Advertisement

Kolkata Gold Price: সাড়ে ৪ হাজার টাকা সস্তা হল রুপো, এক ধাক্কায় কতটা কমল সোনার দাম?

Gold Silver Price: ফের কলকাতায় কমল সোনা রুপোর দাম। এদিন ২৪ ক্যারেটের পাশাপাশি ২২ ক্যারেটের সোনার দামও কমেছে। রুপোর রেট কত জানুন

Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Oct 2026,
  • अपडेटेड 5:59 PM IST
  • লক্ষ্মীপুজোর পরেই বেড়েছিল সোনার দাম।
  • মঙ্গলবার ফের কিছুটা কমল সোনার রেট।
  • আজ সোনা ও রুপোর দাম কতটা কমল?

লক্ষ্মীপুজোর পরেই বেড়েছিল সোনার দাম। এবার মঙ্গলবার ফের কিছুটা কমল সোনার রেট। এদিন ২৪ ক্যারেটের পাশাপাশি ২২ ক্যারেটের সোনার দামও কমেছে।  পাশাপাশি এদিন প্রায় সাড়ে ৪ হাজার টাকা সস্তা হয়েছে সাদা ধাতু রুপো। সোনা ও রুপোর দাম কতটা কমল?

২৪ ক্যারেট সোনা: সোমবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার রেট ছিল ১ লক্ষ ৪২ হাজার ১৫০ টাকা। আজ সেই দাম কমে হয়েছে ১ লক্ষ ৪১ হাজার ৭০০ টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম পাকা সোনার দাম কমেছে প্রায় ৪৫০ টাকা।

এই ২৪ ক্যারেট সোনাই কিন্তু সবচেয়ে বিশুদ্ধ সোনা। কারণ এই সোনায় বিশুদ্ধতার মাত্রা থাকে ৯৯.৯ শতাংশ। তাই এই সোনাকে পাকা সোনাও বলা হয়। কিন্তু এই ২৪ ক্যারেট সোনা দিয়ে কিন্তু গয়না তৈরি করা হয় না। কারণ ২৪ ক্যারেট সোনার প্রবণতা ভঙ্গুর। এগুলি গয়না তৈরির সময় বাঁকানো যায় না। এই কারণেই ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত ছোট মূর্তি, কয়েন, গিনি, বার তৈরি করা হয়।

২২ ক্যারেট হলমার্ক সোনা: সোমবার কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম ছিল ১ লক্ষ ৩৫ হাজার ৮০০ টাকা। আজ সেই দাম কমে হয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ৩৫০ টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম পাকা হলমার্ক সোনার দামও কমেছে ৪৫০ টাকা।

২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনা দিয়ে গয়না তৈরি করা হয়। হলমার্ক গয়না তৈরিতে উৎসাহ দেয় সরকারও। গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত। কারণ সেক্ষেত্রে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে না।

আজ কলকাতায় রুপোর দাম কত রয়েছে?

আজ কলকাতায়  রুপোর কেজি রয়েছে  ১ লক্ষ ৯৩ হাজার ২০০ টাকা।  গতকাল এই দাম ছিল ১ লক্ষ ৯৭ হাজার ৬০০ টাকা। অর্থাৎ একদিনে ৪৪০০ টাকা কমেছে রুপোর রেটও। 

 

Read more!
Advertisement
Advertisement