
আজ ফের কমল সোনা এবং রুপোর দাম। এমনটাই জানিয়েছেন ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (আইবিজেএ) ওয়েবসাইট ibjarates.com।
লেটেস্ট রেট অনুযায়ী, ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১৫০,০০০ টাকার নীচে। আর ৯৯৯ শুদ্ধতার ১ কেজি রুপোর দাম নেমে গিয়েছে ২৪৪,০০০ টাকা প্রতি কেজি। আসুন বিশদে জেনে নেওয়া যাক সোনা এবং রুপোর দাম।
কত ক্যারেটের কত দাম?
সারা দেশেই এই দাম
এই প্রসঙ্গে বলি, ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্সের রেট সারা দেশেই মান্য। কেন্দ্রীয় সরকারে ঘোষিত ছুটি ছাড়া সোম থেকে শুক্রবার রোজ সকালে এবং বিকেলে এই সংস্থা সোনা এবং রুপোর রেট জানায়। শনি এবং রবিবার এর রেট জানা যায় না। মাথায় রাখতে হবে, এই দামের সঙ্গে জিএসটি যোগ করা নেই। আর সোনা এবং রুপো কেনার সময় আলাদা করে মেকিং চার্জ দিতে হয়।
অনেকটাই দাম কমেছে
একটা সময় রুপোর দাম পৌঁছে গিয়েছিল ৪ লক্ষ টাকায়। কিন্তু তারপর থেকেই সোনা এবং রুপোর দাম কমেছে। এখন অনেকটাই নেমে গিয়েছে এই রুপোর দাম। ঠিক একই হাল রয়েছে সোনার। বিভিন্ন ক্যারেটের সোনার দামও সর্বোচ্চ হাই থেকে অনেকটাই নেমে গিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্ব বাজারে অস্থিরতা, তেলার দাম বৃদ্ধি এবং ইরান-আমেরিকা যুদ্ধের জন্যই এই দাম কমছে। যদিও এই দাম আগামিদিনে কমবে কি না, সেই সম্পর্কে ভবিষ্যদ্বাণী জানা যায়নি।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে বিনিয়োগ করবেন না। তার আগে নিজে রিসার্চ করুন। পারলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তাহলেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।