Advertisement

প্রায় ৩ সপ্তাহে কলকাতায় সর্বাধিক বাড়ল সোনার দাম, ধাক্কা রুপোতেও

শহর কলকাতায় রেকর্ড বাড়ল সোনার দাম। গত প্রায় তিন সপ্তাহের নিরিখে আজ সোমবার শহরে হলদে ধাতুর দাম সর্বাধিক।  পাশাপাশি বৃদ্ধি পেয়েছে রুপোর দরও। এদিন কলকাতায় কোন সোনার দাম কত রয়েছে? জেনে নেওয়া যাক।

প্রায় ৩ সপ্তাহে কলকাতায় সর্বাধিক বাড়ল সোনার দামপ্রায় ৩ সপ্তাহে কলকাতায় সর্বাধিক বাড়ল সোনার দাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Feb 2026,
  • अपडेटेड 4:34 PM IST
  • শহর কলকাতায় রেকর্ড বাড়ল সোনার দাম।
  • তিন সপ্তাহের নিরিখে আজ সোমবার শহরে হলদে ধাতুর দাম সর্বাধিক।
  • এদিন কলকাতায় কোন সোনার দাম কত রয়েছে?

শহর কলকাতায় রেকর্ড বাড়ল সোনার দাম। গত প্রায় তিন সপ্তাহের নিরিখে আজ সোমবার শহরে হলদে ধাতুর দাম সর্বাধিক।  পাশাপাশি বৃদ্ধি পেয়েছে রুপোর দরও। এদিন কলকাতায় কোন সোনার দাম কত রয়েছে? জেনে নেওয়া যাক।

২৪ ক্যারেট: শহর কলকাতায় আজ ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামে দাম রয়েছে ১ লক্ষ ৫৮ হাজার ৫০ টাকা। প্রায় তিন সপ্তাহ আগে ৪ ফেব্রুয়ারি, ১ লক্ষ ৫৮ হাজার ২৫০ টাকা ছিল ২৪ ক্যারেট সোনার রেট। তারপর আর ১.৫৮ লক্ষের ঘর স্পর্শ করেনি হলদে ধাতু। ২৪ ক্য়ারেট সোনা মূলত সোনার বাট, গিনি, কয়েন তৈরিতে ব্যবহার করা হয়। কারণ ২৪ ক্যারেট সোনা দিয়ে গয়না বানানো যায় না। 

২২ ক্যারেট সোনা: শহর কলকাতায় ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম রয়েছে ১ লক্ষ ৫৮ হাজার ৮৫০ টাকা। এই সোনায় খাদের পরিমাণ থাকে ৯ শতাংশ। গত দু'দিনে ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ৭০০ টাকা। এই সোনা দিয়ে গয়না তৈরি করা হয়।

হলমার্ক সোনা: কলকাতায় আজ, সোমবার হলমার্কযুক্ত ২২ ক্য়ারেট সোনার প্রতি গ্রামের দাম রয়েছে ১ লক্ষ ৫১ হাজার টাকা। শনিবারের নিরিখে এই সোনার দাম ৬৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। মূলত, এই সোনা দিয়েই গয়না তৈরি করা হয়। গত ১৯ দিনের নিরিখে কলকাতায় আজ হলমার্ক সোনার দাম সর্বাধিক।

রুপোর দাম কত?

কলকাতায় আজ রুপোর প্রতি কেজির দাম রয়েছে ২ লক্ষ ৬৫ হাজার ৪০০ টাকা। এই রুপো দিয়ে মূলত গয়না তৈরি করা হয়। শনিবারের নিরিখে আজ সাদা ধাতুর দাম প্রায় আড়াই হাজার টাকা বৃদ্ধি পেয়েছে।

(উপরে উল্লিখিত রেট ওয়েস্ট বেঙ্গল বুলিয়ন মার্চেন্টস অ্যান্ড জুয়েলারি অ্যাসোশিয়েসন-এর দাম মেনে করা হয়েছে। রাজ্যের বহু দোকানি এই রেট ফলোও করে সোনা-রুপোর দাম নির্ধারণ করেন।)


 

Read more!
Advertisement
Advertisement