Advertisement

Lowest Gold Rate: এবছরে সবচেয়ে নীচে নামল সোনার দাম, এক সপ্তাহে সস্তা হল ৮০০০ টাকা

Gold Rate in Kolkata: শহর কলকাতায় রেকর্ড পরিমাণে কমেছে সোনার দাম। আজ কলকাতায় ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে ১ লক্ষ ২৮ হাজার ৮০০ টাকা। যা জানুয়ারির শেষের দিকে ছিল প্রায় ১ লক্ষ ৭০ হাজারের আশেপাশে।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Nov 2026,
  • अपडेटेड 4:29 PM IST
  • শহর কলকাতায় আরও সস্তা হল সোনা।
  • দেখতে দেখতে ১ লক্ষ ৩০ হাজারের নীচে নেমে গেল হলদে ধাতুর দাম।
  • ১ বছরেই প্রায় ৫০ হাজার টাকারও বেশি নেমেছে সোনার দাম।

শহর কলকাতায় আরও সস্তা হল সোনার দাম। দেখতে দেখতে ১ লক্ষ ৩০ হাজারের নীচে নেমে গেল হলদে ধাতুর দাম। ২০২৬ সালে এই প্রথম এতটা নীচে নামল সোনার রেট। চলতি বছরের শুরুতে জানুয়ারি মাসে সোনা ছিল ১ লক্ষ ৮০ হাজার টাকার উপরে। অবশেষে ১ বছরেই প্রায় ৫০ হাজার টাকারও বেশি নেমেছে সোনার দাম।

আজ কলকাতায় সোনার দাম কত?

২০২৬ সালের মধ্যে এদিন সোনার দাম সবচেয়ে নীচে নেমেছে। মঙ্গলবার ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ১ লক্ষ ৩৪ হাজার ৮৫০ টাকা। এক সপ্তাহ আগে অর্থাৎ আগের মঙ্গলবারে এই দাম ছিল ১ লক্ষ ৪৩ হাজার ২০০ টাকা। অর্থাৎ প্রায় ৯০০০ টাকা কমেছে ২৪ ক্যারেট খাঁটি সোনার দাম।

একই চিত্র ২২ ক্যারেট সোনার ক্ষেত্রেও। আজ কলকাতায় ২২ ক্যারেট হলমার্ক যুক্ত সোনার দাম রয়েছে ১ লক্ষ ২৮ হাজার ৮০০ টাকা। গত ১০ নভেম্বর এই সোনার দাম ছিল ১ লক্ষ ৩৬ হাজার ৮০০ টাকা।  অর্থাৎ ১০ গ্রামে পাক্কা ৮০০০ টাকা কমেছে হলদে ধাতুর রেট।

মূলত এই ২২ ক্যারেট হলমার্কযুক্ত সোনা দিয়েই সোনার গয়না তৈরি করা হয়। ফলে বিয়ের সিজনের আগে সোনার দাম অনেকটা সস্তা হওয়াতে স্বস্তি পাচ্ছে সাধারণ মানুষ। তবে এই দাম দাম সোনার GST ও অন্য কর এবং মেকিং চার্জ ছাড়া। ফলে সেগুলি যুক্ত হলে হলদে ধাতুর দাম আরও কিছুটা বাড়বে।

২০২৬ সালে সবচেয়ে নীচে দাম

চলতি বছরের শুরুর দিকে সোনার দাম হু হু করে বাড়ছিল। ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম জানুয়ারি মাসের শেষে পৌঁছেছিল প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকায়। সেই দাম বর্তমানে ৫০ হাজারের বেশি সস্তা হয়ে নেমে এসেছে ১ লক্ষ ৩০ হাজারের আশেপাশে।

সস্তা হয়েছে রুপোও

তবে শুধুমাত্র সোনা নয়। গত এক বছরে কলকাতায় কমেছে রুপোর রেটও। কলকাতায় আজ রুপোর প্রতি কেজির দাম রয়েছে ১ লক্ষ ৭১ হাজার ৭৫০ টাকা। গত ১০ নভেম্বর এই দাম ছিল ১ লক্ষ ৮৭ হাজার ৩৫০ টাকা। অর্থাৎ ৭ দিনে প্রায় ১৬ হাজার টাকা কমেছে দাম।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement