
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে একাধিক জিনিসের দাম চড়ছে। অপরিশোধিত তেল ৭০ ডলার থেকে শুরু করে গত ১২ দিনের মধ্যে এসে পৌঁছেছে ৮৬ ডলার প্রতি ব্যারেলে। তবে কলকাতা-সহ সারা দেশের সোনার দামে এখনও ইরান যুদ্ধের প্রভাব স্পষ্ট চোখে পড়েনি। আজ কলকাতায় কোন সোনার দাম কত হল? জেনে নেওয়া যাক
২৪ ক্যারেট সোনার দাম: এই সোনা দিয়ে মূলত সোনার কয়েন, গিনি বা বার তৈরি করা হয়। ২৪ ক্যারেট সোনাই সবচেয়ে বিশুদ্ধ সোনা। তবে সেই কারণেই এই সোনা দিয়ে গয়না বানানো সম্ভব হয় না। কারণ, বিশুদ্ধ সোনা বাঁকানো সম্ভব হয় না। কলকাতায় আজ ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম রয়েছে ১ লক্ষ ৬০ হাজার ৮০০ টাকা।
২২ ক্যারেট সোনার দাম: কলকাতায় ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম রয়েছে ১ লক্ষ ৬১ হাজার ৬০০ টাকা। এই সোনায় বিশুদ্ধতার পরিমাণ রয়েছে ৯১ শতাংশ। বাকি ৯ শতাংশ খাদ মেটানো হয়।
হলমার্ক সোনা: কলকাতায় হলমার্ক যুক্ত ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম রয়েছে ১ লক্ষ ৫৩ হাজার ৬০০ টাকা। এই সোনা দিয়েই মূলত গয়না তৈরি করা হয়। গতকালের তুলনায় কলকাতায় হলমার্ক যুক্ত সোনার দাম বেড়েছে প্রতি ১০ গ্রামে ৩০০ টাকা।
খাঁটি সোনার গয়না কীভাবে শনাক্ত করবেন?
সোনার গয়নার হলমার্কিং পরীক্ষা করার জন্য, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর BIS-Care অ্যাপ ব্যবহার করতে পারেন। এই অ্যাপের মাধ্যমে, গয়নার উপর দেওয়া HUID (হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন) নম্বরটি প্রবেশ করে আসল বা নকল হলমার্কিং সনাক্ত করতে পারবেন। এছাড়াও, আপনি BIS ওয়েবসাইটে গিয়ে হলমার্কটি পরীক্ষা করতে পারেন।
হলমার্কের কেন প্রয়োজন?
হলমার্কের মানে সোনার বিশুদ্ধতা সঠিকভাবে সনাক্ত করা। সোনার গয়নায় একটি ছোট চিহ্ন তৈরি করা থাকে। যা বলে দেবে যে গয়নাটি কত ক্যারেটের এবং এর মান কেমন। হলমার্কিং গ্রাহককে নিশ্চিত করেন, তিনি যে সোনা কিনছেন তা আসল এবং এর দাম অনুসারে এতে কোনও জালিয়াতি নেই। এটি কেবল ক্রেতাকে নিরাপত্তা প্রদান করে না বরং পরবর্তীতে সোনা বিক্রি বা বিনিময় করাও সহজ করে তোলে।