Advertisement

Gold Price Today: ৫ হাজার টাকা বাড়ল রুপোর দাম, উইকএন্ডে কলকাতায় সোনার রেট কত?

ফের বাড়ল সোনা এবং রুপোর দাম। উইকএন্ডে শুরুতেই ৫ হাজার টাকা বাড়ল রুপোর দাম। সোনার দামও সামান্য ঊর্ধ্বমুখী। কলকাতায় শনিবার ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম কত? রইল বিস্তারিত আপডেট...

সোনা-রুপোর দাম কত? সোনা-রুপোর দাম কত?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Feb 2026,
  • अपडेटेड 2:48 PM IST
  • বাড়ল সোনা এবং রুপোর দাম
  • ৫ হাজার টাকা বাড়ল হাজার কেজি রুপোর দাম
  • কলকাতায় শনিবার ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম কত?

সোনা বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ। আর বিয়ের মরশুমে সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, সস্তা হলে তেমনই স্বস্তি মেলে মধ্যবিত্তের। হলুদ ধাতুর দাম নানা অর্থনৈতিক ঘটনাপ্রবাহ, জোগান এবং চাহিদার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। শনিবার কলকাতায় প্রতি গ্রাম হলমার্ক সোনার গয়নার দাম সামান্য হলেও বেড়ে গেল। আবার রুপোর দামও বেড়েছে ৫ হাজার টাকা। 

কলকাতায় সোনার দাম কত?
শনিবার প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেটের দাম: ১ লক্ষ ৫৭ হাজার ৩৭০ টাকা। যা শুক্রবারের থেকে ১ হাজার ৯১০ টাকা কম। 
প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেটের দাম: ১ লক্ষ ৪৪ হাজার ২৫০ টাকা। যা শুক্রবারের থেকে ১ হাজার ৭৫০ টাকা কম। 
প্রতি ১০ গ্রামে ১৮ ক্যারেটের দাম: ১ লক্ষ ১৮ হাজার ৩০ টাকা। যা শুক্রবারের থেকে ১ হাজার ৪৩০ টাকা কম। 

কলকাতায় রুপোর দাম কত?
শনিবার কলকাতায় ১ কেজি রুপোর দাম ২ লক্ষ ৭০ হাজার টাকা। যা রবিবার তুলনায় ৫ হাজার টাকা কম। 

ভ্যালেন্টাইন সপ্তাহের শুরুতে প্রতি কেজি রুপোর দাম ছিল ২ লক্ষ ৮৫ হাজার টাকা। এরপর আরও ১৫ হাজার টারা বেড়ে ৯ ফেব্রুয়ারি ১ কেজি রুপোর দাম দাঁড়ায় ৩ লক্ষ টাকা। পরদিনই ১০ হাজার টাকা কমে যায় দাম। ১২ ফেব্রুয়ারি ৫ হাজার বেড়ে দাম দাঁড়ায় ২ লক্ষ ৯৫ হাজার টাকা। ১৩ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে-র আগেই রুপো ১৫ হাজার টাকা সস্তা হয়। আর এবার ২১ ফেব্রুয়ারি আরও ৫ হাজার বেড়ে গেল দাম। গত ২৯ জানুয়ারি MCX-এ রুপো রকেট গতিতে চলতে চলতে প্রথমবারের মতো প্রতি কেজি ৪ লক্ষে পৌঁছয়। ৪ লক্ষ ২০ হাজার ৪৮ টাকার সর্বকালের সর্বোচ্চ রেকর্ড তৈরি করে। এই স্তরে পৌঁছনোর পর রুপোর দামে পতন শুরু হয়। 

রুপোর মতো সোনার দামও ২৯ জানুয়ারি তার সর্বোচ্চ স্তরে পৌঁছয়। MCX-এ সোনার প্রতি ১০ গ্রাম দাম পৌঁছে গিয়েছিল ১ লক্ষ ৯৩ হাজার ৯৬ পৌঁছেছিল। সেখান থেকে হু হু করে পড়তে থাকে দাম। তবে আবারও সামান্য বেড়েছে সোনার দাম। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement