Advertisement

এক দিনেই ১১০০ টাকা বাড়ল সোনার দাম, রুপোর রেট আজ কত?

ফের একবার চড়চড় করে বাড়তে শুরু করল সোনার দাম। হলদে ধাতুর পাশাপাশি লাফিয়ে বাড়ছে সাদা ধাতুর রেটও। কলকাতায় আজ বেড়েছে রুপোর দামও। সপ্তাহ শেষে শনিবার সোনার দাম কত হল? জেনে নেওয়া যাক

১১০০ টাকা বাড়ল সোনার দাম১১০০ টাকা বাড়ল সোনার দাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Apr 2026,
  • अपडेटेड 3:48 PM IST
  • ফের একবার চড়চড় করে বাড়তে শুরু করল সোনার দাম।
  • হলদে ধাতুর পাশাপাশি লাফিয়ে বাড়ছে সাদা ধাতুর রেটও।
  • সপ্তাহ শেষে শনিবার সোনার দাম কত হল? জেনে নেওয়া যাক

ফের একবার চড়চড় করে বাড়তে শুরু করল সোনার দাম। হলদে ধাতুর পাশাপাশি লাফিয়ে বাড়ছে সাদা ধাতুর রেটও। কলকাতায় আজ বেড়েছে রুপোর দামও। সপ্তাহ শেষে শনিবার সোনার দাম কত হল? জেনে নেওয়া যাক

২৪ ক্যারেট সোনার দাম:

কলকাতায় আজ বেড়েছে ২৪ ক্যারেট সোনার দাম। এই সোনায় বিশুদ্ধতার পরিমাণ সর্বোচ্চ। আজ কলকাতায় ২৪ ক্যারেট সোনার রেট রয়েছে প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৫০ হাজার ৯৫০ টাকা। যেখানে গতকালের দাম ছিল ১ লক্ষ ৫০ হাজার ৪৫০ টাকা। অর্থাৎ আজ ১০ গ্রামে সোনার দাম বেড়েছে ৪০০ টাকা। তবে এই সোনা দিয়ে গয়না তৈরি করা হয় না। মূলত ২৪ ক্যারেট সোনা দিয়ে সোনার গিনি, কয়েন, মূর্তি ইত্যাদি তৈরি করা হয়।

২২ ক্যারেট হলমার্ক সোনার দাম:

কলকাতায় দামি হয়েছে ২২ ক্যারেট হলমার্ক সোনাও। আজ কলকাতায় ২২ ক্যারেট হলমার্ক সোনার প্রতি ১০ গ্রামের দাম রয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ৮০০ টাকা। গতকাল এই দাম ছিল ১ লক্ষ ৪৩ হাজার ৭০০ টাকা। অর্থাৎ প্রতি ১০ গ্রামে একদিনের মধ্যে সোনার দাম বেড়েছে ১১০০ টাকা। এই সোনা দিয়েই মূলত গয়না  তৈরি করা হয়।

চড়চড় করে বেড়েছে রুপোর দরও

সোনার পাশাপাশি বেড়েছে রুপোর রেটও।  কলকাতায় আজ রুপোর প্রতি কেজির দাম রয়েছে ২ লক্ষ ৪৪ হাজার ৯০০ টাকা। গতকাল এই দাম ছিল ২ লক্ষ ৪১ হাজার ৫০০ টাকা। অর্থাৎ একদিনে রুপোর প্রতি কেজির দাম বেড়েছে ৩,৪০০ টাকা। 

সোনা ও রুপা তাদের রেকর্ড সর্বোচ্চ দামের চেয়ে কতটা সস্তা হয়েছে?

একটা সময় রুপোর দাম রেকর্ড সর্বোচ্চ ৪.৩৯ লক্ষ টাকায় পৌঁছেছিল। বর্তমানে এটি ২.৩৯ লক্ষ টাকায় লেনদেন হচ্ছে। ফলস্বরূপ, প্রতি কেজিতে এর দাম ২ লক্ষ টাকা কমেছে। একইভাবে, সোনার দাম রেকর্ড সর্বোচ্চ ২.০২ লক্ষ টাকায় পৌঁছেছিল এবং এখন এটি ১.৫১ লক্ষ টাকায় লেনদেন হচ্ছে। ফলস্বরূপ, সোনার দাম তার রেকর্ড সর্বোচ্চ দাম থেকে প্রায় ৪৯,০০০ টাকা কমেছে।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement