
আজকাল অর্থ সঞ্চয়ের জন্য একাধিক অপশন থাকলেও, অনেকেই টাকা রাখার ক্ষেত্রে ১০০ শতাংশ নিশ্চিত নিরাপত্তা খোঁজেন। এক্ষেত্রে ফিক্সড ডিপোজিট একটি দুর্দান্ত অপশন হতে পারে। তবে বিনিয়োগকারীরা অভিযোগ করেন, এফডি-তে সুদের হার থাকে খুবই কম। তবে এবার সেই হা-হুতাশ আর থাকছে না। কারণ ২০২৬-এর জুলাই মাসে ফিক্সড ডিপোজিট থেকেই ৯.৫ শতাংশ সুদ পেতে পারেন গ্রাহকেরা। কোন ব্যাঙ্ক এই সুদ দিচ্ছে? জেনে নেওয়া যাক।
ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার রয়েছে ৯.৫০ শতাংশ। অন্যদিকে, সাধারণ গ্রাহকদের জন্য এই সুদের হার রয়েছে ৯ শতাংশ।
জুলাই মাসে ২ কোটি টাকার নীচের FD-র জন্য ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের ৪.৫০ শতাংশ থেকে ৯.০০ শতাংশ পর্যন্ত সুদ অফার করছে। অন্যদিকে, প্রবীণ নাগরিকদের জন্য এই সুদের হার রয়েছে ৪.৫০ শতাংশ থেকে ৯.৫০ শতাংশ।
৫০১ দিনের FD-তে এই ব্যাঙ্কের গ্রাহকেরা ৮.৭৫ শতাংশ সুদের হার পাবেন। তবে সর্বোচ্চ সুদের হার মিলছে ১০০১ দিনের FD-র ক্ষেত্রে। তিন বছরের কম সময়ের এই FD-তে সাধারণ গ্রাহকেরাও ৯.০০ শতাংশ হারে সুদ পাচ্ছেন। অন্যদিকে, একই মেয়াদের জন্য প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদ রয়েছে ৯.৫০ শতাংশ।
| মেয়াদ | সুদের হার |
| ৪৫ দিন পর্যন্ত | ৪.৫০ শতাংশ |
| ৪৬ দিন থেকে ৯০ দিন পর্যন্ত | ৫.৭৫ থেকে ৬ শতাংশ |
| ৬ মাস থেকে ২০১ দিন পর্যন্ত | ৮.২৫ শতাংশ |
| ১০০১ দিন | ৯.৫০ শতাংশ |
| ১০০২ দিন থেকে ৫ বছর পর্যন্ত | ৮.১৫ শতাংশ |
| ৫ বছরের বেশি মেয়াদ | ৭.৫০ শতাংশ |