Advertisement

Gold Price: লক্ষ্মীপুজোর পরেই সামান্য বাড়ল সোনার দাম, আজ রুপো কত?

লক্ষ্মীপুজোর পর আবার বাড়ল সোনার দাম। পাশাপাশি রুপোর রেটও বেড়ে গিয়েছে। রুপোর রেটও প্রতি কেজিতে বেড়ে গিয়েছে পুরো ১০০০ টাকা।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Oct 2026,
  • अपडेटेड 7:11 PM IST
  • লক্ষ্মীপুজোর পরে ফের বাড়ছে সোনার দাম।
  • সোমবার বেশ কিছুটা বাড়ল সোনার রেট।
  • এদিন ২৪ ক্যারেটের পাশাপাশি ২২ ক্যারেটের সোনার দামও বেমেছে।

লক্ষ্মীপুজোর পরে ফের বাড়ছে সোনার দাম। সোমবার বেশ কিছুটা বাড়ল সোনার রেট। এদিন ২৪ ক্যারেটের পাশাপাশি ২২ ক্যারেটের সোনার দামও বেমেছে। পাশাপাশি রুপোর রেটও বেড়ে গিয়েছে। বেশ কিছুদিন পরে ফের বাড়ল রুপোর দাম। এদিন প্রতি ১০ গ্রামে প্রায় ৬৫০ টাকা বেড়েছে সোনার দাম। অন্যদিকে, রুপোর রেটও  প্রতি কেজিতে বেড়ে গিয়েছে পুরো ১০০০ টাকা।

২৪ ক্যারেট সোনা:

শনিবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার রেট ছিল ১ লক্ষ ৪১ হাজার ৫০০ টাকা। আজ,  সেই দাম বেড়ে হয়েছে ১ লক্ষ ৪২ হাজার ১৫০ টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম পাকা সোনার দাম বেড়েছে প্রায় ৬৫০ টাকা।

২৪ ক্যারেট সোনাকে সবচেয়ে বিশুদ্ধ সোনা বলা হয়। এই সোনায় বিশুদ্ধতার মাত্রা থাকে ৯৯.৯ শতাংশ। তাই এই সোনাকে পাকা সোনাও বলা হয়। কিন্তু এই ২৪ ক্যারেট সোনা দিয়ে কিন্তু গয়না তৈরি করা হয় না। কারণ ২৪ ক্যারেট সোনার প্রবণতা ভঙ্গুর। এগুলি গয়না তৈরির সময় বাঁকানো যায় না। এই কারণেই ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত ছোট মূর্তি, কয়েন, গিনি, বার তৈরি করা হয়।

২২ ক্যারেট হলমার্ক সোনা:

শনিবার কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম ছিল ১ লক্ষ ৩৫ হাজার ১৫০ টাকা। আজ সেই দাম বেড়ে হয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ৮০০ টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম পাকা হলমার্ক দাম বেড়েছে ৬৫০ টাকা।

২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনা দিয়ে গয়না তৈরি করা হয়। হলমার্ক গয়না তৈরিতে উৎসাহ দেয় সরকারও। গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত। কারণ সেক্ষেত্রে ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে না।

রুপোর দাম কত রয়েছে?

কলকাতায়  শনিবার রুপোর কেজি ছিল ১ লক্ষ ৯৬ হাজার ৬০০ টাকা।  আজ এই রেট বেড়ে হয়েছে ১ লক্ষ ৯৭ হাজার ৬০০ টাকা। অর্থাৎ একদিনে ১০০০ টাকা কমেছে রুপোর রেটও। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement