Advertisement

Gold And Silver Rate: হঠাত্‍ সোনা-রুপোর খেলা ঘুরে গেল! আচমকাই দাম বাড়ল, এখন রেট কত?

পুজোর মুখে সোনা ও রুপোর দামে হঠাৎ করে বড়সড় পরিবর্তন এসেছে। টানা ৩ দিন ধরে দাম কমতে থাকা রুপোর দাম বেড়ে গিয়েছে। অন্যদিকে, সোনার দামও অনেকটা বেড়েছে এক ধাক্কায়।

সোনা ও রুপোর দাম বাড়ল সোনা ও রুপোর দাম বাড়ল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Oct 2026,
  • अपडेटेड 11:09 AM IST
  • সোনা ও রুপোর দামে হঠাৎ পরিবর্তন
  • কমতে থাকা রুপোর দাম বেড়ে গিয়েছে
  • সোনার দামও অনেকটা বেড়েছে এক ধাক্কায়

আপনি যদি সোনা ও রুপোয় বিনিয়োগ করার বা গয়না কেনার পরিকল্পনা কররে থাকেন, তাহলে আপাতত প্ল্যান স্থগিত রাখুন। বৃহস্পতিবার মূল্যবান এই ধাতুগুলির দামে হঠাৎ করে বড়সড় পরিবর্তন এসেছে। টানা ৩ দিন ধরে দাম কমতে থাকা রুপোর দাম বেড়ে গিয়েছে। অন্যদিকে, সোনার দামও অনেকটা বেড়েছে এক ধাক্কায়। 

বৃহস্পতিবার ফিউচার ট্রেডিংয়ে সোনার দাম অনেকটাই বেড়েছে। MCX গোল্ড রেট অনুযায়ী, ৪ ডিসেম্বার মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম আগের ট্রেডিংয়ের দিনে ১ লক্ষ ৪৫ হাজার ৮৪৮ টাকায় থেমেছিল। এই মূল্যবান হলুদ ধাতুটির দাম খোলার সময়ে বেড়ে ১ লক্ষ ৪৭ হাজার ৬৫০ টাকায় পৌঁছে গিয়েছে। এর অর্থ হল সোনার দাম এক ধাক্কায় ১৮০২ টাকা বেড়েছে। 

উল্লেখ্য, এই সপ্তাহের শুরু থেকেই সোনার ফিউচার মূল্য কমছিল। গত সপ্তাহের শেষ লেনদেনের দিন, শুক্রবার সোনার ফিউচার মূল্য ১ লক্ষ ৫১ হাজার ৪৯৯ টাকায় বন্ধ হয়েছিল। এই সপ্তাহের প্রথম ৩ দিনে তা বেড়ে ১ লক্ষ ৪৫ হাজার ৮৪৮ টাকায় নেমে আসে। এর অর্থ হল, ৩ দিনে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৫৬৫১ টাকা কমেছিল। তবে বৃহস্পতিবার এই পতন থেমে যায়। 

রুপোর দামেও পরিবর্তন এসেছে। শুধু সোনার দামই বাড়েনি, বৃহস্পতিবার রুপোর ফিউচার প্রাইসও লাফিয়ে বেড়েছে। তবে বৃদ্ধির গতি সোনার তুলনায় ধীর ছিল। গত ট্রেডিংয়ের দিনে MCX-এ ৪ ডিসেম্বর মেয়াদোত্তীর্ণ ১ কেজি রুপোর দাম ২ লক্ষ ৮ হাজার ৩৩৮ টাকায় বন্ধ হয়েছে। খোলার সময়ে এই মূল্যবান ধাতুটির দাম প্রতি কেজি ২ লক্ষ ৯ হাজার ৯৫০ টাকায় পৌঁছেছিল। 

দাম বাড়ার পরও রুপো তার সর্বোচ্চ দামের চেয়ে সস্তা। বৃহস্পতিবার ফিউটার ট্রেডিংয়ে রুপোর দাম বাড়লেও এই বৃদ্ধির পরেও এটি তার সর্বকালের সর্বোচ্চ দামের চেয়ে অনেক সস্তা। উল্লেখ্য, জানুয়ারির শেষ সপ্তাহে প্রথমবারের মতো রুপোর দাম সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল। বর্তমান দামের সঙ্গে তুলনা করলে এটি এখনও সর্বোচ্চ দামের চেয়ে প্রতি কেজিতে ২ লক্ষ ১০ হাজার টাকা সস্তা। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement