Advertisement

Price Hike: ফল, সবজি থেকে অনলাইন ডেলিভারি, কোন কোন জিনিসের দাম বাড়তে পারে?

ফল, সবজি থেকে অনলাইন ডেলিভারি, সমস্ত কিছুরই দাম বৃদ্ধি হতে চলেছে। নেপথ্যে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ৩ টাকা করে বৃদ্ধি। কোন কোন জিনিসের দাম বাড়বে?

কোন কোন জিনিসের দাম বাড়বে? কোন কোন জিনিসের দাম বাড়বে?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 May 2026,
  • अपडेटेड 11:38 AM IST
  • ফল, সবজি থেকে অনলাইন ডেলিভারির দাম বাড়বে
  • নেপথ্যে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি
  • কোন কোন জিনিসের দাম বাড়বে?

রিভার্জ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরের আশঙ্কা সত্যি করে ২৪ ঘণ্টার মধ্যে বেড়ে গেল পেট্রোল-ডিজেলের দাম। শুক্রবার থেকেই কার্যকর হয়েছে নতুন দাম। লিটার প্রতি পেট্রল ও ডিজেল বেড়েছে ৩ টাকা ৮ পয়সা। আর এর জেরে একধাক্কায় দাম বাড়তে চলেছে নিত্যপ্রয়োজনীয় হরেক রকমের জিনিসের। ছ্যাঁকা লাগতে চলেছে মধ্যবিত্তের পকেটে। 

কলকাতায় পেট্রোল-ডিজেলের দাম কত?
এবার থেকে পেট্রোল এবং ডিজেল কিনতে গেলে বাড়তি টাকাই খরচ করতে হবে। কলকাতায় পেট্রোলের দাম ছিল ১০৫.৪৫ টাকা। সেখানে এখন ৩ টাকা দাম বেড়ে ১০৮.৭৪ টাকার আশপাশে পৌঁছে গিয়েছে। ডিজেলের দাম ছিল ৯২.০২ টাকা। সেটা এখন লিটার প্রতি ৯৫.১৩ টাকার আশপাশে পৌঁছে গেল।

কেন এই দাম বৃদ্ধি? 
কেন এই দাম বৃদ্ধি তা নিয়ে স্পষ্ট করে কোনও কারণ ব্যাখ্যা করেনি তেল কোম্পানিগুলি। যদিও মধ্যপ্রাচ্য অস্থিরতা এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে বিশ্ববাজারে যেভাবে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রাখতেই তেলের দাম বাড়ানো হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। ইরান যুদ্ধ শুরুর পরই থেকেই হু হু করে বাড়ছে তেলের দাম। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছে। যার ফলে তেল কিনতে অনেক বেশি টাকা খরচ করতে হচ্ছে ভারতীয় তেল সংস্থাগুলিকে। কিন্তু তেলের দাম না বাড়ায় বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছিল তাদের। ফলত বহুদিন ধরেই পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছিল। আর সেই জল্পনাই এবার সত্যি হল। 

কোন কোন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে?
জ্বালানির মূল্য বৃদ্ধির সঙ্গে সব জিনিসের দাম জড়িয়ে রয়েছে। তাই পেট্রোল এবং ডিজেলের দাম ৩ টাকা করে বৃদ্ধির পর আদতে মূল্যবৃদ্ধির আশঙ্কা প্রবল হচ্ছে। এমনকী খাবারদাবার ও নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে এবার ছ্যাঁকা লাগবে মধ্যবিত্তের পকেটে। 

ডিজেল দেশের পরিবহণ ব্যবস্থার মূল চালিকাশক্তি। ট্রাক, বাস, কৃষিকাজের যন্ত্র, জেনারেটর এবং পণ্য পরিবহণ, সব ক্ষেত্রেই ডিজেলের ব্যবহার হয়। ফলে ডিজেলের দাম বাড়লে ধীরে ধীরে পরিবহণ খরচও বাড়তে শুরু করবে। 

Advertisement

সবজি, ফল, দুধ, শস্য, প্যাকেটজাত খাবার ও ভোজ্য তেলের মতো পণ্যের দাম আগামী কয়েক সপ্তাহে বাড়তে পারে বলে আশঙ্কা। কারণ এই সব পণ্য মূলত ডিজেলচালিত ট্রাকেই এক রাজ্য থেকে অন্য রাজ্যে পৌঁছে দেওয়া হয়। কোল্ড-চেন ব্যবস্থার ক্ষেত্রেও জ্বালানির উপর নির্ভরতা বেশি। ফলে দ্রুত নষ্ট হয়ে যায় এমন পণ্যের ক্ষেত্রে খরচ আরও বাড়তে পারে।

আন্তর্জাতিক বাজারে অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের দাম বেড়েছে। ফলে বিমান ভাড়াও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, খাবার ডেলিভারি অ্যাপ, ই-কমার্স সংস্থা এবং অ্যাপভিত্তিক ক্যাব পরিষেবার খরচও ধীরে ধীরে বাড়তে পারে। সার্জ প্রাইসিং, প্ল্যাটফর্ম ফি বা ডেলিভারি চার্জ বাড়ার সম্ভাবনা রয়েছে। 

এদিকে, দুধের দাম বাড়িয়ে দিয়েছে আমূল ও মাদার ডেয়ারি। ১৪ মে থেকে কার্যকর হয়েছে নতুন দাম। তরল দুধের দাম লিটারে ২ টাকা করে বাড়াল আমূল। একই নিয়ম মাদার ডেয়ারির ক্ষেত্রে। 


 

 

Read more!
Advertisement
Advertisement