Advertisement

LPG থেকে UPI, ১ মার্চ থেকে একগুচ্ছ নতুন নিয়ম, জেনে রাখলে আপনারই লাভ

মাসের শুরু মানেই একাধিক আর্থিক ও পরিষেবা সংক্রান্ত নিয়মে পরিবর্তন। ২০২৬ সালের ১ মার্চ থেকেও এমন কিছু গুরুত্বপূর্ণ বদল কার্যকর হতে চলেছে, যা সরাসরি সাধারণ মানুষের দৈনন্দিন খরচে প্রভাব ফেলতে পারে। এলপিজি গ্যাসের দাম থেকে শুরু করে রেল টিকিট বুকিং, সিম ব্যবহারের নিয়ম, ইউপিআই লেনদেন, সব ক্ষেত্রেই আসছে নতুন নিয়ম। সংক্ষেপে দেখে নেওয়া যাক কী কী বদল হচ্ছে।

ফাইল ছবি ফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 28 Feb 2026,
  • अपडेटेड 10:39 AM IST
  • মাসের শুরু মানেই একাধিক আর্থিক ও পরিষেবা সংক্রান্ত নিয়মে পরিবর্তন।
  • ২০২৬ সালের ১ মার্চ থেকেও এমন কিছু গুরুত্বপূর্ণ বদল কার্যকর হতে চলেছে, যা সরাসরি সাধারণ মানুষের দৈনন্দিন খরচে প্রভাব ফেলতে পারে।

মাসের শুরু মানেই একাধিক আর্থিক ও পরিষেবা সংক্রান্ত নিয়মে পরিবর্তন। ২০২৬ সালের ১ মার্চ থেকেও এমন কিছু গুরুত্বপূর্ণ বদল কার্যকর হতে চলেছে, যা সরাসরি সাধারণ মানুষের দৈনন্দিন খরচে প্রভাব ফেলতে পারে। এলপিজি গ্যাসের দাম থেকে শুরু করে রেল টিকিট বুকিং, সিম ব্যবহারের নিয়ম, ইউপিআই লেনদেন, সব ক্ষেত্রেই আসছে নতুন নিয়ম। সংক্ষেপে দেখে নেওয়া যাক কী কী বদল হচ্ছে।

এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম
প্রতি মাসের প্রথম দিন তেল সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করে। গত কয়েক মাস ধরে মূলত ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামেই ওঠানামা দেখা গেছে, গৃহস্থালির রান্নার গ্যাসের দাম তুলনামূলক স্থিতিশীল ছিল। ফেব্রুয়ারিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রায় ৪৯ টাকা বাড়ানো হয়েছিল। মার্চেও দামে পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে।

রেল টিকিট বুকিংয়ে নতুন অ্যাপ
১ মার্চ থেকে সাধারণ ও প্ল্যাটফর্ম টিকিট বুকিংয়ের পদ্ধতিতে পরিবর্তন আসছে। ভারতীয় রেলের পুরনো UTS অ্যাপ বন্ধ করে তার জায়গায় চালু হচ্ছে নতুন ‘RailOne’ অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে সাধারণ টিকিট, প্ল্যাটফর্ম টিকিট এবং স্থানীয় ট্রেন যাত্রা সংক্রান্ত তথ্য এক জায়গায় পাওয়া যাবে।

সিম-বাইন্ডিংয়ের নতুন নিয়ম
ডিজিটাল প্রতারণা রুখতে সরকার সিম-বাইন্ডিং সংক্রান্ত নতুন বিধি চালু করছে। নতুন নিয়ম অনুযায়ী, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যালের মতো মেসেজিং অ্যাপ সরাসরি আপনার মোবাইল সিমের সঙ্গে যুক্ত থাকবে। ফোন থেকে সিম খুলে ফেললে ওই অ্যাপগুলি কাজ করা বন্ধ করবে। অর্থাৎ, শুধু ওয়াই-ফাই ব্যবহার করে আর এই অ্যাপগুলি চালানো যাবে না।

ইউপিআই লেনদেনে বাড়তি নিরাপত্তা
১ মার্চ থেকে উচ্চমূল্যের ইউপিআই লেনদেনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা চালু হতে পারে। শুধু ইউপিআই পিন নয়, বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত বায়োমেট্রিক যাচাই বা মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন বাধ্যতামূলক করা হতে পারে। এর ফলে অনলাইন প্রতারণা কমানোর চেষ্টা করা হবে।

ন্যূনতম ব্যালেন্সের নিয়মে বদল
কয়েকটি প্রধান সরকারি ব্যাংক ন্যূনতম ব্যালেন্স সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনছে। আগে কোনও দিন অ্যাকাউন্টে নির্ধারিত পরিমাণের কম টাকা থাকলেই জরিমানা কাটা হত। নতুন নিয়মে গড় মাসিক ব্যালেন্সের ভিত্তিতে জরিমানা ধার্য করা হবে, ফলে গ্রাহকদের কিছুটা স্বস্তি মিলতে পারে।

Advertisement

সিএনজি, পিএনজি ও এটিএফের দাম
প্রতি মাসের প্রথম দিনে সিএনজি, পিএনজি এবং বিমান জ্বালানি (এটিএফ)-এর দাম সংশোধন করা হয়। ১ মার্চ থেকেও এই জ্বালানিগুলির দামে পরিবর্তন আসতে পারে, যা পরিবহন খরচ এবং বিমান ভাড়ায় প্রভাব ফেলতে পারে।


 

Read more!
Advertisement
Advertisement