
আজ ধনতেরাসে সোনা কিনবেন বলে প্ল্যান করে রেখেছেন? তাহলে আপনার জন্য দুঃসংবাদ রয়েছে। কারণ বেশ কিছুদিন কম থাকার পর শুক্রবার সোনার অগ্নিমূল্য। তবে উৎসবে তো ভাটা ফেলা চলবে না। তাই কেনাকাটার আগে জেনে নেওয়া জরুরি আজ সোনার বাজারদর কত।
ধনতেরাসে সোনার দাম কত?
> কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৩৭ হাজার ৭১৫ টাকা। (বৃহস্পকিবারের তুলনায় ১১৫ টাকা বেশি)
> ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪৫ হাজার ৫১৫ টাকা। (বৃহস্পতিবারের তুলনায় ২১০ টাকা বেশি)
গত বছরের তুলনায় এই ধনতেরাসে ক্রেতাদের এই মূল্যবান ধাতুর জন্য আগের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে হবে। তবে বছরের শুরুর রেকর্ড উচ্চতা থেকে দাম কিছুটা কমে আসায় ক্রেতারা কিছুটা স্বস্তি পেয়েছেন।
রুপোর দাম কত?
শুক্রবার ১ কেজি রুপোর দাম ২ লক্ষ ১৩ হাজার ৭০০ টাকা। ১০০ গ্রামের দাম ২১ হাজার ৩৭০
টাকা।
ধনতেরাস উৎসবকে সম্পদ, স্বাস্থ্য এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয়, এই দিনে শুভক্ষণে পুজো ও কেনাকাটা করলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। এই কারণেই ধনতেরাসে সোনা, রুপো, বাসনপত্র, গাড়ি এবং অন্যান্য নতুন জিনিস কেনার ঐতিহ্য রয়েছে। হিন্দু পঞ্জিকা অনুসারে, কার্তি মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি ৬ নভেম্বর সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে ৭ নভেম্বর সকাল ১০টা ৪৭ মিনিট পর্যন্ত চলবে। প্রদোষকালের পুজোর সময় ৬ নভেম্বর হওয়ায় শুক্রবারই ধনতেরাস পালিত হচ্ছে।
এদিন কেনাকাটা করার জন্য সকালের শুভ সময়: সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ৪৪ মিনিট পর্যন্ত। বিকেলের শুভ সময়: বিকেল ৩টে ৩২ মিনিট থেকে ৪টে ৫৬ মিনিট পর্যন্ত। রাতের শুভ সময়: রাত ৮টা ৮ মিনিট থেকে ৯টা ৪৪ মিনিট পর্যন্ত।