Advertisement

Gold Price Today: এক সপ্তাহে ৯০০০ টাকা সস্তা হল সোনা, কলকাতায় আজ দাম কত?

কলকাতায় পরপর সস্তা হল সোনা ও রুপোর দাম। গত সাত দিন কলকাতায় সোনার দাম পরপর কমেছে। আজ রেট কত হল? জানুন

সোনা উদ্ধারসোনা উদ্ধার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Sep 2026,
  • अपडेटेड 3:59 PM IST
  • সাতদিনের হিসেবে কলকাতায় ৯০০০ টাকা কমে গেল হলদে ধাতুর রেট।
  • পুজোর আগে কিছুটা স্বস্তিতে আমজনতা।
  • যদিও সোনার দাম এখন সস্তা। একথা বলার উপায় নেই।

কলকাতায় পরপর কমছে সোনার দাম। গত সাতদিনের হিসেবে কলকাতায় ৯০০০ টাকা কমে গেল হলদে ধাতুর রেট। ফলে পুজোর আগে কিছুটা স্বস্তিতে আমজনতা। যদিও সোনার দাম এখন সস্তা। একথা বলার উপায় নেই। ২৪ ক্যারেটের পাশাপাশি ২২ ক্যারেট সোনার দামও সস্তা হয়েছে।

কলকাতায় আজ ২৪ ক্যারেট সোনার দর রয়েছে প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৫৩ হাজার ৪০০ টাকা। গতকাল এই সোনার রেট ছিল ১ লক্ষ ৫৫ হাজার ৪৫০ টাকা। গত ৭ দিন আগে ২৪ অগাস্ট সোনার দাম ছিল ১১ লক্ষ ৬২ হাজার ২৫০ টাকা। অর্থাৎ ১০ দিনে ১০ গ্রাম পাকা সোনার রেট ৮ হাজার ৮৫০ টাকা কমেছে। আজকের এই দাম আগামীকাল দুপুর আড়াইটা পর্যন্ত বজায় থাকবে।

কলকাতায় আজ ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দর রয়েছে ১ লক্ষ ৪৬ হাজার ৫০০ টাকা। সাত দিন আগে ২৪ অগাস্ট এই দাম ছিল ১ লক্ষ ৫৫ হাজার ৫০০ টাকা। অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম এক সপ্তাহে কমেছে সরাসরি ৯০০০ টাকা। এই দামও বুধবার দুপুর ২.৩০ পর্যন্ত বজায় থাকবে।

২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার কী পার্থক্য?

২২ ক্যারেট সোনা দিয়ে গয়না তৈরি করা হয়। হলমার্ক গয়না তৈরিতে উৎসাহ দেয় সরকারও। গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত। কারণ সেক্ষেত্রে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে না।

অন্যদিকে, ২৪ ক্যারেট সোনা সবচেয়ে বিশুদ্ধ সোনা, তাই একে পাকা সোনাও বলা হয়। কিন্তু এই ২৪ ক্যারেট সোনা দিয়ে কিন্তু গয়না তৈরি করা হয় না। কারণ ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার প্রবণতা ভঙ্গুর। এগুলি গয়না তৈরির সময় বাঁকানো যায় না। এই কারণেই ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত ছোট মূর্তি, কয়েন, গিনি ইত্যাদি তৈরি করা হয়। বিনিয়োগ হিসেবে এই সোনা ভালো অপশন বলে মনে করা হয়।

Advertisement

রুপোর দাম কত?

কলকাতায় আজ কেজি প্রতি রুপোর দাম রয়েছে ২ লক্ষ ৩৪ হাজার ২০০ টাকা। এক সপ্তাহ আগে এই দাম ছিল ২ লক্ষ ৪৬ হাজার ৮৫০। অর্থাৎ সাত দিনে প্রায় ১২ হাজার ৬৫০ টাকা কমেছে রুপোর দাম।

 

Read more!
Advertisement
Advertisement