Advertisement

এক ধাক্কায় রেকর্ড সস্তা হল সোনা, কলকাতায় রুপোর দাম কমল ৬০০০ টাকার বেশি

Gold Price Kolkata: কলকাতায় ফের সস্তা হল সোনা। হলদে ধাতুর পাশাপাশি দাম কমেছে রুপোরও। আজ সোনা-রুপোর দাম কলকাতায় কত?

এক ধাক্কায় রেকর্ড সস্তা হল সোনা-রুপোএক ধাক্কায় রেকর্ড সস্তা হল সোনা-রুপো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Jul 2026,
  • अपडेटेड 6:07 PM IST
  • শহর কলকাতায় ফের সস্তা হল সোনার দাম।
  • মঙ্গলবার একধাক্কায় রেকর্ড নেমেছে সোনার রেট।
  • পাশাপাশি কলকাতায় সস্তা হয়েছে রুপোও।

শহর কলকাতায় ফের সস্তা হল সোনার দাম। মঙ্গলবার একধাক্কায় রেকর্ড নেমেছে সোনার রেট। এদিন ২৪ ক্যারেটের পাশাপাশি ২২ ক্যারেটের সোনার দামেও পতন হয়েছে। পাশাপাশি সস্তা হয়েছে রুপোও।

এদিন ৬০০০ টাকার বেশি কমেছে রুপোর দাম। অন্যদিকে, সোনার রেট প্রতি ১০ গ্রামে কমেছে  ১,৫৫০ টাকা। কোন সোনার দাম আজ কত রয়েছে? জেনে নেওয়া যাক।

২৪ ক্যারেট সোনা: সোমবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার রেট ছিল ১ লক্ষ ৪৪ হাজার ৪০০ টাকা। আজ, মঙ্গলবার এই দাম কমে হয়েছে ১ লক্ষ ৪২ হাজার ৮৫০ টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম পাকা সোনার দাম নেমেছে ১৫৫০ টাকা।

২৪ ক্যারেট সোনা সবচেয়ে বিশুদ্ধ সোনা, তাই একে পাকা সোনাও বলা হয়। কিন্তু এই ২৪ ক্যারেট সোনা দিয়ে কিন্তু গয়না তৈরি করা হয় না। কারণ ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার প্রবণতা ভঙ্গুর। এগুলি গয়না তৈরির সময় বাঁকানো যায় না। এই কারণেই ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত ছোট মূর্তি, কয়েন, গিনি ইত্যাদি তৈরি করা হয়।

২২ ক্যারেট হলমার্ক সোনা: সোমবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দর ছিল ১ লক্ষ ৩৭ হাজার ৬৫০ টাকা। আজ মঙ্গলবার সেই রেট কমে হয়েছে ১ লক্ষ ৩৬ হাজার ৪৫০ টাকা। অর্থাৎ এক্ষেত্রেও একদিনে ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম কমেছে ১২০০ টাকা।

২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনা দিয়ে গয়না তৈরি করা হয়। হলমার্ক গয়না তৈরিতে উৎসাহ দেয় সরকারও। গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত। কারণ সেক্ষেত্রে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে না।

রুপোর দাম কত রয়েছে?

কলকাতায় আজ মঙ্গলবার রুপোর কেজি রয়েছে  ২ লক্ষ ১৯ হাজার ৫৫০ টাকা। সোমবার এই রেট ছিল ২ লক্ষ ২৫ হাজার ৯০০ টাকা। অর্থাৎ একদিনে ৬৩৫০ টাকা কমেছে রুপোর রেটও।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement