Advertisement

Gold Price: সোনা, রুপোর দাম বাড়ল, কত বেশি দিয়ে কিনতে হবে? জানুন

সোনার পাশাপাশি দাম বাড়ল রুপোরও। আজ কলকাতায় রেট কত রয়েছে? জেনে নেওয়া যাক

Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Oct 2026,
  • अपडेटेड 5:33 PM IST
  • ১০ অক্টোবর শহর কলকাতায় ফের বাড়ল সোনার দাম।
  • শনিবার একধাক্কায় চড়েছে সোনার রেট।
  • পাশাপাশি দাম বেড়েছে রুপোরও।

১০ অক্টোবর শহর কলকাতায় ফের বাড়ল সোনার দাম। শনিবার একধাক্কায় চড়েছে সোনার রেট। এদিন ২৪ ক্যারেটের পাশাপাশি ২২ ক্যারেটের সোনার রেটও বেড়েছে। পাশাপাশি দাম বেড়েছে রুপোরও।

এদিন প্রায় ৭০০ টাকা বেড়েছে রুপোর দামও। অন্যদিকে, সোনার রেট প্রতি ১০ গ্রামে বেড়েছে ১০০ টাকা। কোন সোনার দাম আজ কত রয়েছে? জেনে নেওয়া যাক।

২৪ ক্যারেট সোনা: শনিবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার রেট রয়েছে ১ লক্ষ ৫০ হাজার ২৫০ টাকা। শুক্রবার এই দাম ছিল ১ লক্ষ ৫০ হাজার ১৫০ টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম পাকা সোনার দাম বেড়েছে ১০০ টাকা।

২৪ ক্যারেট সোনা সবচেয়ে বিশুদ্ধ সোনা, তাই একে পাকা সোনাও বলা হয়। কিন্তু এই ২৪ ক্যারেট সোনা দিয়ে কিন্তু গয়না তৈরি করা হয় না। কারণ ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার প্রবণতা ভঙ্গুর। এগুলি গয়না তৈরির সময় বাঁকানো যায় না। এই কারণেই ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত ছোট মূর্তি, কয়েন, গিনি ইত্যাদি তৈরি করা হয়।

২২ ক্যারেট হলমার্ক সোনা: শনিবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দর রয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৫৫০ টাকা। শুক্রবার সেই রেট ছিল ১ লক্ষ ৪৩ হাজার ৪৫০ টাকা। অর্থাৎ এক্ষেত্রেও একদিনে ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম বেড়েছে ১০০ টাকা।

২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনা দিয়ে গয়না তৈরি করা হয়। হলমার্ক গয়না তৈরিতে উৎসাহ দেয় সরকারও। গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত। কারণ সেক্ষেত্রে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে না।

রুপোর দাম কত রয়েছে?

কলকাতায় আজ শনিবার রুপোর কেজি রয়েছে  ২ লক্ষ ২৩ হাজার ৯৫০ টাকা। শুক্রবার এই রেট ছিল ২ লক্ষ ২৩ হাজার ২৫০ টাকা। অর্থাৎ একদিনে ৭০০ টাকা বেড়েছে রুপোর রেটও।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement