Advertisement

SBI, PNB না UCO, Fixed Deposit এ সবচেয়ে বেশি Interest কোথায়? আপডেটেড লিস্ট

Fixed Deposit Interest Rates 2026: ফিক্সড ডিপোজিটে বাম্পার রিটার্ন! SBI-কে টেক্কা দিয়ে সুদের হারে শীর্ষে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি, দেখে নিন তালিকা।

ফিক্সড ডিপোজিটে বাম্পার রিটার্ন! SBI-কে টেক্কাফিক্সড ডিপোজিটে বাম্পার রিটার্ন! SBI-কে টেক্কা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Jul 2026,
  • अपडेटेड 3:17 PM IST
  • শেয়ার বাজার মানেই স্টকের ওঠানামা।
  • প্রবীণ নাগরিকদের কাছে সঞ্চয়ের সবচেয়ে নিরাপদ এবং বিশ্বস্ত অপশন ফিক্সড ডিপোজিট।
  • টাকা রাখার আগে কোন ব্যাঙ্ক কত সুদ দিচ্ছে, তা যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি।

Highest fixed deposit interest rates: শেয়ার বাজার মানেই স্টকের ওঠানামা। বাম্পার রিটার্নও পেতে পারেন, আবার টাকা ডুবতেও পারে। তাই আজও ভারতের মধ্যবিত্ত ও প্রবীণ নাগরিকদের কাছে সঞ্চয়ের সবচেয়ে নিরাপদ এবং বিশ্বস্ত অপশন ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) বা স্থায়ী আমানত। নিশ্চিত রিটার্ন। মেয়াদের শেষে নিশ্চিত পুঁজি ফেরত। সেই টানেই অধিকাংশ লগ্নিকারী এফডি-তে ভরসা রাখেন। গত কয়েক মাসে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI) সুদের হারে কোনও বড়সড় পরিবর্তন করেনি। তবে, দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি (Public Sector Banks) গ্রাহক টানতে আমানতের ওপর বেশ আকর্ষণীয় রেটে সুদ দিচ্ছে। ফলে টাকা রাখার আগে কোন ব্যাঙ্ক কত সুদ দিচ্ছে, তা যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি।

মজার বিষয়টি হল, সুদের হারের দিক দিয়ে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)-কেও টেক্কা দিচ্ছে অন্য বেশ কয়েকটি সরকারি ব্যাঙ্ক। সাধারণ বয়সীদের পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ কিছু স্কিমে ৮.৩০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন।

স্টেট ব্যাঙ্কের (SBI) সুদের হার কেমন?
৩ কোটি টাকার কম অ্যামাউন্টের ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI) সাধারণ বয়সীদের ৩.০৫ শতাংশ থেকে ৬.৪৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।

স্টেট ব্যাঙ্কের বর্তমান সুদের হার এক নজরে দেখে নেওয়া যাক (সাধারণ বয়সীদের জন্য):

৭ দিন থেকে ৪৫ দিন: ৩.০৫%

৪৬ দিন থেকে ১৭৯ দিন: ৪.৯%

১৮০ দিন থেকে ২১০ দিন: ৫.৬৫%

২১১ দিন থেকে ১ বছরের কম: ৫.৯০%

১ বছর থেকে ২ বছরের কম: ৬.২৫%

২ বছর থেকে ৩ বছরের কম: ৬.৪০%

৩ বছর থেকে ৫ বছরের কম: ৬.৩০%

৫ বছর থেকে ১০ বছর: ৬.০৫%

প্রবীণ নাগরিকরা (Senior Citizens) প্রায় প্রতিটি মেয়াদেই অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট বা ০.৫০% বেশি সুদ পাবেন। বিশেষ করে সিনিয়র সিটিজেনরা 'SBI উই-কেয়ার' (SBI We-care) স্কিমে ৫ থেকে ১০ বছরের মেয়াদে ৭.০৫ শতাংশ সুদের হার পাবেন। এ ছাড়া ৮০ বছর বা তার বেশির 'অতি প্রবীণ' (Super Senior Citizens) নাগরিকরা 'এসবিআই প্যাট্রনস' (SBI Patrons) স্কিমে আরও অতিরিক্ত ১০ বেসিস পয়েন্ট সুদ পাবেন।

Advertisement

SBI ছাড়া আর কি অপশন আছে? ১০ সরকারি ব্যাঙ্কের তালিকা
২০২৬ সালের জুলাই মাসের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, সর্বোচ্চ সুদের হারের নিরিখে স্টেট ব্যাঙ্ক অনেকটাই পিছিয়ে। তালিকায় শীর্ষস্থানে রয়েছে ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক। নিচে সেরা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সর্বোচ্চ সুদের হারের কম্প্যারিজন দেওয়া হল:

ব্যাঙ্কের নাম    সর্বোচ্চ সুদের হার (%)
ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Bank of India)    ৬.৮৫%
পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক (Punjab & Sind Bank)    ৬.৮৫%
ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank)    ৬.৮০%
ব্যাঙ্ক অব বরোদা (Bank of Baroda)    ৬.৭৫%
ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Union Bank of India)    ৬.৬৫%
ব্যাঙ্ক অব মহারাষ্ট্র (Bank of Maharashtra)    ৬.৬5%
কানারা ব্যাঙ্ক (Canara Bank)    ৬.৬0%
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)    ৬.৬0%
ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক (IOB)    ৬.৬0%
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)    ৬.৪৫%
ইউকো ব্যাঙ্ক (UCO Bank)    ৬.৪৫%

১ বছরের মেয়াদে আমানতের ক্ষেত্রে ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে সুদ সবচেয়ে বেশি; ৬.৫০ শতাংশ সুদ। ৩ বছরের মেয়াদে এগিয়ে রয়েছে ব্যাঙ্ক অব ইন্ডিয়া (৬.৭০%)। ৫ বছরের টার্মে ব্যাঙ্ক অব বরোদায় ৬.৩০ শতাংশ সুদ পাবেন।

আর্থিক বিশেষজ্ঞদের মতে, কেবলমাত্র বেশি সুদের হার দেখেই চোখ বুজে ফিক্সড ডিপোজিট বেছে নেওয়া ঠিক নয়। বিনিয়োগ করার আগে সংশ্লিষ্ট ব্যাঙ্কের আর্থিক সচ্ছলতা, রিজার্ভ ব্যাঙ্কের ‘ডিপোজিট ইন্স্যুরেন্স’ (ডিআইসিজিসি)-এর ৫ লক্ষ টাকার সুরক্ষাকবচ রয়েছে কি না এবং আপৎকালীন প্রয়োজনে টাকা তোলার (Liquidity) সুবিধা কেমন, তা খতিয়ে দেখা উচিত।

যাঁরা একটু বড় অঙ্কের টাকা ফিক্সড ডিপোজিট করতে চান, তাঁরা স্টেট ব্যাঙ্কের ‘নন-কলেবল’ টার্ম ডিপোজিট (Non-callable FD) করতে পারেন। সাধারণ গ্রাহকরা নির্দিষ্ট মেয়াদে ৬.৮০ শতাংশ এবং প্রবীণ নাগরিকেরা ৭.৩০ শতাংশ পর্যন্ত সুদ পেতে পারেন। 

Read more!
Advertisement
Advertisement