Advertisement

Gold Price Drop: ৩০ দিনে কলকাতায় সবচেয়ে সস্তা সোনা, প্রায় ৬০০০ টাকা কমে গেল দাম

কলকাতায় ফের কমল সোনার দাম। এই নিয়ে শুধুমাত্র সেপ্টেম্বর মাসের নিরিখেই কলকাতায় প্রায় ৬০০০ টাকা কমে গিয়েছে সোনার রেট।

গত ৩০ দিনে কলকাতায় সবচেয়ে সস্তা সোনাগত ৩০ দিনে কলকাতায় সবচেয়ে সস্তা সোনা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Sep 2026,
  • अपडेटेड 5:56 PM IST
  • কলকাতায় রেকর্ড কমে গেল সোনার দাম।
  • পাশাপাশি পাল্লা দিয়ে কমেছে রুপোরও।
  • আজ সোনার দাম কত রয়েছে? দেখে নেওয়া যাক।

কলকাতায় রেকর্ড কমে গেল সোনার দাম। পাশাপাশি পাল্লা দিয়ে কমেছে রুপোও। গত ৩০ দিনের নিরিখে আজ কলকাতায় সোনার দাম সবচেয়ে সস্তা। ২২ ক্যারেটের পাশাপাশি, দাম কমেছে ২৪ ক্যারেটেরও। রেকর্ড মাত্রায় সস্তা হয়েছে সিলভারও। আজ সোনার দাম কত রয়েছে? দেখে নেওয়া যাক।

২৪ ক্যারেট সোনার দাম: কলকাতায় আজ ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ৬৫০ টাকা। যা কিনা ১ সেপ্টেম্বর ছিল ১ লক্ষ ৫৩ হাজার ৪০০ টাকা। অর্থাৎ ঠিক ২৯ দিনের ব্যবধানে কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৫৭৫০ টাকা।

২৪ ক্যারেট সোনাই সবচেয়ে বিশুদ্ধ সোনা, তাই একে পাকা সোনাও বলা হয়। কিন্তু এই ২৪ ক্যারেট সোনা দিয়ে কিন্তু গয়না তৈরি করা হয় না। কারণ ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার প্রবণতা ভঙ্গুর। এগুলি গয়না তৈরির সময় বাঁকানো যায় না। এই কারণেই ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত ছোট মূর্তি, কয়েন, গিনি ইত্যাদি তৈরি করা হয়। বিনিয়োগ হিসেবে এই সোনা ভালো অপশন বলে মনে করা হয়। এই সোনায় ৯৯.৯% বিশুদ্ধ সোনা থাকে। 

২২ ক্যারেট সোনার দাম: শহরে ১ সেপ্টেম্বর ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দর ছিল ১ লক্ষ ৪৬ হাজার ৫০০ টাকা। সেই দাম আজ কমে হয়েছে ১ লক্ষ ৪১ হাজার টাকা। অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম গত ২৯ দিনে কমেছে ৫,৫০০ টাকা।

এই ২২ ক্যারেট সোনা দিয়ে গয়না তৈরি করা হয়। হলমার্ক গয়না তৈরিতে উৎসাহ দেয় সরকারও। গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত। কারণ সেক্ষেত্রে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে না। এতে ৯১.৬% বিশুদ্ধ সোনা থাকে। বাকি ৮.৪% রূপা, তামা বা দস্তার মতো ধাতু মিশ্রিত থাকে। টেকসই গহনা তৈরির জন্য এটি সবচেয়ে জনপ্রিয়।

রুপোর দাম

কলকাতায় সস্তা হয়েছে রুপোও। আজ কলকাতায় রুপোর প্রতি কেজির দর রয়েছে ২ লক্ষ ২২ হাজার ৪৫০ টাকা। যা কিনা এক মাস আগে ছিল ২ লক্ষ ৩৪ হাজার ২০০ টাকা। অর্থাৎ প্রায় ১২ হাজার টাকা কমেছে রুপোর দাম।

Advertisement


 

 

Read more!
Advertisement
Advertisement