Advertisement

তারকেশ্বর থেকে ৫ নতুন রুটে সরকারি বাস চালু, শ্রাবণী মেলায় অতিরিক্ত ৪০টি ‘মহাদেব এক্সপ্রেস’

রাজ্য সরকারের উদ্যোগে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু হলেও এতদিন তারকেশ্বর থেকে কোনও সরকারি বাস চলাচল করত না। ফলে তারকেশ্বর ও আশপাশের এলাকার বহু মহিলা এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। বিষয়টি সামনে এনে পরিবহণ দপ্তরের কাছে আবেদন জানান বিধায়ক সন্তু পান। সেই আবেদনের ভিত্তিতেই এবার পাঁচটি নতুন রুটে সরকারি বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি বাস।-ফাইল ছবিসরকারি বাস।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jul 2026,
  • अपडेटेड 9:50 AM IST
  • তারকেশ্বরবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান।
  • সোমবার থেকে তারকেশ্বর নতুন বাসস্ট্যান্ড থেকে পাঁচটি নতুন রুটে সরকারি বাস পরিষেবা চালু হল।

তারকেশ্বরবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান। সোমবার থেকে তারকেশ্বর নতুন বাসস্ট্যান্ড থেকে পাঁচটি নতুন রুটে সরকারি বাস পরিষেবা চালু হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান এবং পরিবহণ দফতরের আধিকারিকরা।

রাজ্য সরকারের উদ্যোগে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু হলেও এতদিন তারকেশ্বর থেকে কোনও সরকারি বাস চলাচল করত না। ফলে তারকেশ্বর ও আশপাশের এলাকার বহু মহিলা এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। বিষয়টি সামনে এনে পরিবহণ দপ্তরের কাছে আবেদন জানান বিধায়ক সন্তু পান। সেই আবেদনের ভিত্তিতেই এবার পাঁচটি নতুন রুটে সরকারি বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিদিন একটি করে সরকারি বাস চলবে পাঁচটি গন্তব্যে। রুটগুলি হল, তারকেশ্বর-বাঁকুড়া, তারকেশ্বর-দিঘা, তারকেশ্বর-খড়্গপুর, তারকেশ্বর-বর্ধমান এবং তারকেশ্বর-কলকাতা।

তারকেশ্বর-বাঁকুড়া রুটের বাস কামারপুকুর, জয়রামবাটি, কোতুলপুর, জয়পুর ও বিষ্ণুপুর হয়ে বাঁকুড়া পৌঁছবে।

তারকেশ্বর-দীঘা রুটে বাস চলবে আরামবাগ, কামারপুকুর, ক্ষীরপাই, ঘাটাল, মেছেদা, তমলুক ও কাঁথি হয়ে দীঘা পর্যন্ত।

তারকেশ্বর-খড়্গপুর রুটের বাস আরামবাগ, কামারপুকুর, ক্ষীরপাই, চন্দ্রকোণা, কেশপুর ও মেদিনীপুর হয়ে খড়্গপুরে পৌঁছবে।

এছাড়া তারকেশ্বর থেকে বর্ধমান এবং কলকাতার উদ্দেশেও প্রতিদিন সরকারি বাস চলবে। স্থানীয় যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বাসগুলির নির্দিষ্ট সময়সূচি পরে ঘোষণা করা হবে।

নতুন এই পরিষেবা চালু হওয়ায় তারকেশ্বর ও সংলগ্ন এলাকার বাসিন্দারা, বিশেষ করে মহিলারা, রাজ্য সরকারের বিনামূল্যে বাসযাত্রা প্রকল্পের সুবিধা পাবেন। ফলে দিঘা, বাঁকুড়া, কলকাতা-সহ একাধিক গুরুত্বপূর্ণ গন্তব্যে সরকারি বাসে বিনা ভাড়ায় যাতায়াতের সুযোগ মিলবে।

এদিকে, শ্রাবণী মেলাকে কেন্দ্র করে বিশেষ ব্যবস্থাও করেছে পরিবহণ দফতর। শ্রাবণ মাসজুড়ে সপ্তাহে তিন দিন 'মহাদেব এক্সপ্রেস' নামে অতিরিক্ত ৪০টি সরকারি বাস তারকেশ্বর ও কলকাতার মধ্যে চলাচল করবে। ভক্তদের বাড়তি ভিড় সামাল দিতেই এই বিশেষ পরিষেবার ব্যবস্থা করা হয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement