা ঢালতে চাইছেন।

১-৩ বছরের FD: কোথায় বেশি লাভ?
স্বল্পমেয়াদি FD-তে (১ থেকে ৩ বছর) সবচেয়ে বেশি সুদ দিচ্ছে স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলি।
Suryoday Small Finance Bank প্রায় ৭.৯০% পর্যন্ত সুদ দিচ্ছে
Jana Small Finance Bank দিচ্ছে প্রায় ৭.৭৭%
Utkarsh Small Finance Bank দিচ্ছে প্রায় ৭.২৫%
এছাড়া Ujjivan Small Finance Bank ও AU Small Finance Bank ৭%–৭.২০% এর মধ্যে সুদ দিচ্ছে।

অন্যদিকে বড় প্রাইভেট ব্যাঙ্ক যেমন HDFC Bank ও ICICI Bank দিচ্ছে প্রায় ৬.৫০%।
সরকারি ব্যাঙ্ক যেমন State Bank of India ও Bank of Baroda দিচ্ছে ৬.৩০%–৬.৪০%।

৩-৫ বছরের FD: কী অবস্থা?
দীর্ঘমেয়াদি FD-তে (৩-৫ বছর) সুদের হার মোটামুটি স্থির।
সরকারি ব্যাঙ্ক যেমন Punjab National Bank, Union Bank of India, Canara Bank প্রায় ৬.৬০% দিচ্ছে।

প্রাইভেট ব্যাঙ্কের মধ্যে RBL Bank দিচ্ছে ৭.২০% পর্যন্ত, আর Yes Bank দিচ্ছে প্রায় ৭%।

কেন আবার FD জনপ্রিয়?
বর্তমানে শেয়ারবাজারে ঝুঁকি বেশি। সোনার দামও স্থির নয়। এই অবস্থায় FD নিরাপদ অপশন। টাকা সুরক্ষিত থাকে। নির্দিষ্ট রিটার্ন পাওয়া যায়। সময় অনুযায়ী প্ল্যান করা সহজ। 

বিশেষজ্ঞরা বলছেন, সুদের হার এখন তুলনামূলক বেশি। ভবিষ্যতে যদি সুদের হার কমে যায়, তাহলে এত ভালো রিটার্ন আর নাও পাওয়া যেতে পারে। তাই এখন FD করার ভালো সময় হতে পারে।

Advertisement

তবে মাথায় রাখবেন 
স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক বেশি সুদ দিলেও ঝুঁকির দিকটা বুঝতে হবে। ডিপোজিট ইন্স্যুরেন্সের লিমিট ও ব্যাঙ্কের বিশ্বাসযোগ্যতা দেখে সিদ্ধান্ত নেওয়া জরুরি। সব মিলিয়ে, যদি আপনার কাছে বাড়তি টাকা থাকে এবং নিরাপদে রাখতে চান, তাহলে FD এখন একটি ভালো অপশন। নিজের প্রয়োজন বুঝে ছোট বা বড় মেয়াদে বিনিয়োগ করুন। 

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।
 

Read more!
Advertisement
Advertisement