Advertisement

Gold Silver Price: জন্মাষ্টমীর পরেই কলকাতায় সস্তা সোনা-রুপো, দাম কতটা কমল?

Gold Silver Price: কলকাতা শহরে ফের কমল সোনা ও রুপোর দাম। পুজোর আগে কিছুটা স্বস্তিতে সাধারণ মানুষ। রেট কতটা নামল?

জন্মাষ্টমীর পরেই কলকাতায় সস্তা সোনাজন্মাষ্টমীর পরেই কলকাতায় সস্তা সোনা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Sep 2026,
  • अपडेटेड 4:22 PM IST
  • কলকাতায় পরপর কমছে সোনার দাম।
  • জন্মাষ্টমীর পরের দিনও কলকাতায় নামল হলদে ধাতুর রেট।
  • পুজোর আগে কিছুটা স্বস্তিতে আমজনতা।

কলকাতায় পরপর কমছে সোনার দাম। জন্মাষ্টমীর পরের দিনও কলকাতায় নামল হলদে ধাতুর রেট। ফলে পুজোর আগে কিছুটা স্বস্তিতে আমজনতা। যদিও সোনার দাম এখন একেবারে আমজনতার নাগালের মধ্যে। একথা বলার উপায় নেই। তবে ২৪ ক্যারেটের পাশাপাশি ২২ ক্যারেট সোনার দামও সস্তা হয়েছে।

কলকাতায় আজ ২৪ ক্যারেট সোনার দর রয়েছে প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৫৩ হাজার ৪০০ টাকা। গতকাল কলকাতায় জন্মাষ্টমী হিসেবে দাম পরিবর্তন হয়নি। তার আগে ৩ সেপ্টেম্বর এই সোনার রেট ছিল ১ লক্ষ ৫৪ হাজার ২৫০ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে ১০ গ্রাম পাকা সোনার রেট ৮৫০ টাকা কমেছে। আজকের এই দাম সোমবার দুপুর আড়াইটা পর্যন্ত বজায় থাকবে।

কলকাতায় আজ ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দর রয়েছে ১ লক্ষ ৪৬ হাজার ৫০০ টাকা। এক দিন আগে ৩ সেপ্টেম্বর এই দাম ছিল ১ লক্ষ ৪৭ হাজার ৩৫০ টাকা। অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম এক দিনের ব্যবধানে কমেছে ৮৫০ টাকা। এই দামও সোমবার দুপুর ২.৩০ পর্যন্ত বজায় থাকবে।

২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার কী পার্থক্য?

২২ ক্যারেট সোনা দিয়ে গয়না তৈরি করা হয়। হলমার্ক গয়না তৈরিতে উৎসাহ দেয় সরকারও। গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত। কারণ সেক্ষেত্রে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে না।

অন্যদিকে, ২৪ ক্যারেট সোনা সবচেয়ে বিশুদ্ধ সোনা, তাই একে পাকা সোনাও বলা হয়। কিন্তু এই ২৪ ক্যারেট সোনা দিয়ে কিন্তু গয়না তৈরি করা হয় না। কারণ ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার প্রবণতা ভঙ্গুর। এগুলি গয়না তৈরির সময় বাঁকানো যায় না। এই কারণেই ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত ছোট মূর্তি, কয়েন, গিনি ইত্যাদি তৈরি করা হয়। বিনিয়োগ হিসেবে এই সোনা ভালো অপশন বলে মনে করা হয়।

রুপোর দাম কত?

Advertisement

কলকাতায় আজ কেজি প্রতি রুপোর দাম রয়েছে ২ লক্ষ ৩৪ হাজার ২০০ টাকা। বৃহস্পতিবার এই রেট ছিল ২ লক্ষ ৩৫ হাজার ১৫০ টাকা। অর্থাৎ এখ দিনে ১ কেজি রুপোর দাম কমেছে ৯৫০ টাকা।


 

 

Read more!
Advertisement
Advertisement