Advertisement

Gold Silver Price: হু হু করে কমছে সোনা, রুপোর দাম; এখনই কিনবেন নাকি আরও কমবে দর?

আসলে দেশের বাজারে সোনা ও রুপোর দামে এই পতনের পিছনে ফিউচার্স মার্কেটে বিক্রির চাপ অন্যতম কারণ। পাশাপাশি, মুদ্রার বিনিময় হারের ওঠানামাও দামের উপর প্রভাব ফেলছে। টাকার দাম শক্তিশালী হওয়ায় ভারতে আমদানি করা সোনা তুলনামূলক সস্তা হয়ে যায়। এর ফলে দেশের বাজারে সোনার দামের উপর আরও সেলিং প্রেশার তৈরি হয়। 

সোনা ও রুপোর দামসোনা ও রুপোর দাম
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Nov 2026,
  • अपडेटेड 11:47 AM IST
  • দেশের বাজারে সোনা ও রুপোর দামে এই পতনের পিছনে ফিউচার্স মার্কেটে বিক্রির চাপ অন্যতম কারণ
  • মুদ্রার বিনিময় হারের ওঠানামাও দামের উপর প্রভাব ফেলছে
  • এর ফলে দেশের বাজারে সোনার দামের উপর আরও সেলিং প্রেশার তৈরি হয়

রোজই নিয়ম করে কমছে সোনা ও রুপোর দাম। দেশের ফিউচার্স মার্কেটে এই দুই ধাতুর উপর ব্যাপক সেলিং প্রেশার তৈরি হয়েছে। সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে রুপো। এক ধাক্কায় ৬ শতাংশেরও বেশি কমেছে এর দাম। অন্যদিকে, সোনার দামও ৪ শতাংশের বেশি পড়েছে। ফলে বিনিয়োগকারীদের মনে প্রশ্ন উঠছে, এখন সোনা-রুপো কেনার সঠিক সময়, নাকি আগামিদিনে দাম আরও কমতে পারে?

সকাল ১০টা ৪৯ মিনিট নাগাদ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX)-এ সোনার ফিউচার্সের দাম ছিল প্রতি ১০ গ্রামে ১,২১,৬৬৩ টাকা। আগের দিনের তুলনায় দাম কমেছে ৪.৫৪ শতাংশ। অন্যদিকে, রুপোর ফিউচার্সের দাম প্রতি কেজিতে দাঁড়ায় ১,৪৭,৪৬৪ টাকা। দাম কমেছে ৬.৩৬ শতাংশ।

এমন পরিস্থিতিতে বেশ জটিলতায় পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। তাঁদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

কেন কমছে সোনা ও রুপোর দাম?
এই প্রশ্ন অনেকের মনেই রয়েছে। আর সেই উত্তরটা আসুন জেনে নেওয়া যাক। আসলে দেশের বাজারে সোনা ও রুপোর দামে এই পতনের পিছনে ফিউচার্স মার্কেটে বিক্রির চাপ অন্যতম কারণ। পাশাপাশি, মুদ্রার বিনিময় হারের ওঠানামাও দামের উপর প্রভাব ফেলছে। টাকার দাম শক্তিশালী হওয়ায় ভারতে আমদানি করা সোনা তুলনামূলক সস্তা হয়ে যায়। এর ফলে দেশের বাজারে সোনার দামের উপর আরও সেলিং প্রেশার তৈরি হয়। 

ওদিকে সোনার তুলনায় রুপোর দাম আরও বেশি কমেছে। ফিউচার্স মার্কেটে এই ধাতুটিতে বিক্রির চাপ বেশি। এটা বোঝাই যাচ্ছে।

সোনা ও রুপোর দাম আর কতটা কমতে পারে?
এনরিচ মানির সিইও পনমুদির মতে, বর্তমানে সোনার দাম ১,২২,০০০ থেকে ১,২২,৮০০ টাকার গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন টেস্ট করছে। এই স্তরের নীচে দাম যদি স্থায়ীভাবে নেমে যায়, তাহলে পরবর্তী সাপোর্ট জোন হতে পারে ১,১৮,০০০ থেকে ১,১৯,০০০ টাকা।

অন্যদিকে, রুপোর ক্ষেত্রে তাৎক্ষণিক সাপোর্ট জোন রয়েছে প্রতি কেজিতে ১,৪৮,০০০ থেকে ১,৫০,০০০ টাকার মধ্যে। এই স্তরের নীচে দাম নেমে গেলে পরবর্তী সাপোর্ট লেভেল হতে পারে ১,৪০,০০০ থেকে ১,৪২,০০০ টাকা।

Advertisement

এখন বিনিয়োগকারীদের কী করা উচিত?
সোনা ও রুপোর দামে বড়সড় পতন দেখে অনেকেই নতুন করে কিনতে চাইছেন। তবে দাম কমেছে মানেই যে এই দুই ধাতু এখন বিনিয়োগের জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে, এমনটা ভাবা সবসময় ঠিক নয়।

বিশেষজ্ঞদের পরামর্শ, শুধু দাম কমেছে বলে তাড়াহুড়ো করে একসঙ্গে বিপুল পরিমাণ সোনা বা রুপো কিনবেন না। দুই ধাতুতেই সেলিং প্রেশার রয়েছে। গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল টেস্ট হচ্ছে। তাই নতুন করে বিনিয়োগের আগে দাম কিছুটা স্থিতিশীল হওয়া পর্যন্ত অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ হতে পারে।

যাঁরা দীর্ঘমেয়াদের জন্য সোনায় বিনিয়োগ করতে চান, তাঁরা সর্বনিম্ন দাম ধরার চেষ্টা করবেন না। বরং নিজেদের সামগ্রিক বিনিয়োগের পরিকল্পনা বা অ্যাসেট অ্যালোকেশনের উপর গুরুত্ব দেওয়া উচিত। একবারে পুরো টাকা বিনিয়োগ করবেন না। বরং নির্দিষ্ট সময়ের ব্যবধানে অল্প অল্প করে কেনাকাটা করুন। তাতে ঝুঁকি থাকবে কন্ট্রোলে।

ওদিকে রুপোয় বিনিয়োগকারীদের আরও সতর্ক থাকা প্রয়োজন। কারণ, সোনার তুলনায় রুপোর দামে পতনের মাত্রা বেশি। এই ধাতুতে ওঠানামাও তুলনামূলক বেশি হয়। যাঁরা সিলভার ETF বা বাজারের সঙ্গে যুক্ত অন্য কোনও বিনিয়োগের মাধ্যমে রুপো কিনছেন, তাঁদের দামের বড় ওঠানামার জন্য প্রস্তুত থাকতে হবে।

যাঁরা ইতিমধ্যেই সোনা বা রুপোয় বিনিয়োগ করেছেন, তাঁরা আতঙ্কিত হবেন না। বরং কত দিনের জন্য বিনিয়োগ করেছেন, আর্থিক লক্ষ্য কী এবং অ্যাসেট অ্যালোকেশন— এই বিষয়গুলি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত।


(ডিসক্লেইমার: এই প্রতিবেদনে বিশেষজ্ঞ বা ব্রোকারেজ সংস্থার প্রকাশিত মতামত, পরামর্শ ও সুপারিশ তাঁদের নিজস্ব। এর সঙ্গে ইন্ডিয়া টুডে গ্রুপের মতামতের কোনও সম্পর্ক নেই। বিনিয়োগ বা ট্রেডিং সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে যোগ্য ব্রোকার বা আর্থিক উপদেষ্টার পরামর্শ নেওয়া উচিত।)

 

Read more!
Advertisement
Advertisement