Advertisement

Flipkart Pay Later: আজ জিনিস কিনুন, এক মাস পর টাকা দিন; নতুন অপশন চালু করল Flipkart

Flipkart Buy Now Pay Later: গ্রাহকদের জন্য দুর্দান্ত পরিষেবা চালু করল ফ্লিপকার্ট। ফ্লিপকার্ট থেকে জিনিস কিনলে ৩০ দিন পর্যন্ত দিতে হবে না টাকা।

ফ্লিপকার্ট থেকে জিনিস কিনলে ৩০ দিন পর্যন্ত দিতে হবে না টাকাফ্লিপকার্ট থেকে জিনিস কিনলে ৩০ দিন পর্যন্ত দিতে হবে না টাকা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Aug 2026,
  • अपडेटेड 12:49 PM IST
  • ফ্লিপকার্ট থেকে জিনিস কিনলে ৩০ দিন পর্যন্ত দিতে হবে না টাকা।
  • তুন সার্ভিস চালু হলে হওয়ায় গ্রাহকরা এখনও কোনও জিনিস কিনে পরে দাম মেটাতে পারেন।
  • এই পরিষেবার জন্য ফ্লিপকার্ট পেইউ ফাইন্যান্সের সঙ্গে পার্টনারশিপ করেছে।

ফ্লিপকার্টে কেনাকাটা হবে আরও সহজ। ফ্রিডম সেলের আগে ফ্লিপকার্ট পে লেটার নামে একটি নতুন পরিষেবা চালু করল কোম্পানিটি। এই নতুন সার্ভিস চালু হলে হওয়ায় গ্রাহকরা এখনও কোনও জিনিস কিনে পরে দাম মেটাতে পারেন। এক্ষেত্রে সহজ কিস্তিতে দাম পরিশোধের অপশন রয়েছে। এই পরিষেবার জন্য ফ্লিপকার্ট পেইউ ফাইন্যান্সের (PayU Finance) সঙ্গে পার্টনারশিপ করেছে।

এই নতুন পরিষেবাটি  Flipkart ছাড়াও Myntra এবং Flipkart Minutes-এও পাওয়া যাবে। দৈনন্দিন জিনিসপত্র থেকে শুরু করে দামী গ্যাজেট- সব কিছুই এর আওতায় পড়ে। এর মাধ্যমে গ্রাহকরা দৈনন্দিন গৃহস্থালি সামগ্রী, পোশাক, বিউটি প্রোডাক্ট, স্মার্টফোন ও অন্য গ্যাজেটের পাশাপাশি টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন এবং এয়ার কন্ডিশনারের মতো দামি গৃহস্থালি জিনিসও কেনাকাটা করতে পারেন।

টাকা দেওয়ার জন্য ৩টি অপশন থাকছে

নতুন পরিষেবার আওতায় অর্থাৎ ফ্লিপকার্টের 'পে লেটার' পরিষেবার ক্ষেত্রে গ্রাহকরা ৩টি অপশনের মধ্যে কোনও একটিতে পেমেন্ট করতে পারেন। 

  • প্রথম অপশনটি হল 'পে লেটার'। যা গ্রাহকদের কোনও জিনিস কেনার ৩০ দিন পরে দাম মেটানোর সুযোগ করে দিচ্ছে।
  • দ্বিতীয় অপশনটি হল 'Pay in 3 Month'। এর আওতায় দাম তিন ভাগে ভাগ করে পরিশোধ করা যেতে পারে।
  • তৃতীয় অপশনটি হল EMI। এক্ষেত্রে গ্রাহকরা নিজেদের সুবিধা অনুযায়ী ৩ থেকে ১২ মাসের কিস্তি বেছে নিতে পারবেন।

কোম্পানির তরফে জানানো হয়েছে, এই পরিষেবাটি সব ব্যবহারকারীদের জন্যই উপলব্ধ হবে। এর উদ্দেশ্য হল, কেনাকাটার সময় গ্রাহকদের টাকা দেওয়ার ক্ষেত্রে আরও অপশন খুলে দেওয়া। যাতে তারা নিজেদের প্রয়োজন ও বাজেট অনুযায়ী জিনিস কিনতে পারেন।

 

Read more!
Advertisement
Advertisement