Advertisement

How To Start A Homestay Business: খালি ঘর থাকলেই মোটা কামাই, সরকার দেবে ২ লাখ টাকা

How To Start A Homestay Business: পর্যটন শিল্পে জোয়ার আনতে কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে এক অভিনব ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ এবং ‘হোমস্টে’ প্রকল্প। লক্ষ্য একটাই, পর্যটকদের ঘরের পরিবেশ দেওয়া আর সাধারণ মানুষের আয়ের সংস্থান করা। বড় বড় হোটেলের ভিড়ে এখন মানুষ খুঁজছেন আতিথেয়তার ছোঁয়া, আর সেখানেই লুকিয়ে রয়েছে আপনার ব্যবসার সুযোগ।

খালি ঘর থাকলেই মোটা কামাই, সরকার দেবে ২ লাখ টাকাখালি ঘর থাকলেই মোটা কামাই, সরকার দেবে ২ লাখ টাকা
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 21 Apr 2026,
  • अपडेटेड 5:19 PM IST

How To Start A Homestay Business: আপনার বাড়িতে কি বাড়তি এক-দুটি ঘর খালি পড়ে আছে? তবে আর দেরি কেন, সেই খালি ঘরই এবার আপনার লক্ষ্মীলাভের পথ প্রশস্ত করতে পারে। পর্যটন শিল্পে জোয়ার আনতে কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে এক অভিনব ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ এবং ‘হোমস্টে’ প্রকল্প। লক্ষ্য একটাই, পর্যটকদের ঘরের পরিবেশ দেওয়া আর সাধারণ মানুষের আয়ের সংস্থান করা। বড় বড় হোটেলের ভিড়ে এখন মানুষ খুঁজছেন আতিথেয়তার ছোঁয়া, আর সেখানেই লুকিয়ে রয়েছে আপনার ব্যবসার সুযোগ।

প্রশাসনের এই নতুন নীতি অনুযায়ী, নিজের বাড়িতে পর্যটকদের থাকার ব্যবস্থা করলে মিলবে একগুচ্ছ সরকারি সুবিধা। এই প্রকল্পের আওতায় আপনার বসতবাড়িকেই আপনি গেস্ট হাউস বা হোমস্টে হিসেবে ব্যবহার করতে পারেন। সবথেকে বড় সুবিধা হলো, এর জন্য আপনাকে কোনও আকাশছোঁয়া কমার্শিয়াল ট্যাক্স বা বাণিজ্যিক কর দিতে হবে না। সাধারণ বাড়ির যা বিদ্যুৎ বিল বা জলের কর, সেই হারেই আপনি আপনার এই ছোট ব্যবসা চালাতে পারবেন। মধ্যবিত্তের জন্য এর চেয়ে বড় সুখবর আর কী-ই বা হতে পারে!

তবে চাইলেই তো আর হলো না, মানতে হবে কিছু নিয়মকানুন। সরকারি পোর্টালে গিয়ে আপনার বাড়ির বিস্তারিত তথ্য দিয়ে আবেদন করতে হবে। পর্যটকদের জন্য ন্যূনতম শৌচালয়, পরিষ্কার-পরিচ্ছন্ন ঘর এবং নিরাপত্তার মান ঠিক থাকলে তবেই মিলবে অনুমোদনের সিলমোহর। একবার নথিভুক্ত হয়ে গেলে সরকারি ট্যুরিজম ডিরেক্টরিতে আপনার বাড়ির নাম উঠে আসবে। ফলে দেশ-বিদেশের পর্যটকরা সহজেই আপনার হদিশ পাবেন। পর্যটন মানচিত্রে আপনার নাম খোদাই হওয়া মানেই যে ব্যবসার শ্রীবৃদ্ধি, তা আর বলার অপেক্ষা রাখে না।

অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, বাড়িতে অপরিচিত লোক রাখা কি নিরাপদ? সরকার কিন্তু সেই দিকটিও খতিয়ে দেখেছে। হোমস্টে বা বেড অ্যান্ড ব্রেকফাস্টের ক্ষেত্রে স্থানীয় থানার ভেরিফিকেশন এবং পর্যটকদের পরিচয়পত্র রাখা বাধ্যতামূলক। ফলে নিরাপত্তার ফাঁকফোকর গলে বিপদের সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়া পর্যটকদের বাড়ির তৈরি খাবার খাওয়ানোর মাধ্যমে স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরার সুযোগ থাকছে, যা এখনকার ভ্রমণপিপাসুদের প্রধান আকর্ষণ।

Advertisement

মূলত পর্যটন কেন্দ্রগুলির ওপর চাপ কমাতে এবং প্রান্তিক এলাকার মানুষকে স্বাবলম্বী করতেই এই উদ্যোগ। পাহাড় হোক বা জঙ্গল, কিংবা ঐতিহাসিক কোনও শহর, আপনার বাড়ির আতিথেয়তা এবার হয়ে উঠতে পারে আপনার আয়ের প্রধান উৎস। বড় পুঁজি ছাড়াই আস্ত একটা ব্যবসার মালিক হওয়ার এমন সুবর্ণ সুযোগ এর আগে আসেনি। তাই ঘরের কোণ সাজিয়ে পর্যটকদের জন্য দরজা খুলে দেওয়ার সময় কিন্তু এখনই।

 

Read more!
Advertisement
Advertisement