Advertisement

Gold-Silver Price: সোনা-রুপোর দাম বাড়ল সামান্য, তবে এখন বিনিয়োগেই লাভ; রইল আজকের রেট

২০২৬ সালের ৯ জুন সকালে ibjarates.com-এ প্রকাশিত দর অনুযায়ী, ৯৯৫ বিশুদ্ধতা অর্থাৎ ২৩ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৫১ হাজার টাকার বেশি, অন্যদিকে ৯১৬ বিশুদ্ধতা অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকায় পৌঁছেছে।

সোনা-রুপোর দামসোনা-রুপোর দাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Jun 2026,
  • अपडेटेड 4:05 PM IST

জ্বালানি সঙ্কট, গ্যাস সঙ্কটের মাঝে একটাই সুখবর। নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে সোনা-রুপোর দাম। ভারতীয় বুলিয়ন বাজারে সোনা ও রুপোর দাম বেড়েছে। ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, আজ ১০ গ্রাম ২২-ক্যারেট সোনার দাম আবারও ১,৪০,০০০ টাকা ছাড়িয়ে গেছে। রুপোর দামও প্রতি কেজিতে ২,৪৫,০০০ টাকায় পৌঁছেছে।

২০২৬ সালের ৯ জুন সকালে ibjarates.com-এ প্রকাশিত দর অনুযায়ী, ৯৯৫ বিশুদ্ধতা অর্থাৎ ২৩ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৫১ হাজার টাকার বেশি, অন্যদিকে ৯১৬ বিশুদ্ধতা অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকায় পৌঁছেছে।

সোনা-রুপোর দাম
কলকাতায় আজ, ৯ জুন ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ১৫,৩১৬ টাকা। গতকালের থেকে ১৪৭ টাকা বেড়েছে। ২২ ক্যারেটের দাম ১৪,০৪০ টাকা। গতকালের থেকে ১৩৫ টাকা বাড়ল আজ। ১৮ ক্যারেটের দাম ১১,৪৮৭ টাকা। ১১০ টাকা বেড়েছে দাম।

কলকাতায় আজ রুপোর দাম রয়েছে প্রতি কেজিতে ২ লক্ষ ৬০ হাজার টাকা।

রুপোর দাম কত?
গত লেনদেনের দিন সন্ধেয় প্রতি কেজি ২৪৪,৩০০ টাকা থেকে বেড়ে আজ সকালে (মঙ্গলবার) ৯৯৯ বিশুদ্ধ রুপোর দাম প্রতি কেজি ২৪৫,৬০৭ হয়েছে। 

উল্লেখ্য, ইন্ডিয়ান বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ওয়েবসাইট, ibjarates.com, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ও সন্ধেয় সোনা ও রুপোর দর প্রকাশ করে। এই দরগুলো বিশ্বব্যাপী স্বীকৃত। তবে, এই দামগুলোতে জিএসটি অন্তর্ভুক্ত নয় এবং গহনা কেনার সময় মেকিং চার্জ আলাদাভাবে পরিশোধ করতে হয়।

Read more!
Advertisement
Advertisement