Advertisement

লাফিয়ে বাড়ল দাম, কলকাতায় অক্ষয় তৃতীয়ায় সোনা-রুপোর রেট কত?

অক্ষয় তৃতীয়ার আগের দিন ফের বাড়ল সোনার দাম। সমস্যার বিষয় হল আগামীকাল অক্ষয় তৃতীয়া পড়েছে রবিবার। ফলে ওইদিন কলকাতায় সোনার বুলিয়ন বাজার থাকে বন্ধ। অর্থাৎ শনিবারের রেটই বজায় থাকবে আগামীকালও। আজকের রেটেই অক্ষয় তৃতীয়ার দিনেও কলকাতায় সোনা কিনতে পারবেন গ্রাহকেরা।

আজকের রেটেই অক্ষয় তৃতীয়ার দিনেও কলকাতায় সোনা কিনতে পারবেন  গ্রাহকেরা।আজকের রেটেই অক্ষয় তৃতীয়ার দিনেও কলকাতায় সোনা কিনতে পারবেন গ্রাহকেরা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Apr 2026,
  • अपडेटेड 5:35 PM IST
  • অক্ষয় তৃতীয়ার আগের দিন ফের বাড়ল সোনার দাম।
  • সমস্যার বিষয় হল আগামীকাল অক্ষয় তৃতীয়া পড়েছে রবিবার।
  • আজকের রেটেই অক্ষয় তৃতীয়ার দিনেও কলকাতায় সোনা কিনতে পার

অক্ষয় তৃতীয়ার আগের দিন ফের বাড়ল সোনার দাম। সমস্যার বিষয় হল আগামীকাল অক্ষয় তৃতীয়া পড়েছে রবিবার। ফলে ওইদিন কলকাতায় সোনার বুলিয়ন বাজার থাকে বন্ধ। অর্থাৎ শনিবারের রেটই বজায় থাকবে আগামীকালও। আজকের রেটেই অক্ষয় তৃতীয়ার দিনেও কলকাতায় সোনা কিনতে পারবেন  গ্রাহকেরা।

আজ সোনার দাম কত রয়েছে?

ওয়েস্ট বেঙ্গল বুলিয়ন মার্চেন্টস অ্যান্ড জুয়েলারি অ্যাসোশিয়সনের দেওয়া তথ্য অনুসারে, আজ কলকাতায় ২৪ ক্যারেট সোনার রেট রয়েছে ১ লক্ষ ৫৩ হাজার ২০০ টাকা। যা গতকালের তুলনায় ১০ গ্রাম প্রতি প্রায় ১২০০ টাকা বেশি।

এই সোনা দিয়ে গয়না তৈরি করা হয় না। মূলত সোনার কয়েন, গিনি ইত্যাদি এই ২৪ ক্যারেট সোনা দিয়েই তৈরি করা হয়।

গয়না সোনার দাম: কলকাতায় আজ ও আগামীকাল ২২ ক্যারেট হলমার্ক সোনার প্রতি ১০ গ্রামের দাম থাকবে ১ লক্ষ ৪৬ হাজার ৩৫০ টাকা। যা গতকালের তুলনায় ১১০০ টাকা বেশি। এই হলমার্ক সোনা দিয়েই মূলত গয়না তৈরি করা হয়।

রুপোর দাম কত?

আজ কলকাতায় প্রতি কেজির রুপোর দাম রয়েছে ২ লক্ষ ৫৬ হাজার ১৫০ টাকা। যা কিনা গতকালের তুলনায় প্রায় ৬০০০ টাকা বেশি। রবিবারেও রুপোর ক্ষেত্রে আজকের দামই বজায় থাকবে।

এছাড়াও, কোনও ব্যক্তি অনলাইনেও সোনা কিনতে পারেন। অনলাইনে ডিজিটাল সোনা কেনা যেতে পারে, পাশাপাশি কেনা যেতে পারে ডিজিটাল রুপোও। এক্ষেত্রে খরচ স্বল্প এবং পরবর্তীতে সম্ভাবনাও বেশি।

 

Read more!
Advertisement
Advertisement