Advertisement

৫ হাজার সস্তা হল রুপো, দাম কমল সোনারও, এক ভরি কিনতে কত খরচ?

শহর কলকাতায় সস্তা হল সোনা। পাশাপাশি অনেকটা দাম কমেছে রুপোরও। সোনার ২৪ ক্যারেটের পাশাপাশি ২২ ক্যারেট ও ১৮ ক্যারেটের দামও কমেছে। এদিন কলকাতায় কোন সোনার রেট কত রয়েছে?

৫ হাজার সস্তা হল রুপো, দাম কমল সোনারও৫ হাজার সস্তা হল রুপো, দাম কমল সোনারও
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Apr 2026,
  • अपडेटेड 4:02 PM IST
  • শহর কলকাতায় সস্তা হল সোনা।
  • পাশাপাশি অনেকটা দাম কমেছে রুপোরও।
  • সোনা-রুপোর দাম কতটা কমল? জানুন

শহর কলকাতায় সস্তা হল সোনা। পাশাপাশি অনেকটা দাম কমেছে রুপোরও। সোনার ২৪ ক্যারেটের পাশাপাশি ২২ ক্যারেট ও ১৮ ক্যারেটের দামও কমেছে। এদিন কলকাতায় কোন সোনার রেট কত রয়েছে?

২৪ ক্যারেট: কলকাতায় সস্তা হয়েছে ২৪ ক্যারেট সোনা। সোমবার কলকাতায় ২৪ ক্যারেট সোনার রেট রয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৫৫০ টাকা। শনিবার এই দাম ছিল ১ লক্ষ ৫০ হাজার ৯৫০ টাকা।  অর্থাৎ আজ প্রতি ১০ গ্রামে সোনার রেট ৪০০ টাকা কমেছে। এই সোনা দিয়ে মূলত সোনার কয়েন, গিনি ইত্যাদি তৈরি করা হয়।

২২ ক্যারেট হলমার্ক: কলকাতায় ২২ ক্যারেট হলমার্ক সোনার দামও কমেছে। আজ কলকাতায় ২২ ক্যারেট হলমার্ক সোনার রেট রয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৮০০ টাকা। শনিবার এই দাম ছিল ১ লক্ষ ৪৪ হাজার ৮০০ টাকা। অর্থাৎ ১০ গ্রাম সোনার দাম কমেছে প্রায় ১০০০ টাকা। এই সোনা দিয়েই মূলত গয়না তৈরি করা হয়।

এক ভরি সোনার রেট কত?

আজ শহরে ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম  রয়েছে প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৪৩ হাজার ৮০০ টাকা। এক ভরি সোনার অর্থ ১১.১১ গ্রাম সোনা। এই পরিমাণ সোনা কিনতে খরচ হবে প্রায় ১ লক্ষ ৫৯ হাজার ৭৬০ টাকা। এরপর এই সোনায় জুড়বে ৩ শতাংশ GST চার্জ ও গয়না বানানোর মেকিং চার্জ।

রুপোর দাম কত?

শহর কলকাতায় আজ কমেছে রুপোর দামও। কলকাতায় শনিবার রুপোর প্রতি কেজির দাম ছিল ২ লক্ষ ৪৪ হাজার ৯০০ টাকা। আজ সেই দাম কমে হয়েছে ২ লক্ষ ৩৯ হাজার ৬০০ টাকা। অর্থাৎ প্রতি কেজিতে ৫৩০০ টাকা কমেছে সাদা রুপোর দাম।

 

Read more!
Advertisement
Advertisement