Advertisement

Laxmi Puja Market: জামরুল ₹১৫০ কেজি, এক পিস সবেদা ২০ টাকা; লক্ষ্মীপুজোর আগে চড়া বাজারদর

Laxmi Puja Market Price: কলকাতায় লক্ষ্মী পুজোর আগে চড়া দামে বিক্রি হচ্ছে ফল। পাশাপাশি ব্যাপক দামে বিক্রি হচ্ছে ফুলও।

লক্ষ্মীপুজোর আগে চড়া বাজারদরলক্ষ্মীপুজোর আগে চড়া বাজারদর
কিশোর শীল
  • কলকাতা,
  • 25 Oct 2026,
  • अपडेटेड 12:53 AM IST
  • লক্ষ্মীপুজোর আগে কলকাতায় ফলের গায়ে জ্বর।
  • ফলবাজারে ঢুকলেই হাতে ছ্যাঁকা খাচ্ছে মধ্যবিত্ত।
  • শনিবার বাজারে কোন ফলের দাম কী রয়েছে? খোঁজ করল bangla.aajtak.in

লক্ষ্মীপুজোর আগে কলকাতায় ফলের গায়ে জ্বর। ফলবাজারে ঢুকলেই হাতে ছ্যাঁকা খাচ্ছে মধ্যবিত্ত। আপেল থেকে শুরু করে শসা, কলা কোনও কিছুর গায়েই হাত ছোঁয়ানোর উপায় নেই। ফলে লক্ষ্মী দেবীকে ঘরে আনতে 'গাঁটের লক্ষ্মী' ভালোই খরচ করতে হচ্ছে আম বাঙালিকে। শনিবার বাজারে কোন ফলের দাম কী রয়েছে? খোঁজ করল bangla.aajtak.in

 এদিন কলকাতা ও সংলগ্ন শহরতলিতে কোন ফলের দাম কী রয়েছে? দেখে নেওয়া যাক-

পেয়ারা – ১৫০-২০০ টাকা কেজি
শসা – ৬০ থেকে ৯০ টাকা কেজি
জামরুল – ৪০০-৪৫০ টাকা কেজি
সবেদা – ১৫টাকা থেকে ২০ টাকা পিস
শাকআলু – ১৮০ টাকা থেকে ২২০ কেজি
বাতাবি লেবু – ৪০ থেকে ৫০ টাকা পিস
পানিফল – ৮০ থেকে ১০০ টাকা কেজি


আপেল – ১৮০ থেকে ২২০ টাকা কেজি
লেবু – ১০ টাকা থেকে ১৫ টাকা পিস
পেঁপে – ৫০ টাকা থেকে ৭০ কেজি
নাশপাতি – ১৫০ টাকা কেজি
কলা –৪০ টাকা থেকে ৬০ টাকা ডজন
বেদানা – ২০০ থেকে ২৫০ টাকা কেজি

ফুলের দাম কত রয়েছে?

তবে শুধু ফল নয়, লক্ষ্মীপুজোর আগে চড়া রয়েছে ফুলের দামও। একটি গাঁদা ফুলের মালা রয়েছে ৩০ থেকে ৪০ টাকা। খুচরো ফুলেরও দাম রয়েছে ৩০ টাকা। লক্ষ্মী পুজোয় অপরিহার্য পদ্ম ফুলের কুঁড়ির দাম রয়েছে ৩০ টাকা।অন্যদিকে, একটি রজনীগন্ধার স্টিক বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা।


 

Read more!
Advertisement
Advertisement