
Best 5 Year FD Rates: নিরাপদ বিনিয়োগ মানেই অনেকের কাছে এখনও ফিক্সড ডিপোজিট বা FD। বিশেষ করে সিনিয়র সিটিজেনদের কাছে এটি সবচেয়ে ভরসার জায়গা। এপ্রিল ২০২৬-এ বিভিন্ন ব্যাঙ্কের ৫ বছরের FD সুদের হার জানতে পারবেন এই প্রতিবেদনে। এর মধ্যে কোথায় টাকা রাখলে বেশি লাভ? সাধারণত ভারতে ব্যাঙ্কগুলি সিনিয়র সিটিজেনদের জন্য অতিরিক্ত ০.৫ শতাংশ পর্যন্ত বেশি সুদ দেয়। অর্থাৎ সাধারণ গ্রাহকদের তুলনায় প্রবীণদের আয় কিছুটা বেশি হয়। তাই অনেকেই অবসরকালীন সঞ্চয় এই FD-তেই রাখেন।
গত ৮ এপ্রিল ২০২৬-এ Reserve Bank of India তাদের আর্থিক নীতির ঘোষণা করে। তাতে রেপো রেট অপরিবর্তিত রাখে কেন্দ্রীয় ব্যাঙ্ক। রেপো রেট বাড়লে ব্যাঙ্কগুলি সাধারণত FD-র সুদ বাড়ায়, কারণ তখন তারা বেশি আমানত টানতে চায়। কিন্তু আপাতত রেপো রেট না বাড়ায় FD সুদের হারও স্থির রয়েছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক মাসে সুদের হার বাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এখন এক নজরে দেখে নেওয়া যাক, ৫ বছরের FD-তে সিনিয়র সিটিজেনদের কোন ব্যাঙ্ক কত সুদ দিচ্ছে।
| স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) | 7.05% |
| পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক (PNB) | 6.90% |
| ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া | 6.50% |
| ব্যাঙ্ক অফ বরোদা (BOB) | 6.90% |
| অ্যাক্সিস ব্যাঙ্ক | 7.20% |
| ICICI ব্যাঙ্ক | 7.10% |
| HDFC ব্যাঙ্ক | 6.85% |
| বন্ধন ব্যাঙ্ক | 6.60% |
সবচেয়ে বেশি সুদ দিচ্ছে Axis Bank; প্রায় ৭.২০ শতাংশ। তার পরেই রয়েছে ICICI Bank, যেখানে সুদের হার প্রায় ৭.১০ শতাংশ। সরকারি ব্যাঙ্কের মধ্যে State Bank of India দিচ্ছে ৭.০৫ শতাংশ।
এছাড়াও Punjab National Bank এবং Bank of Baroda; দু’টিই প্রায় ৬.৯০ শতাংশ সুদ দিচ্ছে। অন্যদিকে HDFC Bank-এ সুদের হার ৬.৮৫ শতাংশ। Union Bank of India দিচ্ছে ৬.৫০ শতাংশ এবং Bandhan Bank-এ সুদের হার প্রায় ৬.৬০ শতাংশ।
অর্থাৎ, এই মুহূর্তে যদি ৫ বছরের জন্য টাকা লক করতে চান, তাহলে বেসরকারি ব্যাঙ্কে একটু বেশি লাভ মিলতে পারে। তবে শুধু বেশি সুদ দেখেই সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। ব্যাঙ্কের বিশ্বাসযোগ্যতা, পরিষেবা এবং নিজের প্রয়োজন; সবকিছু মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, FD-র সুদের হার অনেক কিছুর উপর নির্ভর করে। যেমন রেপো রেট, বাজারে টাকার চাহিদা-জোগান, মুদ্রাস্ফীতি, এমনকি সরকারি সঞ্চয় প্রকল্পের সুদের হারও এর উপর প্রভাব ফেলে।
সহজ কথায়, FD এখনও সবচেয়ে নিরাপদ বিনিয়োগ। বিশেষ করে সিনিয়র সিটিজেনদের জন্য এটি একটি ভাল অপশন। তবে সময় বুঝে, সঠিক ব্যাঙ্ক বেছে টাকা রাখলেই বেশি লাভ পাবেন।