Advertisement

Gold vs FD India: সোনা না ফিক্সড ডিপোজিট, কোনটায় টাকা রাখা Better?

Fixed Deposit vs Gold investment: সোনা না ফিক্সড ডিপোজিট; কোথায় টাকা রাখলে বেশি লাভ? এই প্রশ্ন এখন বহু সাধারণ মানুষের মাথায় ঘুরছে। কম ঝুঁকি নেবেন, না বেশি লাভ চাইবেন; এই দোটানায় পড়েই অনেকেই ঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। তাই সহজ ভাষায় বুঝে নিন, কোনটা আপনার জন্য ভালো অপশন।

সোনায় টাকা রাখবেন না ফিক্সড ডিপোজিট?সোনায় টাকা রাখবেন না ফিক্সড ডিপোজিট?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Apr 2026,
  • अपडेटेड 9:23 PM IST
  • সোনা না ফিক্সড ডিপোজিট; কোথায় টাকা রাখলে বেশি লাভ?
  • এই প্রশ্ন এখন বহু সাধারণ মানুষের মাথায় ঘুরছে।
  • কম ঝুঁকি নেবেন, না বেশি লাভ চাইবেন; এই দোটানায় পড়েই অনেকেই ঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না।

Fixed Deposit vs Gold investment: সোনা না ফিক্সড ডিপোজিট; কোথায় টাকা রাখলে বেশি লাভ? এই প্রশ্ন এখন বহু সাধারণ মানুষের মাথায় ঘুরছে। কম ঝুঁকি নেবেন, না বেশি লাভ চাইবেন; এই দোটানায় পড়েই অনেকেই ঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না। তাই সহজ ভাষায় বুঝে নিন, কোনটা আপনার জন্য ভালো অপশন।

বর্তমানে অনেকেই নিরাপদ জায়গায় টাকা রাখতে চান। সেই জায়গায় ফিক্সড ডিপোজিট বা FD বেশ জনপ্রিয়। ব্যাঙ্কে নির্দিষ্ট সময়ের জন্য টাকা রাখলে নির্দিষ্ট সুদ পাওয়া যায়। এখন বেশিরভাগ ব্যাঙ্কে FD-তে ৬% থেকে ৭.৫% পর্যন্ত সুদ মিলছে। বয়স্কদের ক্ষেত্রে এই সুদের হার আরও একটু বেশি হয়। সবচেয়ে বড় বেনেফিট, এখানে ঝুঁকি খুবই কম। বাজার উঠুক বা নামুক, আপনার টাকা ও সুদ নির্দিষ্টই থাকবে।

তবে FD-র একটি সমস্যা আছে। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন যদি বেশি হয়, তাহলে আপনার টাকার আসল দাম কমে যেতে পারে। মানে, আজ যে টাকায় যা কিনছেন, কয়েক বছর পর সেই টাকায় কম জিনিস পাবেন। ফলে লাভ থাকলেও বাস্তবে সেই লাভ কমে যেতে পারে।

এবার আসি সোনার কথায়। ভারতে সোনা শুধু অলংকার নয়, বিনিয়োগের বড় মাধ্যম। দীর্ঘমেয়াদে সোনার দাম সাধারণত বাড়তেই দেখা যায়। গত ১০-১৫ বছরে সোনার দাম অনেকটাই বেড়েছে। ফলে যারা আগে সোনা কিনেছেন, তারা ভালো রিটার্ন পেয়েছেন।

সোনার বড় সুবিধা হল, এটি ইনফ্লেশনের বিরুদ্ধে সুরক্ষা দেয়। বাজার খারাপ থাকলেও সোনার দাম অনেক সময় বাড়ে। তাই অনিশ্চিত সময়ে অনেকেই সোনায় বিনিয়োগ করতে চান।

তবে সোনাতেও কিছু ঝুঁকি আছে। সবসময় দাম বাড়বে, এমন কোনও গ্যারান্টি নেই। কখনও কখনও সোনার দাম কমতেও পারে। আর ফিজিক্যাল গোল্ড কিনলে মেকিং চার্জ, সেফটি, চুরি; এই সব চিন্তাও থাকে।

তাহলে কোনটা বেছে নেবেন?
যদি আপনি নিশ্চিত, কম ঝুঁকির বেনেফিট চান, তাহলে FD আপনার জন্য ভালো। এখানে মাথা গরম করার কিছু নেই, টাকা সেফ থাকবে।
আর যদি আপনি দীর্ঘমেয়াদে বেশি লাভ চান এবং একটু ওঠানামা মেনে নিতে পারেন, তাহলে সোনা ভালো অপশন।

Advertisement

বিশেষজ্ঞরা বলছেন, সব টাকা এক জায়গায় না রেখে ভাগ করে বিনিয়োগ করাই বুদ্ধিমানের কাজ। কিছু টাকা FD-তে রাখুন, আর কিছু সোনায় রাখুন। এতে ঝুঁকি কমবে, আবার লাভের সুযোগও থাকবে।

সবশেষে, সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের প্রয়োজন বুঝুন। আপনার লক্ষ্য কী; সেফটি না রিটার্ন? সেই অনুযায়ী বেছে নিন সঠিক পথ। 

Read more!
Advertisement
Advertisement