Advertisement

Gold Silver Price: সোনা-রুপোর দাম আরও পড়বে? যারা অপেক্ষা করছিলেন, তাঁদের জন্য এ বার বড় ধাক্কা

Gold Silver Price: সোনা ও রুপোর দাম পরপর কম হওয়ার পর ফের হু হু করে বাড়ছে রেট। বুধবারের পর বৃহস্পতিবারও সোনা ও রুপো উভয় ধাতুরই দাম বেড়ে গেল। নতুন রেট কত হল? জানুন

সোনা-রুপো আরও সস্তা হবে... আশায় জল ঢেলে চড়চড় করে বাড়ছে দাম! সোনা-রুপো আরও সস্তা হবে... আশায় জল ঢেলে চড়চড় করে বাড়ছে দাম!
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Nov 2026,
  • अपडेटेड 1:36 PM IST
  • সম্প্রতি হু হু করে নামছিল সোনা-রুপোর দর।
  • অনেকেই আশা করছিলেন ফের ১ লক্ষের কাছাকাছি যেতে পারে সোনা।
  • অন্যদিকে, রুপোর দাম প্রতি কেজি ১.৯০ লক্ষ টাকায় পৌঁছেছে।

সম্প্রতি হু হু করে নামছিল সোনা-রুপোর দর। দেড় লক্ষের নীচে হলুদ ধাতু নামতেই অনেকেই আশা করছিলেন ফের ১ লক্ষের কাছাকাছি যেতে পারে সোনা। তবে এমন আশা নিয়ে যারা বুক বেঁধেছিলেন, তাঁদের জন্য ধাক্কা।  এই সপ্তাহের প্রথম দুই দিন পতনের পর, সোনা ও রুপোর দাম হঠাৎ রকেটের গতিতে বাড়তে শুরু করেছে। MCX-এ বৃহস্পতিবারও এই দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের তথ্য বলছে, সোনার দাম ১০ গ্রামে ১.৪৫ লক্ষ টাকা ছাড়িয়ে গিয়েছে। অন্যদিকে, রুপোর দাম প্রতি কেজি ১.৯০ লক্ষ টাকায় পৌঁছেছে।

সোনার দাম হু হু করে বাড়ছে

MCX-এ সোনার ফিউচার প্রাইস অনুযায়ী, ৫ নভেম্বর ১০ গ্রাম ২৪-ক্যারেট সোনার দাম বৃহস্পতিবার লেনদেন শুরুর সময় ১ লক্ষ ৪৬ হাজার ১০৯ টাকায় পৌঁছেছে। যেখানে আগের লেনদেনের দিন অর্থাৎ বুধবার এর দাম ছিল ১,৪৩,২৩৪ টাকা। এর মানে হল, এক ধাক্কায় প্রতি ১০ গ্রামে সোনার দাম ২,৮৭৫ টাকা বেড়ে গিয়েছে। 

নভেম্বরের শুরুতে বাজার ছিল অস্থির

রিপোর্ট বলছে, উৎসবের মরসুমে অক্টোবরে সোনার দামে বড় ধরনের পতন দেখা গিয়েছিল। সোনার দরে কার্যত ধস নামে। নভেম্বরের শুরুতেও দরপতন হয়েছিল। ৩০ সেপ্টেম্বর ১০ গ্রাম সোনার দাম ছিল ১ লক্ষ ৪৯ হাজার ৩৬ টাকা। এরপর ৩০ অক্টোবর কমে ১ লক্ষ ৩৮ হাজার ৪৮৫ টাকায় নেমে আসে। এর মানে হল, প্রতি ১০ গ্রাম সোনার দাম ১০ হাজার ৫৫১ টাকা কমে গিয়েছিল। কিন্তু এখন অক্টোবরের শেষ লেনদেনের দিন থেকে এর দাম ৭৬২৪ টাকা বেড়েছে। 

কলকাতার বাজারে সোনার দাম কত?

MCX-এর রেট দিনের শুরুতে ছিল  ১ লক্ষ ৪৬ হাজার ১০৯ টাকা। অন্যদিকে কলকাতায় বুধবার ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম রয়েছে ১ লক্ষ ৪২ হাজার ৩৫০ টাকা। ২২ ক্যারেট হলমার্ক সোনার রেট রয়েছে ১ লক্ষ ৩৬ হাজার টাকা। তবে এই দামের সঙ্গে GST, TCS ও মেকিং চার্জ যুক্ত করা হয়নি।

Advertisement

রুপোর দামেও বদল

সোনার দামের পর MCX-এ রুপোর ফিউচার প্রাইসেও বড় পরিবর্তন এসেছে।  ১ কেজি রুপোর দাম মঙ্গলবার ১ লক্ষ ৭৯ হাজার ৬৯৮ টাকায় নেমে এসেছিল। বুধবার সেই দাম বেড়ে হয় ১ লক্ষ ৮৭ হাজার ৭৩৫ টাকা। বৃহস্পতিবার দাম আরও বেড়েছে। এদিন  ১ কেজি রুপোর দাম ৩২১১ টাকা বেড়ে ১ লক্ষ ৯০ হাজার ৯৪৬ টাকায় ছুঁয়ে ফেলে। অন্যদিকে, কলকাতার বাজারে বুধবার  ১ কেজি রুপোর দাম ছিল ১ লক্ষ ৮৭ হাজার ৩৫০ টাকা। কলকাতায় দুপুর ৩টের পর সোনা ও রুপোর দামে বদল আসবে। 

 

Read more!
Advertisement
Advertisement