Advertisement

Gold Price Kolkata: কলকাতায় টানা ৭ দিন কমল সোনার দাম, বিক্রি হচ্ছে এ বছরের সবচেয়ে সস্তা রেটে

শহর কলকাতায় রেকর্ড সস্তা হয়ে গিয়েছে সোনা। গত ১১ মাসে কলকাতায় সোনার রেট কমেছে প্রায় ৫৫ হাজার টাকা। আজ কোন সোনার দাম কত রয়েছে? ক্যারেট অনুযায়ী, দেখে নিন

Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Nov 2026,
  • अपडेटेड 4:10 PM IST
  • শহরে আরও নামল সোনার দাম।
  • ২০২৬ সালের নিরিখে কলকাতায় সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে হলদে ধাতু।
  • কলকাতায় আজ, বুধবার সোনার দাম কত?

শহরে আরও নামল সোনার দাম। ২০২৬ সালের নিরিখে কলকাতায় সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে হলদে ধাতু। দেখতে দেখতে ১ লক্ষ ২৬ হাজারে নেমে গেল হলদে ধাতুর দাম। চলতি বছরের শুরুতে জানুয়ারি মাসে সোনা ছিল ১ লক্ষ ৮০ হাজার টাকার উপরে। 

কলকাতায় আজ, বুধবার সোনার দাম কত?

২০২৬ সালের মধ্যে আজ সোনার দাম কলকাতা সবচেয়ে নীচে নেমেছে। বুধবার ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ১ লক্ষ ৩২ হাজার ২০০ টাকা। এক সপ্তাহ ধরে টানা নেমেছে সোনার দাম। ঠিক ৭ দিন আগে অর্থাৎ আগের মঙ্গলবারে এই দাম ছিল ১ লক্ষ ৪৩ হাজার ২০০ টাকা। অর্থাৎ সাত দিনেই পুরো ১০ হাজার টাকা কমেছে ২৪ ক্যারেট খাঁটি সোনার দাম।

একই চিত্র ২২ ক্যারেট সোনার ক্ষেত্রেও। আজ কলকাতায় ২২ ক্যারেট হলমার্ক যুক্ত সোনার দাম রয়েছে ১ লক্ষ ২৬ হাজার ৩০০ টাকা। গত ১০ নভেম্বর মঙ্গল এই সোনার দাম ছিল ১ লক্ষ ৩৬ হাজার ৮০০ টাকা।  অর্থাৎ ১০ গ্রামে পাক্কা ৯৫০০ টাকা কমেছে হলদে ধাতুর রেট।

মূলত এই ২২ ক্যারেট হলমার্কযুক্ত সোনা দিয়েই সোনার গয়না তৈরি করা হয়। অন্যদিকে ২৪ ক্যারেটের সোনা দিয়ে বার, মন্ড ইত্যাদি তৈরি হয়। ফলে বিয়ের সিজনের আগে সোনার দাম অনেকটা সস্তা হওয়াতে স্বস্তি পাচ্ছে সাধারণ মানুষ। তবে এই দাম দাম সোনার GST ও অন্য কর এবং মেকিং চার্জ ছাড়া। ফলে সেগুলি যুক্ত হলে হলদে ধাতুর দাম আরও কিছুটা বাড়বে।

২০২৬ সালে সবচেয়ে নীচে দাম

এই বছরের শুরুর দিকে সোনার লাফিয়ে লাফিয়ে বেড়ে গিয়েছিল। ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম জানুয়ারি মাসের শেষে পৌঁছেছিল প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকায়। সেই দাম বর্তমানে ৫০ হাজারের বেশি সস্তা হয়ে নেমে এসেছে ১ লক্ষ ২৬ হাজারের আশেপাশে। যা কিনা একবছরে রেকর্ড পতন।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement