Advertisement

Gold Price Drop: প্রায় ১৫০০ টাকা কমল সোনার দাম, সস্তা হল রুপোও; জানুন কলকাতার আজকের রেট

সোমবারের তুলনায় আজ কলকাতায় প্রায় দেড় হাজার টাকার কাছাকাছি সস্তা হয়েছে সোনা। পাশাপাশি, প্রায় ৪০০০ টাকা কমেছে রুপোর রেট।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Sep 2026,
  • अपडेटेड 3:44 PM IST
  • মঙ্গলবার কলকাতায় কমল সোনার দাম।
  • পাশাপাশি রেট সস্তা হয়েছে রুপোও।
  • গত দিনের তুলনায় আজ কলকাতায় প্রায় দেড় হাজার টাকার কাছাকাছি সস্তা হয়েছে সোনা।

পুজোর মরশুম শুরু হয়ে গিয়েছে। তারমধ্যেই মঙ্গলবার কলকাতায় কমল সোনার দাম। পাশাপাশি রেট সস্তা হয়েছে রুপোও।  গত দিনের তুলনায় আজ কলকাতায় প্রায় দেড় হাজার টাকার কাছাকাছি সস্তা হয়েছে সোনা। অন্যদিকে, প্রায় ৪০০০ টাকা কমে গিয়েছে রুপোর রেট। আজ কোন ধরনের সোনা-রুপোর দাম কত বাড়ল? জেনে নেওয়া যাক।

কলকাতায় আজ ২৪ ক্যারেট সোনার দাম

কলকাতায় আজ ২৪ ক্যারেট সোনার দর রয়েছে প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৫১ হাজার ৯৫০ টাকা। গতকাল এই দাম ছিল ১ লক্ষ ৫৩ হাজার ৩০০ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে ১০ গ্রাম পাকা সোনার দাম কমেছে ১৩৫০ টাকা।

কলকাতায় আজ ২২ ক্যারেট সোনার দাম

শহরে আজ  ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দর রয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ১০০ টাকা। এক দিন আগে ২১ সেপ্টেম্বর এই দাম ছিল ১ লক্ষ ৪৬ হাজার ৪৫০ টাকা। অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম এক দিনের ব্যবধানে কমেছে ১৩৫০ টাকা।

২৪ ক্যারেট সোনা সম্পর্কে জানুন

এই সোনা সবচেয়ে বিশুদ্ধ সোনা। তাই একে পাকা সোনাও বলা হয়। কিন্তু এই ২৪ ক্যারেট সোনা দিয়ে কিন্তু গয়না তৈরি করা হয় না। কারণ ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার প্রবণতা ভঙ্গুর। এগুলি গয়না তৈরির সময় বাঁকানো যায় না। এই কারণেই ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত ছোট মূর্তি, কয়েন, গিনি ইত্যাদি তৈরি করা হয়। বিনিয়োগ হিসেবে এই সোনা ভালো অপশন বলে মনে করা হয়।

২২ ক্যারেট সোনা সম্পর্কে বুঝে নিন

এই ২২ ক্যারেট সোনা দিয়েই মূলত গয়না তৈরি করা হয়। এছাড়াও, ১৮ ক্যারেট সোনা দিয়েও গয়না তৈরি করা হয়। গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত।  বর্তমানে ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট উভয় ক্ষেত্রেই হলমার্ক দেওয়া হচ্ছে।

রুপোর দাম কত কমল?

Advertisement

কলকাতায় আজ রুপোর প্রতি কেজির দর রয়েছে ২ লক্ষ ৩২ হাজার ৭০০ টাকা। গতকাল এই দাম ছিল ২ লক্ষ ৩৬ হাজার ৬০০ টাকা। অর্থাৎ  কেজি প্রতি প্রায় ৩৯০০ টাকা কমেছে রুপোর দাম।

 

Read more!
Advertisement
Advertisement